২০ ওহাবী আন্দোলন প্রথমাবস্থা থেকেই ধর্মান্ধদের সরকারের সাফল্যের সম্ভাবনা ছিল খুবই অল্প | কারণ ‘এটার লক্ষ্য ছিল পৃথিবীর ইতিহাস থেকে বারে! বছর মুছে ফেলে দেওয়া এবং একটা বিদেশী জাতকে মুহম্মদের সমকালীন আরববাসীদের স্বভাব, রীতিনীতি ও আচার- অনুষ্ঠানের অনুসারী হতে বাধ্য করা । ধর্মীয় অনুরাগ থাকা সত্তেও শীঘ্বেই স্থানীয় বাসিন্দারা অসন্তুষ্ট হয়ে উঠলো এবং সৈয়দ আহমদের বিরুদ্ধে দোষারোপ করতে লাগলো যে, তিনি পাহাড়ী আদি জাতিদের মেয়েদের সংগে তার ভারতীয় অনুচরদের শাদী দিচ্ছেন। ১৮৩০ সালে নভেম্বর মাসে তিনি বাধ্য হলেন সুলতান মুহম্মদ বার হাতে পেশোয়ার ছেড়ে দিতে, তবে সুলতান মুহম্মদ খা তাকে কর দিতে রাজী হলেন।১৫ অতঃপর সৈয়দ আহমদ সিন্ধুনদ অতিক্রম করে পূর্ব তীরে উপস্থিত হলেন শিখদের জয় করতে ৷ কিছুকাল তিনি খণ্ডযুদ্ধ চালাতে লাগলেন, কিন্তু কোনও ফল হয়নি। ১৮৩৯ সালের মে মাসে বালাকোটে একদল শিখ বাহিনী অতর্কিতে তাকে আক্রমণ করে এবং সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। সৈয়দ আহমদ ও মুহম্মদ ইসমাইল শহীদ হন। অন্য কিছু বলার পূর্বে এখানে সৈয়দ আহমদের ব্যক্তিগত বর্ণনা, তার মতবাদ ও সেগুলি লোকপ্রিয় হওয়ার কারণগুলির আলোচনা করা যেতে পারে। তিনি ছিলেন মাঝারি গঠনের ব্যক্তিত্বশালী মানুষ, আর সারা বুক ছেয়ে দাড়ি থাকার দরুন তাকে আরও ভারিক্কি মানুষ মনে হতো । ১৮২০ সালে যখন তিনি নিম্নবংগ সফর করেন তখন তীর বয়স ছিল প্রায় ছত্রিশ বছর। তার পোশাক ছিল মাথায় সাদা কাপড়ের পাগড়ি, বুক পর্যন্ত খোলা কুর্তা ও পায়ের গোড়ালি পর্যন্ত নামানো সাদা চোস্ত পায়জামা । সবগুলোই ছিলো সুতী কাপড়ের । সমকালীন উত্তর ভারতীয় মুসলমানদের রেওয়াজ অনুযায়ী তিনি হিন্দুস্থানে প্রচলিত চার তরিকার ফকিরীতে বিশ্বাসী ছিলেন । তীর স্বভাব ছিলো গল্তীর, শান্ত ও সংবেদনশীল । মুরীদানের সংগে “বয়েত' বা দীক্ষা দেওয়াকালীন সময় ব্যতীত তিনি খুবই কম আলাপ করতেন। বারাসতে মুরীদানের সংখ্যা এতো বেড়ে ওঠে যে, তিনি পাগড়ী খুলে দিয়ে তাই ছুঁইয়ে মুরীদ করার রেওয়াজ অবলম্বন করেন। তিনি স্বভাবতই মৌন থাকতেন এবং মুসলমান আইনে অজ্ঞতার ধরুন ধর্মীয় আলোচনা পরিহার করতেন। এজন্যে যখনই কোনো বাক্যুদ্ধ উপস্থিত হতো, তখন তিনি নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করতেন আর তার দুই মহাপগ্ডিত শিষ্য মওলবী আবদুল হাই ও মওলবী মুহম্মদ ইসমাইল বিপক্ষ দলের সংগে বাকযুদ্ধ চালাতেন । তার অনুগামীদের এবং তারও বিশ্বাস ছিলো যে, আকৃতিতে ও স্বভাবে তিনি ছিলেন পয়গম্বর সাহেবের সমান৷ তাঁর প্রায়ই ভাবাবেশ বা মূর্থা হতো (তা যে কী বলা শক্ত) এবং তিনি ও তার মুরীদান বিশ্বাস করতেন যে, পয়গন্থর সাহেবের মতোই তখন আল্লাহ্র সংগে তার সাক্ষাৎ-সংযোগ ঘটতো । সংক্ষেপে বলা যায়, তিনি দরদী, শান্ত ও অশিক্ষিত ছিলেন, মাঝে মাঝে তর স্লায়ুবিকার ঘটতো। তিনি নিজেকে পূর্ব এশিয়ার মুসলমানদের ইমাম হিসেবে দাবী করতেন এবং তার সমর্থনে অদ্ভুত যুক্তিও খাড়া করতেন £ কোনো মানুষই. ১৫, পেশোয়ারের উধিরবেগ ছিল সুতলান দুররানীর বাসস্থান । তিনি তিলাই খা বা সোনার সরদার' হিসেবেই পরিচিত । তিনি ছিলেন নিমকহারাম ও মুসলমানদের প্রতি বিশ্বাসঘাতক । কিন্তু যে শিখদের তিনি সাহায্য করেছিলেন মুসলমানদের সর্বনাশ করে, ত তারাই তাকে ও তার সব অনুচরকে পেশোয়ার থেকে বহিষ্কার করে দিয়েছিল_ (অ)।
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।