২২ ওহাবী আন্দোলন সেই দুই তরিকার প্রতিষ্ঠাতা ফকিরের সাক্ষাৎ পান, যাদের তরিকায় তিনি বিশ্বাসী । আর খোদ আল্লাহ্ যেমন মুহম্মদের কাধে হাত রেখে তীর মর্যাদা উন্নীত করেন, সেই রকম মুহম্মদও তার কাধে হাত রেখে তার মর্যাদা বাড়িয়েছেন; অতএব সৈয়দ আহমদ নিশ্চয়ই যুগের ইমাম, কিংবা তার চেয়েও বেশি ইমাম হুমাম অর্থাৎ ইমামকুলের শিরোমণি । আর মুহম্মদ যেমন ছিলেন শেষ নবী, তেমনি সৈয়দ আহমদের সংগে ইমামের ধারাও শেষ হয়ে যায় । ১৬ মুসলমানদের মধ্যে একটি সর্ববাদিসম্মত কাহিনী চলিত আছে যে, মুহম্মদের মৃত্যুর পর থেকে রোজ-কেয়ামত পর্যত্ত বারো জন খলিফা ইসলামের শাসক হবেন। কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতদ্বৈধতা রয়ে গেছে, এ পর্যস্ত কতোজন খলিফা উদিত হয়েছেন। শিয়ারা বিশ্বাস করে যে, এগারো জন ইমাম গত হয়েছেন এবং দ্বাদশ ইমাম মুহম্মদ আবুল কাসিম ২৫০ হিজরীতে জন্গ্রহণ করেন । শিয়ারা বিশ্বাস করে না যে, তার মৃত্যু হয়েছে; বরং তাদের ধারণা যে, তিনি কোনো গুপ্ত স্থানে লুকিয়ে আছেন এবং উপযুক্ত সময় উপস্থিত হলেই তিনি পুনরায় উদিত হবেন ও যুসলমানদিগকে কাফেরদের বিরুদ্ধে চালনা করবেন। সুন্নীদের মধ্যে বিভিন্ন মত বর্তমান আছে : কোনো দল বলে, ছয় জন খলিফা গত হয়েছেন, কোনো দল বলে চারজন; তবে এটা নিশ্চিত যে, রোজ-কেয়ামতের আগে ছয়জন খলিফার উদয় হবে; কিন্তু সেকাল কখন আসবে, সেটা অজ্ঞাত ৷ সৈয়দ আহমদ দাবী করতেন যে, তিনি এইরকম একজন খলিফা এবং এ দাবীর সমর্থনে এসব যুক্তি খাড়া করতেন; তিনি কি সৈয়দ নন এবং সে হিসেবে মুহম্মদের সাক্ষাৎ বংশধর নন? তার জামাতা হযরত আলীর ও কন্যা ফাতেমার বংশধর নন? এই দুজন কি স্বপ্নে তাকে দেখা দেন নি ও সন্তান হিসাবে আদর করেন কি? একজন তাঁকে গোসল দিয়েছেন, অন্যজন তাকে লেবাস পরিয়েছেন। এরপর আর কি ' বেশী প্রমাণের দরকার যে, তিনি ইমাম ও খলিফাদের আসনের অধিকারী? এতেই তো তার অধিকার স্বীকৃত যে, তিনি আমিরুল মুমেনীন অর্থাৎ মোমেন মুসলমানদের চালক। তীর পূর্বে তো সুন্লীদের মধ্যে আর কোনও ইমাম এ খেতাব গ্রহণ করেননি, এবং এ খেতাব তো একমাত্র খলিফাদের ও অন্য মুসলমান স্বাধীন শাসকদের দ্বারাই গৃহীত হতো । এভাবে খলিফার ভূমিকা সৈয়দ আহমদের মনে গেথে গেল এবং এভাবেই চালিত হয়ে তিনি ভারতকে বিভক্ত করে নিজের খলিফা নিযুক্ত করলেন জাকাত প্রভৃতি ধর্মীয় কর আদায় করতে এবং শেষে তিনি পেশোয়ারে আযাদীও ঘোষণা করেছিলেন। কিন্তু সব মানুষই সমান নয়, আর সকলেই ইমামের মর্যাদায় উ্নীত হওয়ার স্পর্ধাও করতে পারে না। এজন্যে সাধারণ লোকের ঈমান ও ধর্ম পালনের জন্যে কতকগুলি মোটামুটি নিয়ম নির্দেশিত হওয়ার দরকার । সৈয়দ আহমদের ধর্মীয় নীতিগুলো ছিলো একজন ফকীরের মতো, যার বিশ্বাস ছিলো যে, তিনি মুহম্মদেরই জীবনধারা সর্বাংশে ১৬. ইমাম শব্দটা একেবারে ধর্মীয় । এ থেকে এটা বোঝায় না যে, তার পার্থিব কিছু ক্ষমতা থাকবে। চারটি গৌড়া মজহাবের প্রতিষ্ঠাতাদেরকেও ইমাম বলা হয়। মুসলমান দেশগুলির প্রত্যেক মসজিদে একজন ইমাম থাকেন, তার কাজ হলো সব নামাজে ইমামতি ব৷ নেতৃতু করা । প্রত্যেক নামাজের নেতাকে বলা হয় ইমাম । প্রথম দিকে সৈয়দ আহমদ ও তার অনুগামীরা ইমাম শব্দে শিক্ষক ছাড়া অন্য কিছু বোঝাতে চাননি, কিছু শীঘুই শব্দটার ভিন্ন বিশেষ ব্যাখ্যা দেওয়া হয় ।
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।