ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ ওহাবী আন্দোলন. দৃষ্টি থেকে নিজেকে লুকোতে চাইছে। হে গাজীবর! যারা দুশমনকে হত্যা করে, তিনি তাদের বন্ধু ৷ তিনি তাদের ভালবাসেন, তাদের সব কাজ সমর্থন করেন। আমি দেখছি সত্যধর্ম ও ইসলামের মহিমা উজ্জীবিত ও শক্তিময় হযে উঠছে প্রতিদিন । আমি প্রত্যক্ষ করছি নওশেরওয়ার ধন-দওলত, আর সেকেন্দার শাহের অগণিত ধন-সম্পদ । সত্য ইমাম আবার উদিত হবেন আর সারা জাহানে রাজত্ব করবেন। আমি দেখছি ও পড়ছি আহমদ 1৩৬ অক্ষরগুলো শাহের নাম উদ্ভাসিত করে তুলছে। আমি দেখছি দ্বীনের পথ হবে একমাত্র পথ, আর পৃথিবী হবে উর্বরা । সারা দুনিয়ায় শান্তি নেমে আসবে । আমি দেখছি মেহ্‌দীকে ও ঈসাকে, প্রত্যেকই নিজের যুগে শাহীতে বরিত হয়েছেন। আমি সারা দুনিয়াকে দেখছি দ্বিতীয় মিসর হয়ে গেছে, আমি সেখানে দেখছি ন্যায় শাসনের কিল্লাহ্‌ । আমি শাহের অধীনে দেখছি সাত জন আগত্তুককে, আর তারা সকলেই উপযুক্ত মানুষ । আমি দেখছি, আল্লাহ্‌ সকলকেই করুণা করছেন । আমি দেখছি, নিষ্ঠুর লোকের তরবারিগুলি কোষবদ্ধ, তাদের সব মর্চে ধরে গেছে, ভোতা ও অকেজো হয়ে গেছে। আমি দেখছি নেকড়ে, মেষ, বাঘ ও হরিণ শান্তিতে সব এক সঙ্গে বাস করছে। এই রকম ছিল এই বিস্তৃত পুনরুজ্জীবনের মোটামুটি রূপ । অথচ দেখা যাচ্ছে যে, সমকালীন ব্রিটিশ সরকার সে সম্বন্ধে কিছুই ওয়াকিফহাল ছিলেন না। বাস্তবিক এ পর্যন্ত প্রকাশিত নথিপত্র থেকে যতোদূর দেখা যায়, এখনও পর্যন্ত ওহাবী মতবাদ সম্বন্ধে সরকারের কোনো ধারণাই নেই । মিষ্টার র্যাভেন্স যে-সব সরকারী নথিপত্র সং করেছেন, তার ১২৭ পৃষ্ঠায় এই রকম দেখতে পাওয়া যায় : ৩৬ কাসিদাটিকে এবানে পরিবর্তন করা হয়েছে । আসলটিতে ছিল মুহম্মদ কিন্তু সৈয়দ আহমদের শিষ্যরা তার নামানুযায়ী পরিবর্তন করে আহমদ্‌__(অ)।

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।