ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৩২ ওহাবী আন্দোলন "বছর কেটে যেতে লাগলো, কিন্তু ইমাম মেহ্‌দীর আবির্ভাব হওয়ার অন্যতম প্রধান চিহ্ন খ্ৰীষ্টান শক্তির দ্বারা কনস্টান্টিনোপলের বিজয় দেখা গেল না, আর এজন্যে তাদের আশাও ক্ষীণ হয়ে আসতে লাগলো । সহসা সৈয়দ আহমদের আবির্ভাবে কতকগুলো চিত্ত তো মিলে গেল, অতএব হাদীস সম্বন্ধে অনভিজ্ঞ জনসাধারণ তাকে ইমাম মেহ্‌দীর প্রকৃত মর্যাদায় বরণ করে নিলো । কিন্তু বাংলাদেশের শিক্ষিত সম্প্রদায়ের সম্মানের খাতিরে একথা বলতেই হয় যে, তারা এ মিথ্যা দাবীর তীব্র বিপক্ষতা করেছিলেন! সৈয়দ আহমদের দাবীর পোষকতায় নানা ধর্মীয় জাল ভবিষ্যদ্বাণীও সৃষ্টি হয়েছিল। তাদের মধ্যে নিম্নের কাসিদাটি মশহুর : আমি জ্যোতিষবলে দেখছি না, অনুপ্রেরণায় দেখছি । আমি দেখছি চোখ মেলে খোরাসান, মিসর, সিরিয়া, ইরানের দিকে, আমি সবখানেই কেবল বিশৃঙ্খলা ও যুদ্ধ দেখছি । দুনিয়ার বহু পরিবর্তন আসছে_ হাজারের মধ্যে আমি একটাই বিশেষ লক্ষ্য করছি। আমি একটা আশ্চর্য কাহিনী শুনছি, আমি এই দুনিয়ার দুঃসময় প্রত্যক্ষ করছি। চারিদিকেই দেখছি বিশাল বাহিনী লড়ছে, আর লুঠ করছে, আমি দেখছি হীন বংশের লোক অকেজো শিক্ষা নিয়ে আজ মোল্লা-মওলবী আলখেল্লা পরছে। আমি দেখছি, সরদার ব্যক্তির বন্ধুরা সব সবজাতির মধ্যে লাঞ্চিত ও অবনত হচ্ছে । প্রত্যেকেই দু'বার করে নওকরী পাবে, আবার হারাবে; দারিদ্র্য ভুগবে, তারপর আবার নওকরী মিলবে । আমি দেখছি, তুকীরা ও ইরানীরা সংগামে-সংঘাতে মেতেছে। আমি দেখছি, সব শ্রেণীর লোকেরা শঠ ও প্রবঞ্ধক হয়ে উঠেছে। আমি দেখছি, ধর্মনিষ্ঠ লোকেরা দেশত্যাগী হয়েছে, শুধু একটি মাত্র সুখময় স্থান থাকবে পাহাড়ের অনেক উপরে সেটি থাকবে । কারণ আমি বিপদবারণকে প্রত্যক্ষ করছি । বহু, বহু বছর গত হলে পর__ আবার এ দুনিয়া সুন্দর হযে উঠবে । আমি সিরিয়ার একজন সুশিক্ষিত মশহুর শাসককে দেখছি। সমকালীন অবস্থার বিপরীত আমি দেখছি, একটা যুগকে, যেটা স্বপ্রময় বলে মনে হয়।

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।