ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৩১ মেহ্‌দীর আবির্ভাব সম্বন্ধে যে-সব চিহ্ন জড়িত, সেগুলি নিঃসন্দেহে সাক্ষ্য দেয় যে, হিজরী তের শতকেই তার জন্ম হবে । দিল্লীর বাদশাহের শক্তি হিন্দুজাতি মারহাট্টাদের নিকট মাথা নত করেছে। মধ্যভারত অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় পতিত। আউধ ও বাংলার সুন্নী মুসলমানরা বহুকাল শিয়া-শাসনাধীনে থাকার দরুন ধীয়ি নিষ্ঠায় শিথিল হযে গেছে এবং বহু হিন্দু রেওয়াজ গ্রহণ করেছে ।৩২ কিছুকাল হলো খ্রীষ্টান শক্তি (ইন্ট ইপ্ডিয়া কোম্পানী, লর্ড ওয়েলেসলী ও হেষ্টিংসের দক্ষতায়) ভারতে একচ্ছত্র হয়ে উঠেছে ও মালবের পাঠান দস্যুদের সব আশা-ভরসা নির্মূল করে দিয়েছে । আর শেষ কথা এই যে, পাঞ্জাবে শিখরা আজান দেওয়া বন্ধ করে দিয়েছে। চারদিক থেকেই রসূলের ভবিষ্যদ্বাণী ফলিত হওয়ার চিহু দেখা দিয়েছে । অতএব মেহ্দীর আবির্ভাবের সময় এসে গেছে, আর এজন্যে সৈয়দ আহমদের দাবীতে কোন সন্দেহ থাকতে পারে না। তিনি সৈয়দ এবং হযরত মুহম্মদের বংশধর। তার নাম আহমদ, আর আল্লাহ্‌র বাণী থেকে এটা পরিষ্কার যে আহমদ ও মুহম্মদ একই নাম ।৩৩ তার জন্ম হয়েছে ১২০১ হিজরীতে, অর্থাৎ হিজরীর তের শতকের প্রারন্ে।৩৪ তিনি মুরশিদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন। স্বভাবে তিনি রসূলের মতোই আর তার বাল্যকাল অধখ্যাতভাবেই কেটেছিল। তিনি খোরাসানের পূর্বদিকে অবস্থিত পার্বত্য অঞ্চলে প্রবেশ করেছেন একদল অনুচর নিয়ে ভারতের অমুসলমান শাসকদের সংগে জেহাদ করার জন্যে । সৈয়দ আহমদের শিষ্যরা যে সিদ্ধান্তে এসেছিল, তা অবশ্য বিতর্কমূলক। তারা এ সিদ্ধান্তে এসেছিল নিতান্তই স্বেচ্ছাকৃতভাবে এবং যেসব হাদীস তাদের পূর্বকল্টিত সিদ্ধান্তের অনুকূল ছিল, সেগুলি জোড়াতালি দিয়ে৷ কিন্তু এ সব করেও সেসব হাদীসের সংগে সংগতি রাখা গেল না, যেগুলি ছিল দ্বার্থহীন । রসূল ঘোষণা করেছিলেন যে ইমাম মেহ্‌দীর পিতার নাম হবে তার নামে এবং তিনি হবেন আরবের শাসক। প্রথম শর্তটি যুক্তিতেই দেখাতে চাইলো যে, তাদের বিশ্বাসের সংগে তার অসংগতি নেই ৷ অবশ্য আরও কতকগুলি পৃথক কারণ ছিল, যার দরুন এই মতটা জনপ্রিয় হয়ে উঠেছিল। মাইনরে যুদ্ধ-বিগ্রহের কাহিনীও তাদের অবিদিত ছিল না । তারা স্বপ্ন দেখতো নিজেদের শান্তিময় ও সার্বভৌম শাসনাধিকারের, আর ইমাম মেহ্‌দীর আবির্ভাব ব্যতীত অন্য কোন উপায়ে তার সম্ভাবনা দেখতো না। বহু সুন্নী প্রকাশ্যে বলাবলি করতো, তার উদয় হবে হিজরী তের শতকে (১৭৮৬-১৮৯৬ খ্রীঃ) আর শিয়ারা আরও নির্ভুল হয়ে দেখাতে চাইতো যে, হিজরী ১২৬০ সালে (১৭১৮ খ্রীঃ) তিনি উদিত হবেন । কিন্তু বছরের পর ৩২ মুসলমানদের মধ্যে প্রচলিত বিবাহ সম্পর্কিত বহু অনুষ্ঠান-উৎসব হিন্দুদের থেকে নেওয়া । বিহারে বহু মুসলমান আছে, যারা আংশিক মুসলমান ও আংশিক হিন্দু। ৩৩ “আর যখন মরিয়মের পুত্র ঈসা বললেন, হে ইসরাইল-বংশীয়গণ ! আমি নিশ্চয়ই আল্লাহ্‌র প্রেরিত পয়গম্বর তোমাদের জন্যে: আমার পূর্বে যেসব আইন তোমাদের দেওয়া হয়েছে সেগুলির সমর্থন করতে আর সুসংবাদ দিতে যে, আমার পরে একজন পয়গন্ধর আসছেন, যার নাম আহমদ”...সেল সাহেবের অনুদিত কুরআন পৃঃ ৪৪৯। ৩৪ রসূল বলেছেন : নিশ্চয়ই আল্লাহ্‌ আমার বংশ থেকে একজনকে প্রত্যেক শতকের প্রথমে পয়দা করবেন, যিনি ইসলামকে পুনরুল্জ্ীবিত করবেন।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।