৩০ ওহাবী আন্দোলন এ রকম ভবিষ্যৎ-বাণীও করা হয়েছিলো যে, রগলের, ঠিক পরবর্তী খলিফাদের পর একদল সুলতান হবেন যারা পার্থিব সুখ-সন্ভোগে মত্ত হয়ে ধর্মকে বিকৃত করে ফেলবেন ও মানুষকে ফেলাফতের আদর্শিক ধারা থেকে বিপথে নিয়ে যাবেন ।২৮ কিন্তু কালক্রমে তীরাও স্বেচ্ছাচারী শাসকদের হাতে সব ক্ষমতা থেকে বঞ্চিত হবেন এবং মুসলমানরাও তাদের হাতে কঠোরভাবে লাঞ্চিত ও উৎপীড়িত হবে। তখন আসমান থেকে বৃষ্টি হবে না এবং মাটিতে ফসল ফলবে না। তারপর খোরাসানের পূর্বদিগস্থ দেশ থেকে একটি দরিদ্র জাতির আবির্ভার হবে । তারা পাহাড় অঞ্চলে প্রবেশ করবে এবং ধর্মের জন্য স্বেচ্ছাচারী শাসকের সংগে যুদ্ধ করবে ।২৯ কিন্তু তার পূর্বেই মেহ্দীর জন্য হবে। বাল্যকালে তিনি অখ্যাত থাকবেন। কিন্তু সেই মানুষ যখন একটা রাজ্য জয় করে ফেলবে, তখন তিনি উদিত হবেন ও তাদের ইমাম হিসাবে গৃহীত হবেন। তিনি হিন্দুস্থান জয় করবেন ।৩০ এবং পশ্চিমে অগ্রসর হয়ে পারস্য (বর্তমান ইরান) জয় করতেন আর যতোদিন তিনি জেরুজালেমের উপর নিশান উত্তোলন না করছেন, ততদিন তিনি ক্ষান্ত হবেন না।৩১ ২৮ রসূল বলেছেন : আমার পরে আসবেন খলিফারা, খলিফাদের পরে আমীররা এবং আমীরদের পর সুলতান-বাদশাহরা ও তাঁদের পর স্বেচ্ছাচারী শাসকরা । তারপর আমার বংশে একজন আসবেন, যিনি অবলুগ্ত ন্যায়বিচার প্রতিষ্ঠিত. করবেন ও রাজ্য জয় করবেন ইত্যাদি । তিনি আরও বলেছেন : আল্লাহ যতদিন ইচ্ছা করবেন পরগন্বরের শাসন বজায় রাখবেন । আর আল্লাহ যখন সে শাসন তুলে দেবেন, তখন পয়গম্ববরের সমান খলিফার শাসন প্রতিষ্ঠিত হবে ও আল্লাহ্ যতোদিন ইচ্ছা করবেন তা বজায় থাকবে । তারপর বাদশাহী প্রতিষ্ঠিত হবে ও আল্লাহর ইচ্ছামতো কাল বজায় থাকবে। তারপর স্বেচ্ছাতন্ত্র বাদশাহী প্রতিষ্ঠিত হবে ও আল্লাহর ইচ্ছামতো কাল বজায় থাকবে । এবং তারও শেষ হলে পয়গস্বরের শাসনের অনুরূপ খেলাফত পুনরায় প্রতিষ্ঠিত হবে । ২৯ রসূল বলেছেন : নিশ্চয় আমার জন্যে আল্লাহ্ আমার উম্মতদের মনোনীত করেছেন রোজ-কেয়ামত পর্যস্ত। আর নিশ্চয়ই আমার পরে আমার উম্মতরা ভীষণ দুর্ভাগ্যে পড়বে ও ইতস্ততঃ বিতাড়িত হবে। তখন পূর্বদেশ থেকে একটি জাতি কালো নিশান নিয়ে আসবে ও ভিক্ষা চাইবে, কিন্তু মানুষেরা তাদের কিছুই দেবে না। তখন পূর্বদেশীয় লোকেরা যুদ্ধ করবে ও জয়ী হবে । তখন তাদের প্রার্থিত জিনিস দেওয়া হবে কিন্তু তারা গ্রহণ করবে না। তারা বিজিত দেশের দখল আমার এক বংশধরকে দান করবে। তিনি দুনিয়ায় সেই ন্যায়বিচার পুনঃ প্রতিষ্ঠিত করবেন, যা স্বেচ্ছাচারী রাজাদের স্বেচ্ছচারে লুপ্ত হয়ে গিয়েছিলো । আমার উন্মতদের যে কেউ এই সংবাদ শুনবে, তারই পক্ষে উচিত হবে পূর্বদেশীয় লোকদের সংগে যোগদান করা । যদিও বা হাটু পর্যন্ত বরফ জমে যায় তবুও করবে । তিনি আরও বলেছেন : পূর্বদিক থেকে একটি জাতি আসবে, তারা মেহ্দীকে আশ্রয় দেবে এবং তিনি প্রাচ্যশাসন করবেন। ৩০ রসূল বলেছেন : আমি সকলের জন্যে হিন্দস্থানে জেহাদের প্রতিশ্রুতি দিচ্ছি আর যখন সে দিন আসবে, তখন নিজের জান-মাল কুরবান করো। যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি শহীদী মর্যাদা লাভ করবে, আর যদি ফিরে আস, তাহলে তোমার নরকাণ্নি থেকে মুক্তি লাভ হয়ে গেলো । রসূল আরও বলেছেন : আল্লাহ্ আমার উম্মতদের দু'শ্রেণীকে নাজাত দেবেন" যারা ভারতে জেহাদ করবে, আর যারা হযরত ঈসার সংগে আসবে। ৩১ রসূল বলেছেন : যখন তোমরা খোরাসানের দিক থেকে কালো নিশান আসতে দেখবে, তখন ভাদের সহগামী হও; কারণ তাদের সংগে নিশ্চয়ই মেহদী আছেন, তিনি আল্লাহ্র খলিফা । তিনি আরও বলেছেন : খোরাসানের দিক থেকে যে কালো নিশানগুলো আসবে, সেগুলো জেরুজালেমে প্রোথিত না হওয়া পর্যন্ত তাদের কিছুই রোধ করতে পারবে না।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।