ওহাবী আন্দোলন ২৫ . সব মুসলমানই স্বীকার করে যে, শিরক্ মহাপাপ, অতএব সৈয়দ আহমদের মতবাদ এমন কিছু নতুন শিক্ষা দেয়নি । কিন্তু তার শিক্ষার ধরনটা ছিল আপত্তিকর । হানাফীরা বিশ্বাস করে যে, তখনই শিরক্ মহাপাপ করা হয়, যখন কেউ সঙ্ঞানে আল্লাহ্ ব্যতীত অন্য কারও উপর ইলাহীগুণ আরোপ করে । কিন্তু নয়া সংস্কার-পন্থীরা আরও বেশি দূর গিয়েছিল এবং অত্যন্ত তুচ্ছ ব্যাপারকেও তার সংগে সংযুক্ত করে ফেলেছিল । যেমন, আল্লাহ্কে বলা হয় সবকিছুর দাতা (বখশ দেনেওয়ালা); অতএব যদি কারও নামের একাংশ হয় 'বখশ' তাহলে তার অন্য অংশটা আল্লাহ্র নিরানব্বইটা নামের একটা হতেই হবে। ইলাহী বখশ বেশ শুদ্ধ নাম, কিন্তু ছেলের নাম মুহম্মদ বখশ রাখা হলে আল্লহ্র সিফৃত বাগু মুহম্মদের উপর আরোপ করা হয়, এবং তার ফলে নামদাতা এ দুনিয়া থেকে কাফের হিসেবে মরণ বরণ করে এবং পরকালে অনন্ত শান্তি ভোগ করে। এরকম বহু উদাহরণ দেওয়া যেতে পারে । বেদাত আমদানী সম্বন্ধে রসূলের একটি হাদীসের নজীর দেওয়া হয় যে, তিনি বলে গেছেন, যে কেউ ইসলামে নতুনত্ব (বেদাত) আমদানী করবে, সে হবে অভিশপ্ত । মুসলমান আলেমদের মতানুযায়ী এই হাদীসটির কতকটা আক্ষরিক ব্যাখ্যা করা হয়। তারা মনে করেন যে, মুহম্মদের জীবদ্দশায় আরবে যেসব রীতি-নীতি ছিল, এই হাদীসটির ছারা তার রদবদল একেবারে নিষিদ্ধ হয়ে গেছে; অতএব তাদের সিদ্ধান্ত যে, ধর্মের বিপরীত কোনো পরিবর্তন করা চলে না। সভ্যতার উন্নতির জন্যে কিংবা ইসলামের মহিমার জন্যে নতুনত্বের আমদানী নিষিদ্ধ নয় । যেমন, এক ধরনের নতুনত্ব হচ্ছে, আরবী ব্যাকরণ পড়া এবং আরবী অভিধান সম্পাদনা করা কিংবা তার ব্যবহার করা, কিন্তু কুরআনের মর্মার্থ গ্রহণে তা অত্যন্ত দরকারী । আর এক রকম হচ্ছে, স্কুল-কলেজ স্থাপন করা ধর্মীয় শিক্ষার জন্যে, এটা বাধ্যতামূলক না হলেও অনুসরণ করা উচিত। আরও এক প্রকার বেদাত দূষণীয় নয়, যেমন মুহম্মদের চেয়ে ভালো খাওয়া ও পরা। কিন্তু এক রকম বেদাত, যেমন মসজিদে ছবি টাঙ্গানো নিষিদ্ধ । কিন্তু সৈয়দ আহমদ বেদাত শব্দের এই ব্যাখ্যা দেননি । তিনি মনে করতেন, তিনি রসূলের কদমে কদম মিলিয়ে চলেছেন, আর এজন্যে চেষ্টা করতেন যে, হিজরীর প্রথম শতকের রীতি-নীতি তের শতকের মানুষের দিশারী হবে ।২১ যে-সব রেওয়াজ, যতোই নির্দোষ হোক না কেন, ধর্মের সংগে সংশ্লিষ্ট হলেই তা মুহম্মদ বা তাঁর পরবর্তী খলিফাদের আমলে চলিত না থাকলে তিনি সোজাসুজি বর্জন করতেন । মোমেন মুসলমানদের অবশ্য কর্তব্য হলো, উপরোক্ত যুগের লোকের জীবন নিখুঁতভাবে অনুসরণ করা । ধর্মের জন্যে মাত্রাধিক উৎসাহ, তা সদুদেশ্যপ্রণোদিত হলেও দূষণীয়; আবার তেমনি ধর্মের জন্যে উৎসাহ না থাকাও পাপ। যতোই তুচ্ছ হোক, কোনও বেদাতই নিষেধাজ্ঞা থেকে বাদ দেওয়া হতো না। শোকের চিহ্ত হিসেবে কালো, সবুজ কিংবা নীল বন্ত্র পরা; পাকা কবর তোলা; উট, খচ্চর কিংবা গাধায় চড়তে লজ্জাবোধ করা; কাউকে অত্যধিক সম্মান দেখানো, কিংবা তা না পাওয়ার জন্যে বিরক্িবোধ করা এ সমস্তই ধর্মের বড়ো রকম বিরুদ্ধতা হিসেবে গণ্য করা হতো এবং অনুরোধে বা বল প্রয়োগে বন্ধ করে দেওয়া হতো। ২১ রসূল একবার একটা রেখা টেনে বলেছিলেন : এইটি হলো আল্লাহ্র পথ। তারপর তিনি ডাইনে ও বামে কয়েকটি রেখা টেনে বলেছিলেন, এগুলি পথ, কিন্তু তার প্রত্যেকটিতে শয়তান বসে তোমাদের ডাকছে ও বিচ্ছিন্ন করে দিচ্ছে।
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।