ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ২৭ আবার এসব আশিসধরা শতগুণে বেড়ে ওঠে যখন ইসলামের মহিমা স্বীকৃত হয়, শক্তিশালী বাহিনীর অধিকারী মুসলমান শাসকদের গৌরব বৃদ্ধি হয় এবং তারা ত সকল দেশে শরীয়তী আইন বলবৎ ও ঘোষণা করেন। কিন্তু একবার এই দেশটার (ভারতের) দিকে তাকাও এবং স্বগীয় আশিসধারা সম্বন্ধে তার ভাগ্যের সংগে তুরঙ্ক বা তুকীস্তানের তুলনা কর। শুধু তাই নয় ১২৩৩ হিজরীর (১৮১৮ খুঃ) হিন্দুস্তানের বর্তমান বিবেচনা করো, যখন তার বেশির ভাগই দারুল হরব হয়ে গেছে, আর তার সংগে দু'তিন শতক পূর্বের ভারতের তুলনা করে দেখ এবং তার সে আমলের সংগে এ আমলের স্বর্গীয় আশিসধারা ও শিক্ষিতের সংখ্যার বৈষম্যটা লক্ষ্য করো ।” জেহাদের বিশেষ সুফলের সংখ্যা এতো বেশি যে, প্রত্যেকটির উল্লেখ করা সম্ভব নয়। সেগুলির বেশীর ভাগই হচ্ছে সে-সব পুরক্কার, যা ধর্মার্থে নিবেদিতপ্রাণ মুসলমানদের ইসলাম প্রতিশ্রুতি দিয়ে থাকে । একটির অবশ্য বিশেষ উল্লেখ এখানে প্রয়োজন, কারণ যাদের বিরুদ্ধে জেহাদ চালানো হয়, তাদের সম্বন্ধে তার বৈশিষ্ট্য আছে। এরকম হয়তো ধারণা করা যেতে পারে যে, মুসলমানদের পক্ষে জেহাদের সাফল্য নিঃসন্দেহে উপকারজনক হলেও, যাদের বিরুদ্ধে জেহাদ হয়, তাদের উপকার হয় কি না, তা খুবই সন্দেহজনক । এরকম ধারণা করা তুল। কাফের হওয়ার দরুন তারা বরাবরই পাপের মধ্যে জীবন যাপন করে এবং ক্রমাগত আল্লাহ্র বিরোধিতা করে। তারা যতো বেশি দিন এ দুনিয়ায় বাস করবে, ততো ভীষণ শান্তি তাদের পরকালে ভোগ করতে হবে। অতএব, তাদের আয়ু কমিয়ে দিলে ভবিষ্যতের শাস্তি থেকে একেবারে নিষ্কৃতি না পেলেও তার তীব্রতা কমানো হবে। কুরআনে দান করার প্রয়োজনীয়তা সোচ্চারে ঘোষিত হয়েছে। দান দু'রকমের-__ বাধ্যতামূলক ও স্বেচ্ছামূলক দান, মুসলমানী আইনানুসারে অবশ্য দেয় এবং তার পরিমাণ, কোন্‌ কোন্‌ সম্পত্তির উপর দেয়, কোন্‌ শ্রেণীর লোককে আদায় দিতে হবে, সবই আইনে সুনির্দিষ্ট । জাকাত ইউরোপের “টাইথের২৫ মতো, তবে তার পরিমাণ ও কোন্‌ সম্পত্তির উপর দেয়, সবই ভিন্ন রকমের ৷ সাধারণভাবে বলা যায় যে, জাকাত দিতে হয় চান বছরের উদৃত্ত সম্পত্তির মূল্যের উপর শতকরা আড়াই টাকা হারে। জাকাত দেওয়ার নিয়ম মুহম্মদ বিশেষভাবে প্রবর্তন করেন এবং যখনই কোন গোত্র ইসলাম গ্রহণ করতো, তখনই তারা একজন ধর্মীয় শিক্ষক ও মাশুল আদায়কারী এক সংগে গ্রহণ করতো ৷ আবু বকরের সময় জাকাত না দেওয়া রাজদ্রোহের তুল্য অপরাধ গণ্য হতো এবং আপত্তিকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবার উপযুক্ত কারণ বিবেচিত হতো । এসব ধর্মীয় কর প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় রাজস্ব হিসেবে বিবেচিত হতো এবং অভাবধ্রস্ত মুসলমানদের ও ধর্মীয় যুদ্ধে যোগদানকারীদের সাহায্যেই ব্যয় করা হতো। কিন্তু ক্রমে ক্রমে মুসলমান রাজা-বিস্তৃতির ফলে অন্যান্য যেসব মাশুল ও করাদি আদায় করা হতো, তা-ই রাষ্ট্রীয় ব্যয় নির্বাহে যথেষ্ট বিবেচিত হতো । এজন্য জাকাত ইত্যাদি ধর্মীয় কর সরকার কর্তৃক আদায়ের ব্যবস্থা পরিত্যক্ত হয় এবং সেসৰ আদায় দেওয়ার দায় লোকের বিবেক জ্ঞানের উপর ছেড়ে দেওয়া হয়। সৈয়দ আহমদের কর্মজীবনের বহু পূর্বেই এসব ২৫ 1176 হচ্ছে চার্চকে দেয় আদায়ের দশমাংশ।

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।