ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ 138
📝 Text 📖 PDF

ওহাবী আন্দোলন: ২১ . কোনো দেশে ধৰ্মীয় শিক্ষক হিসেবে স্বীকৃতি পায়নি, হর অেজাগেনা কিছুটা পাগলামী মেশানো না থাকে। . ধর্মীয় আলোচনায় কিছুতেই অংশগ্রহণ না করার নীতি গ্রহণ করার দরুন সৈয়দ আহমদ বাস্তবপক্ষে কিসে বিশ্বাসী ছিলেন, ধারণা করা শক্ত । গৌড়া সুরীরা এবং তীর নিকট-অনুগামীরা বিশ্বাস করতো যে, তিনি আদর্শিক মানুষ; তবে সুন্নীরা আরও বলতো যে, তিনি ভিন্নজাতীয় মতবাদ পোষণ করতেন না, তার খাদিম মওলবীরা যাই বলুক না কেন; অথচ তার মুরীদান কিছুতেই একথা স্বীকার করতেন না । তার বাণীসমূহের সংগ্রহ হিসাবে “সিরাতুল যুসতাকিমের' উল্লেখ করা হয়। এখানি মওলবী ইসমাইলের রচনা, তবে এতে তার মুরশিদের সঠিক বাণীগুলিই উদ্ধৃত হয়েছে, বলা হয়ে থাকে । নিম্নবংগের মুসলমানরা কেতাবখানি খাটি নয় বলে সন্দেহ প্রকাশ করে থাকে এবং বলে যে, মওলবী মুহম্মদ ইসমাইল নিজের মতবাদ প্রচার করবার আগ্রহাতিশয্যে সেগুলিই কেতাবখানিতে তার মুরশিদের বাণী সিহেবে চালিয়ে দিয়েছেন। কিন্তু বইখানার বিষয়বস্তু থেকে ও সৈয়দ আহ্মদের মুরীদানের সাক্ষ্য থেকে ধারণা হয়, বইখানা খাটি হিসাবেই প্রকাশিত হয়েছে। একজন ফকিরের নিকট যেমন আশা করা যায়, তেমনই তার শিক্ষার বহুলাংশ সেই দিকটা খুলে দেখায়, কিভাবে একজন তন্তুজিজ্ঞাসু ওলীর (সন্ত পুরুষ) মর্যাদায় উন্নীত হতে পারেন। তার শিক্ষার মৌল ভিত্তি হচ্ছে, চরম অদৃষ্টবাদ ও এক আল্লাহে অকুগ্ঠ বিশ্বাস। মানুষের কিছুই করবার যোগ্যতা নেই নিজের প্রচেষ্টায়; তাকে একান্তভাবে নির্ভর করতে হবে আল্লাহ্র উপরেই এবং মানুষের জন্মের বহু পূর্বেই তিনি এ জগতে তার সব কর্মধারা ও মরজগতে তার পরিণতি অমোঘ বিধানে নির্দিষ্ট করে দিয়েছেন। আসলে মানুষ স্বাধীন সত্তা নয়; কিন্তু তাদের স্বাধীন ইচ্ছা আছে, এই ধারণার বশবর্তী হয়েই তারা নিজ নিজ কর্মফলের জন্যে নিজেকে দায়ী মনে করে থাকে। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে আল্লাহ্‌ করুণা করে মানুষের জন্যে ইমাম বা নেতা পাঠিয়ে থাকেন! তাদের দায়িত্ হলো, মানুষকে যুক্তির পথে চালনা করা। গত যুগের পয়গন্থররা_ ঈসা, মুহম্মদ, সকলেই এই শ্রেণীর মানুষ ছিলেন । কিন্তু মুহম্মদের ওফাতের পর থেকে নবুয়তের ধারা বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তী যে-ইমাম আসেন তীর মর্যাদা ওলীর উপরে কখনও উঠতে পারে না। এসব অবশ্য ততো দরকারী বিষয় নয় । তবে ওলী হচ্ছেন পয়গন্বরের পরবর্তী মর্যাদার মানুষ, ঠিক যেন ছোট ভাইয়ের মতো । ইমাম ধাপে ধাপে মুহম্মদের শেখানো তরিকায় নাজাতের পথে অগ্রসর হন। তবে ইমাম সময়ে সময়ে আল্লাহ্‌র সংগে মিশে যান, তখন এঁশী গুণ তার মধ্যে এসে যায়; আর তখন তিনি হয়ে ওঠেন সর্বদর্শী এবং কেরামত দেখাবার অধিকারী হন; এরকম ইমাম চেনার কতকগুলি নির্দিষ্ট চিহ্ন আছে। তিনি সৈয়দ হবেন এবং নীচ অবস্থায় জন্ম হবে। প্রথমে ইমাম হিসেবে তীর মর্যাদা স্বীকৃত হবে না, কিন্তু ক্রমে ক্রমে ইমামতের চিত্র প্রকাশ হয়ে পড়বে এবং শেষে তিনি ইমাম হিসেবে স্বীকৃতি লাভ করবেন। তখন সব মুসলমানই তাকে দুনিয়ায় আল্লাহ্‌র খলিফারপে গ্রহণ করবে এবং তার কাজ হবে তাদের মধ্যে এঁক্য আনয়ন করা ও তাদের ঈমান রক্ষা করা। শাস্ত্রীয় বচনের দিক থেকে এসব বিবেচনা করলে সৈয়দ আহমদের ইমামত এতোই চিহিত যে, সন্দেহের অবকাশই থাকে না। তিনি জন্মেছেন সৈয়দকুলে ও অখ্যাত অবস্থায় । মুহম্মদ যেমন বেহেশতে মুসার সাক্ষাৎ পেয়েছিলেন, তেমনি সৈয়দ আহমদ

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.