‘ওহাবী আন্দোলন ২৯ তিনি কনস্টান্টিনোপল পুনর্দখল করবেন, কারণ তাঁর পূর্বেই সেটা নাসারাদের কর্তৃত্বে চলে যাবে। কিন্তু নবরিজিত রাজ্যসমূহের স্থিতিস্থাপকতা সাধনের পূর্বেই খৃষ্টশত্র ও তার অনুচরদের আবির্ভাব হবে এবং ইমাম মেহ্দী এ সংবাদ পেয়ে দামেশুকে উপস্থিত হবেন। তখন দামেশৃকের পূর্বে একটা সারা কিন্লাহ্র নিকটে হযরত ঈসা পৃথিবীতে নেমে আসবেন এবং মুসলমানদের তার শত্রুর বিরুদ্ধে চালনা করে খৃষ্টশক্রকে নিহত করবেন ও তীর বাহিনীকে ছিন্ন-ভিন্ন করে দেবেন। সৈয়দ আহমদের মুরীদরা শিক্ষা দিত যে, ইমাম মেহদী সম্পর্কিত এই ধারণা সাধারণের ভ্রান্তি-প্রসূত । তিনি আরব ও তুরঙ্ক-বিজয়ী খলিফার চেয়ে নিশ্চয়ই বড়ো হবেন। অন্যপক্ষে ইমাম মেহদী হবেন মধ্যবর্তী ইমাম, তিনি হযরত মুহম্মদের মৃত্যু ও হযরত ঈসার পুনরাবিভ্ভাবের মধ্যবতী সময়ে উদিত হবেন এবং ভারতীয়দের সাহায্যে ও তাদের বাহুবলে সারা বিশ্ব জয় করবেন ৷ তারা আরও শিক্ষা দিত যে, গৌড়া সুরীরা ইমাম মেহ্দীকে একজন মশহুর নেতা হিসেবে বেশি বিবেচনা করায় হযরত কর্তৃক ভবিষ্যতবাণীতে উল্লেখিত নেতাদের বিষয় চিন্তা করেনি, আর এজন্যে সুন্নীরা হাদীসটির অপব্যাখ্যা করে ফেলেছে। হযরত মুহম্মদ ঘোষণা করেছিলেন যে, হযরত মূসার মৃত্যুর পর বারোজন পয়গন্বর যেমন পর পর জন্গ্রহণ করে তার ধর্মকে বাচিয়ে রেখেছিলেন ও সুদৃঢ় ভিত্তি-মূলে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই রকম বারো জন খলিফাও তার মৃত্যুর পর উদিত হবেন এবং ইসলাম ধর্মকেও অনুরূপ উজ্জীবিত করে তুলবেন। এরকম প্রত্যেক খলিফার ইতিকাহিনীর ইংগিত দেওয়া হয়েছে হাদীসে । তারা সকলেই সমান মর্যাদার হবেন না, কিন্তু প্রত্যেকেই নিজের মর্যাদানুযায়ী ধময়ি দুর্নীতিগুলির সংস্কার সাধন করবেন, মুসলমান জনসাধারণকে সমগ্রভাবে এক্য-সূত্রে বেধে ফেলবেন এবং হযরত মুহম্মদের সমকালীন ইসলাম বিস্তার করবেন। সেই খলিফাদের একজন হবেন ইমাম মেহ্দী। রসূল বলেছেন : তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে, তোমরা তাদের সংগে মিলিত হও, কারণ তাদের সংগে আল্লাহর মেহদী আছেন। কিন্তু একথা পরিষ্কার যে, রোজ কেয়ামতের সময় ইমাম মেহ্দী উদিত হবেন না, তিনি আসবেন মুহম্মদ ও ঈসার মধ্যবতীকালীন সময়ের ঠিক মাঝামাঝি কালে। মুহম্মদ আরও এক সময় বলেছিলেন যে, তার পরেই খেলাফত প্রতিষ্ঠিত হবে তা বজায় থাকবে ত্রিশ বছর কাল এবং ইমাম মেহ্দী আসবেন তার পরবর্তীকালে । অন্য এক সময় তিনি বলেছিলেন যে, তার সময়ে যেমন সত্যধর্ম প্রতিষ্ঠিত হয়েছে সেই রকম হযরত উসার সময়ে তা লয় পাবে এবং মেহদী আসবেন মাঝামাঝি সময় 1২৭ ২৭ রসূল বলেছেন : তোমরা সুসংবাদ শোনো-__আমার ধর্ম বৃষ্টি-ধারার মতো। পূর্বে জানা যাবেনা, প্রথমটি ভালো, না শেষেরটি ভালো; কিন্তু বাগিচার মতো যা একজন মানুষকে সারা বছর আহার যোগায় এবং আরও অনেক বাগিচা আরও অনেক দলকে আহার যোগায় সারা বছর ধরে, অথচ প্রথম দলটি অন্যদের চেয়ে বেশী সুখে ছিলো, কিংবা ভালো ছিলো, বরাবরই সন্দেহ থেকে যায়। সে ধর্ম কখনও লয় পাবে না, আমি যার শুরু করে গেলাম, মেহদী যার মধ্যবর্তী এবং ঈসা যার শেষ ব্যক্তি ।
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।