ওহাবী আন্দোলন ৩৫ “সৈয়াদ আহমদের শিষ্যরা সাধারণভাবে ওহাবী হিসেবে পরিচিত হলেও তারা এ উপ্্ধি বর্জন করে এবং জিজ্ঞাসিত হলে নিজেদের হানাফী হিসেবে পরিচয় দেয়। বেশী গৌড়া হানাফী তবে পার্থক্যটা মনে হয় এই যে, হানাফীরা সৈয়দ আহমদকে বলে সৎ ও ধর্মনিষ্ঠ মানুষ, তাকে ইমাম হিসেবে স্বীকার করে না; আর বলে যে তিনি মৃত। অন্যদিকে ওহাবীরা ও সৈয়দ আহমদের শিষ্যরা ঘোষণা করে যে, তিনি ইমাম; কিন্তু পুনরায় উদিত হবেন; তিনি কখনও মৃত নন। মুসলমানদের মধ্যে যারা বেশি অশিক্ষিত, তাদের মধ্যে সৈয়দ আহমদ ও ইমাম মেহদী সম্বন্ধে ধারণা খুবই গোলমেলে; কারণ সব শ্রেণীর মুসলমানের ধারণা যে, ইমাম মেহদী আসবেন মহাপ্রলয় ও শেষ বিচারের দিন সমাগত হলে । আর ভুল ধারণাটার কিছুটা ওহাবীরা অস্বীকার করলেও বাড়িয়ে তোলার উদ্দেশ্যে । কারণ তাদের আশা আছে বিধর্মীদের উপর বিজয় লাভের এবং দুনিয়াবী শক্তি ও শাসন প্রতিষ্ঠার, দ্বীন ইসলাম জারীর ও শেষে বেহেশতে সুখ লাভের ।” কিন্তু মওলবীদের পুথিপত্রগুলি, যে গুলিকে খুবই সাবধানে কর্তৃপক্ষের দৃষ্টি থেকে গোপন রাখা হতো, তা থেকে মোটেই সন্দেহ থাকে না যে, তাদের পৃথক মতামত কী ছিলো। মিষ্টার র্যাভেন্স সম্ভবতঃ লক্ষ্য করেননি, তার রিপোর্টের ১৪৭ পৃষ্ঠায় মুহম্মদ জাফরের৩৭ রোজ-নামচার তর্জমায় এই উক্তিটুকু আছে : “আমি হচ্ছি মুনশী তোফায়েল আলী মারফত মওলবী বেলায়েত আলী শাহের ঘনিষ্ঠ মুরীদ ও খাদিম ৷ এখনও পর্যন্ত সৈয়দ আহমদের উপর আমার দ্বিধাহীন বিশ্বাস যে, তিনি মাঝামাঝি যুগের ইমাম এবং আমার আরও বিশ্বাস যে, তিনি বেঁচে আছেন। হাদীসের উক্তি মতৈ যুগের ইমামকে স্বীকার না করে যে কেউ মৃত্যুবরণ করবে, সে অজ্ঞতার পরলোকে যাবে । যে-সব লোক সৈয়দ আহমদের ইমামত অস্বীকার করে, তারা সকলেই ধর্মভ্রষ্ট । আল্লাহ্ পাপীদের সঠিক পথে চালনা করুন এবং ইমামের অভিব্যক্তির আলোকধারায় তারা অভিষিক্ত হোক ।” কিন্তু এই সম্প্রদায়ের মতবাদ বহু পূর্বেই ডক্টর হার্কটস্ মাদ্রাজ থেকে তার “কানুন- ই-ইসলাম' পুস্তকে লোকচক্ষে তুলে ধরেছিলেন । তার গ্রন্থের ২৫০ পৃষ্ঠায় এই সম্প্রদায়কে নিঃসন্দেহে উল্লেখ করে তিনি বলছেন : “গায়ের মেহদীরা প্রত্যেক জিলায় বা শহরে একটা জামাতখানা তৈরী করে এবং লায়লাতুল কদরের রাত্রিতে সকলেই সেখানে সমবেত হয় এবং মেহ্দীর 'দোগানা' বা দু'রাকাত নামাজ আদায় করে। তারপর তারা সমবেত কণ্ঠে তিন বার পড়তে থাকে_ “আল্লাহু ইলাহুনা মুহাম্মাদূন নবীযুনা আল্-কুরআন মেহদী আমান্না ওয়া সাদ্দাক্না” অর্থাৎ আল্লাহ্ সর্বশক্তিময়, হযরত মুহম্মদ আমাদের নবী এবং কুরআন ৩৭ মুহম্মদ জাফর ছিলেন উত্তর-পশ্চিম ভারতের সবচেয়ে বিশ্বাসী কার্যনির্বাহক। তার বাস ছিল থানেশ্বর $ তিনি মুহম্মদ শফীর নিকট নও-মোজাহেদীন ও টাকাকড়ি চালান দিতেন । আম্বালা কোর্টের বিচারে তার শাস্তি হয় যাবজ্জীবন দ্বীপান্তর বাস।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।