৯৮ ওহাবী আন্দোলন ধর্মীয় কর আদায়ের সরকারী ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং ধর্মনিষ্ঠ মুসলমানরা এসব দ্বারা . ফকীর, গরীব ছাত্র ও মুসাফিরদের সাহায্য করতে থাকেন। কিন্তু সৈয়দ আহমদের নীতি অনুসারে এই নিয়ম আপত্তিজনক বিবেচিত হয় ৷ এসব ধর্মীয় কর আল্লাহ্র রাহে দেয়, অতএব মুসলমান রাষ্ট্রে শাসন-কর্তৃপক্ষকে দেওয়া বিধেয়। কিন্তু মুসলমানেরা যখন অমুসলমান রাষ্ট্রে বাস করে, তখন সেসব কর সমকালীন ইমাম বা ধর্ম নেতাকে আদায় দেওয়া উচিত, কারণ তিনি হচ্ছেন দুনিয়ায় আল্লাহ্র খলিফা ৷ সৈয়দ আহমদ নিজেকে হিজরী তের শতকের ইমাম মনে করতেন এবং ্যায্য অধিকার হিসেবে সেসব কর দাবী করতেন ।২৬ সৈয়দ আহমদ যখন বাংলাদেশ সফর করেন, তখন আমাদের ধারণায় এসব ছিল তার অনুগামীদের মধ্যে প্রচারিত মতবাদ। তিনি যখন উত্তর-পশ্চিমে সফর করতে থাকেন, তখন বাংলাদেশে তার খলিফারা তার সাহায্যার্থে প্রাণপণ পরিশ্রম করেন । পাটনা হয় তাদের প্রধান কর্মকেন্্র এবং শাহ মুহম্মদ হোসেন স্থানীয় নেতা হিসেবে স্বীকৃত হন। অসংখ্য পুস্তক ও ইস্তাহার মুদ্রিত ও প্রচারিত হতে থাকে । এভাবে সুরক্ষিত হয়ে এই ধর্মান্ধ গোষ্ঠি ভারতীয় মুসলমানদের একত্রিত ও ভারত উদ্ধার করতে শিক্ষা দিতে থাকে । তারা এ উদ্দেশ্যে টাকা পয়সা সংগ্রহ করতে থাকে এবং সৈয়দ আহমদের ইমাম মেহদী দাবীটা প্রতিষ্ঠিত করতেও চেষ্টা করতে থাকে । জৌনপুরের মওলবী কেরামত আলী চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল জিলায় সফর করতে লাগলেন। পাটনার মৌলভী ইনায়েত আলী মধ্য বাংলায় তার কর্মব্যবস্থা নিয়োজিত করলেন এবং পাবনা, ফরিদপুর, রাজশাহী, মালদহ ও বগুড়ায় প্রচারকার্য চালাতে লাগলেন । তার ভাই বেলায়েত আলী কিছুকাল বাংলাদেশে তার সাহায্য করেছিলেন, কিন্তু তার প্রধান কর্মক্ষেত্র ছিল মধ্য-ভারত, হায়দরাবাদ ও বোস্বাই। সকল মুসলমানই স্বীকার করেন যে, রোজ-কেয়ামত কখন হবে, একমাত্র আল্লাহই জানেন । তবে সেদিন ঘনিয়ে আসার কয়েকটি বিশেষ চিহ্ত আছে এবং বহু মশহুর আলেম ইসলাম ধর্মের দিক দিয়ে সেগুলির নির্দেশ দিতে চেষ্টা করেছেন, যেমন চেষ্টা করেছেন ডক্টর কিউমিং সাহেব খৃষ্টানদের জন্যে । এসব চিহৃকে আবার ছোট ও বড় হিসেবে বিভাগ করা হয়। ছোট চিহ্ন হলো, মুসলমানদের ঈমান নষ্ট হওয়া, ছোট জাতের বড়ো বড়ো পদ ও মর্যাদা লাত করা, মানুষ রিপুর পরবশ হওয়া, সংগ্রাম-সংঘাত ও রাজদ্রোহ বৃদ্ধি পাওয়া, তুকীঁদের সংগে যুদ্ধ, ভূমিকম্প ও দুর্ভিক্ষের আধিক্য। আর বড়ো চিহ্ন হলো, ইমাম মেহ্দীর আবির্ভাব । তিনি হবেন হযরত মুহম্মদের বংশধর এবং তার নাম ও পিতার নাম হবে হযরত মুহম্মদের নাম ও তার পিতার নাম। তিনি খোরাসানে জনুগ্রহণ করবেন । কিন্তু তার প্রথম কর্মজীবন মানবচক্ষুর অন্তরালে থাকবে । শেষে তিনি মদিনায় উদিত হবেন এবং সমগ্র আরব দেশের শাসক হবেন । অতঃপর ২৬: ন্যায়ের খাতিরে একথা স্বীকার করা উচিত যে, তিনি এসব অর্থ গরীরের ও তাঁর অনুগামীদের সাহায্যথেই ব্যয় করতেন, নিজের জন্যে নয় : কিন্তু তার খলিফার! এ নিয়ম খুবই কম মেনে চলতেন।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।