ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬ ওহাবী আন্দোলন এসব ছাড়াও কতকগুলি নিয়ম প্রবর্তন করা হয়েছিল, যেগুলি পালন করলে নাজাত পাওয়া যেতে পারে। প্রত্যেক মুসলমানের উচিত, হিন্দুস্তানের কোনো-না-কোনো ফকিরী তরীকার সত্য হওয়া; আল্লাহ্‌র এই বাণী স্মরণ রাখা £ "হে সত্য-বিশ্বাসিগণ! আল্লাহ্‌কে ভয় করো, তাহলে তোমরা সুখী হবে” ।২২ এই নির্দেশকে দিশারী হিসেবে গ্রহণ করলে, এটা পরিষ্কার হয়ে ওঠে যে, প্রত্যেক মানুষের সাধনা করা উচিত-_ আল্লাহ্‌কে ভয় করা, ঈমানে শক্ত হওয়া এবং আল্লাহ্‌র সান্নিধ্য লাভ করা (এটা একমাত্র সম্ভব যুগের ইমাম সাহেবের, কিংবা কোনো পীরের মুরীদ হয়ে), আর কাফেরদের বিরুদ্ধে জেহাদ করা ।২৩ প্রত্যেকটি নির্দেশে প্রথানুসারে পালন করতে হবে । আল্লাহ্‌কে ভয় না করলে ঈমান শক্ত হয় না, আর মুরশিদের সাক্ষাৎ না পেলে তার জেহাদ করাও হয় না। সৈয়দ আহমদ বিশেষভাবে জোর দেন নামাজ আদায় করতে, জাকাত প্রভৃতি ধর্মীয় কর আদায় করতে ও জেহাদে যোগদান করতে ।২৪ সৈয়দ আহমদ নিজে ছিলেন পেশাদার সৈনিক, আর মালবের আমীর খান পিণ্ডারীর নেতৃত্বে তিনি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এজন্যে তিনি জেহাদের গৌরব সম্বন্ধে আলোচনা করতে আনন্দ অনুভব করতেন। জেহাদ কাফের ও মোমেন মুসলমানদের মধ্যে প্রাচীর তুলে দেয়, আর মুসলমানরা কাফেরদের সংস্পর্শ থেকে বেঁচে যেয়ে হৃদয়ে পবিত্র হয়ে ওঠে ও দ্রুতগতিতে দরবেশের মর্যাদায় উন্নীত হয়। তিনি মুজাহিদের প্রশংসা কীর্তনে কখনও ক্লান্তি অনুভব করতেন না। তারা তো আল্লাহ্‌র নায়েব; তিনি নিজের জীবদ্দশায় জেহাদের প্রয়োজনীয়তা সম্বন্ধে বিশেষ জোর দেন এবং তার মুরীদান ও বংশধরদের জন্যে এই চরম নির্দেশ দিয়ে যান যে, তারা যেন রোজ-কেয়ামত পর্যন্ত জেহাদ চালাতে কখনও বিরত না হয়। “সিরাতুল মুসতাকিমের' নীচের উদ্ধৃতি থেকে জেহাদের পক্ষে প্রাণীর ও উত্তিদৃ-জগতের, সেই রকম জেহাদে সকল মানুষ উপকৃত হয়। এই উপকার সাধিত হয় দু'রকমে-_-সাধারণভাবে, যার দরুন সব মানুষ, এমনকি পৌত্তলিকরাও এবং বিধর্মীরাও, আর প্রাণী-জগৎ ও বৃক্ষলতা উপকৃত হয়; আর বিশেষভাবে, যার দরুন কয়েক শ্রেণী মাত্র উপকৃত হয় এবং বিভিন্ন অনুপাতে হয়। সাধারণ উপকার সম্বন্ধে বলা যায় যে, এসব হলো স্বগাঁয় আশিসধারা, যেমন যথাসময়ে প্রচুর বর্ষণ, সবৃজি ও শস্যের প্রচুর আমদানী এবং সুখের সময়; এসবের ফলে মানুষ অভাবমুক্ত ও দৈবদুর্বিপাক থেকে নিশ্চিত হয়, অথচ তার ধনসম্পদ উথলে ওঠে । আর শিক্ষিতের সংখ্যাবৃদ্ধি হয়, বিচারকের ন্যায়বিচার হয়, মামলাকারীদের বিবেকজ্ঞান বর্ধিত হয় এবং ধনবানরা আরও দানশীল হয়। ২২ দেল্‌ সাহেবের অনুদিত কুরআন...৮৮ পৃঃ (সূরা মায়দা)। ২৩ এই নির্দেশটি দেওয়া হয় মুহম্মদের একটি হাদীসের উপর নির্ভর করে; জেহাদ দুনিয়ার শেষ দিন পর্যন্ত চলতে থাকে । ২৪ কথিত আছে যে, এ ছাড়াও সৈয়দ আহমদ জেহাদে যোগদানের পূর্বে মককাশরীফে হজ্জ করার উপকারিতা সম্বন্ধে উপদেশ দিয়েছেন। এ কথা সত্য যে, তিনি নিজেও হজ্ব করেছিলেন এবং তার বহু মুরীদ এই দৃষ্টান্ত অনুসরণও করেছিলেন । তবে তিনি এ সন্বন্ধে নির্দিষ্ট হুকুম দিয়েছিলেন কিনা উপযুক্ত সাক্ষ্য নেই।

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।