ওহাবী আন্দোলন হত অনুকরণ করতে চেষ্টা করেছেন। সুন্নীদের মতোই ধর্মীয় মৌল ভিত্তিগুলোকে স্বীকার করে নিয়ে তিনি নির্দেশ দেন যে, এই মৌল ভিত্তিগুলোর মধ্যে একমাত্র কুরআনই অত্রান্ত; আর হাদীস তো ওহীর মতো নাষেল হয়নি, অতএব মুহম্মদের সাহাবাদের মতামতের বা আলেমদের সিদ্ধান্তের মতো তাতে ভুল হওয়ার সম্ভাবনা, তবে মাত্রায় হয়তো কম হতে পারে । এই ভ্রান্তির সম্ভাবনা কি করে এড়ানো যায়? মুহম্মদ তাদিগকেই মাত্র নাজাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যারা পরবর্তী-কুরআন বা হাদীসের দ্বারাই চালিত হবে। অতএব সবচেয়ে নিরাপদ হচ্ছে তার উম্মতদের সিদ্ধান্ত পরিহার করা, তা তারা যতই ধর্মনিষ্ঠ হোন। আবার কামালিয়ত হাসিল করতে হলে আরও কিছু বর্জন করা দরকার। যদিও মুহম্মদ এ যুগের মুসলমানদিগকে কুরআন ও হাদীস ছাড়া অন্য কিছুর উপর নির্ভর করতে নিষেধ করেছেন, তবুও এ থেকে এ সিদ্ধান্তে আসা যায় না যে, হাদীস মানতেই হবে । ঈমানের মৌল ভিত্তি হিসেবে হাদীস দরকারী বটে, তবু আজকাল লক্ষ্য করা যায় যে, লোকে হাদীসকে কুরআনের তুল্যমূল্য হিসেবেই বিবেচনা করে। অতএব সবচেয়ে নিরাপদ হচ্ছে হাদীসকে ত্যাগ করে কুরআনকেই আকড়ে ধরা । সৈয়দ আহমদ যখন পাটনার মুহম্মদ হোসেনকে তার খলিফা নিযুক্ত করেন, সেই সনদ থেকে তার শিক্ষার অসম্পূর্ণ হলেও মোটামুটি যথার্থ পরিচয় নীচে দেওয়া চলে : “করুণাময় আল্লাহ্র নামে বলছি : যারা সাধারণভাবে আল্লাহ্র রাহে চলতে চায় এবং বিশেষ করে সৈয়দ আহমদের যেসব বন্ধু উপস্থিত আছে বা অনুপস্থিত আছে, তারা সকলেই জানুক যে, ধর্মনিষ্ঠ ওলীদের হাতে বয়েত বা দীক্ষা গ্রহণ করার উদ্দেশ্য হলো আল্লাহ্র সন্তুষ্টি সাধন করা, আর তার উপায় হচ্ছে তার পয়গম্বরদের হুকুম বা বিধান মেনে চলা ৷ যে কেউ মনে করে যে, তার রসূলের হুকুম না মেনেও আল্লাহ্র বিধান করা চলে, সে মিথ্যুক ও প্রতারিত, তার দাবীও মিথ্যা এবং গ্রহণের অযোগ্য ৷ রসূলের হুকুম দুটি বিষয়ের উপর নির্ভরশীল : প্রথম, কোনো সৃষ্টিতে আল্লাহ্র গুণ আরোপিত না করা (শিরক) । দ্বিতীয়, রসূলের সময় কিংবা তার পরবর্তী খলিফাদের১৭ সময় যেসব নীতি বা আচার-অনুষ্ঠান ছিলো না, সেসব আমদানী ও অনুসরণ না করা (বেদাত)। প্রথমটি হচ্ছে এরকম বিশ্বাস না করা যে, ফেরেশতা, জীন, মুরশিদ, ওস্তাদ, শাগরেদ, পয়গম্বর বা পীর কারও মুসিবত বা বিপদ দূর করতে পারেন। এরূপ কোনো সৃষ্টির নিকট নিজের ইচ্ছা বা আশা-আকাঙ্থা পূরণের জন্য ধরা না দেওয়া; তাদের কারো ভালো বা মন্দ করার ক্ষমতা আছে, এটা অস্বীকার করা; আল্লাহ্র ক্ষমতার নিকট তীদের প্রত্যেককেই নিজের মতো অসহায় মনে করা, বরং তাদের আল্লাহ্র প্রিয়জন মনে করা । জীবনের ঘটন-অঘটন নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের আছে কিংবা আল্লাহ্র গুণ-জ্ঞান তারা অবহিত আছেন, এরকম বিশ্বাস করাই হলো চরম ধর্ম বিগরহিত (কুফর) কেনো সত্য-সন্ধ মুসলমান এরূপ কোনো মতবাদে জড়িত হতে পারেন না। “দ্বিতীয়টি সম্বন্ধে বলা যায় যে, ধর্মে নৃতনত্ব বা বেদাত আমদানী না করা হচ্ছে, রসূলের জীবদ্দশায় যেভাবে এবাদত-বন্দেগী করা হতো ও তার জীবনে যে সব রীতি- নীতি চলিত ছিল সেগুলি আকড়ে ধরে থাকা; সব রকম বেদাত বর্জন করা, যেমন বিয়ে- ১৭ খোলাফায়ে রাশেদীন _(অ)।
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।