ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ওহাবী আন্দোলন শাদীতে, আনন্দ-উৎসব, শোকোৎসব, মাজার সাজানো, কবরে স্মৃতিসৌধ তোলা, মৃত্যু- বার্ষিকীতে কিংবা ফাতেহায় অঢেল খরচ করা, তাজিয়া তৈরী করা প্রভৃতি এবং এসব রেওয়াজ একেবারে বন্ধ করে দিতে প্রাণপণ চেষ্টা করা। একজন মুসলমান প্রথমে এসব রেওয়াজ ত্যাগ করবে এবং তারপর অন্যসব মুসলমানকে শেখাবে যে, তার পক্ষে অবশ্য কর্তব্য, হচ্ছে রসূলের হুকুম ও আল্লাহ্‌র বিধান মেনে চলা; যা করতে তিনি নির্দেশ দিয়েছেন শুধু তাই পালন করা এবং যা করতে নিষেধ করেছেন সে সব থেকে দূরে থাকা। এসব আমার মনে বিশেষভাবে গেথে গেছে; অতএব যারা আল্লাহ্‌র সন্ধান করে, তাদের চোখের সামনে এসব তুলে ধরা দরকার এবং পরস্পরের হাতে হাত মিলিয়ে এসব আকড়ে থাকা উচিত; আর বিশেষভাবে উচিত শেখ মুহম্মদ হোসৈনের হাতে হাত মিলিয়ে থাকা, কারণ তিনি আমার হাতে হাত মিলিয়ে এসব পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন; আমিও তাকে তোমাদের কাছে সুপারিশ করছি যে, তিনি আমার হয়ে তোমাদিগকে হেদায়েত বা সৎশিক্ষা দেবেন। শেখ মুহম্মদ হোসেনের উচিত উপরোক্ত বিধি মেনে চলা, এসব বিধান সম্যকভাবে পালনকাজে আল্লাহ্‌র দিকে তনুমন নিয়োজিত করা; শিরক ও বেদাতের যে সব মালিন্য দেহে জমে আছে, সেসব একেবারে মুছে ফেলা এবং তার হাতে হাত মিলিয়ে একযোগে কাজ করার প্রতিজ্ঞা গ্রহণে সকলকে আহ্বান শিরক্‌ ও বেদাতের প্রতিই ছিল তার তীব্র ঘৃণা। তিনি তার অনুগামীদের নিষেধ করেছিলেন, যারা এর কোন একটিতে অনুরক্ত, তাকে বিবাহ না করতে । তাদের অবশ্য কর্তব্য হচ্ছে, প্রকাশ্যে ইসলাম প্রচার করা; কারণ আল্লাহ্‌ আদেশ দিয়েছেন, “তোমরা সাবধান করে যাও, যেহেতু হেদায়েত করলে মোমেন বান্দার উপকার হয়” ।১৮ আল্লাহ্‌ আরও বলেছেন, “তোমরা মানুষকে হেদায়েত করে যাও, যেন তার দ্বারা তাদের উপকার হয়। যারা আল্লাহ্‌কে ভয় করে, তাদের সতর্ক করা উচিত; কিন্তু কট্টর কাফেররা এসব থেকে পালিয়ে যাবে, আর তারা দোযখের ভীষণ আগুনে নিক্ষিপ্ত হবে । সেখানে তারা মরবেও না, বাচবেও না১৯।” যেখানে অনুরোধে কাজ হয় না, সেখানে তো তরবারি আছেই, যার ব্যবহার শুধু উপযুক্ত নয়, দরকারী বলে মনে করা হতো। আর এসব মতবাদ শুধু ফাকা আওয়াজ হিসেবে মনে হতো না। আমরা দেখেছি, সৈয়দ আহমদ তার কর্মজীবনের শেষের দিকে পেশোয়ারের একটা বড়ো মাজার ভেঙে মিছিল আক্রমণ করেছিল ও তাজিয়া নষ্ট করে দিয়েছিল।২০ ১৮. সেল সাহেবের অনুদিত কুরআন-__৪২৪ পৃঃ । ১৯. সেল সাহেবের অনুদিত কুরআন__৪৮৭ পৃঃ ২০. মি, টেইলর বর্ণিত ওহাবীদের অন্ধ নেতা মওলবী ইলাহীবখশ, পরবর্তীকালে রাজ্যদ্রোহিতার অপরাধে দ্বীপান্তরবাসে দণ্ডিত মওলবী আহমদউলন্মাহ এবং সৈয়দ আহমদের নিযুক্ত প্রধান খলিফা শাহ মুহমদ হোসেনকে সাময়িকভাবে নিয়ন্ত্রণাধীনে রাখা হয়, অনেকে কারাগারে নিক্ষিপ্ত হয়। এই সময়ের মারামারিটা ভীষণ হয়েছিলো, এমনকি স্ত্রীলোকের৷ও তাতে যোগ দিয়েছিল ।

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।