ওহাবী আন্দোলন ১৯ তার কর্তৃত্বও মেনে নিলো। তখন তিনি তাদের সাহায্য নিয়ে শিখদের থাকোরায় আক্রমণ করেন, কিন্তু পরাজিত হয়েও অক্ষত অবস্থায় ফিরে আসেন । ক্রমে ক্রমে শক্তি সঞ্চয় করতে লাগলেন এবং ইয়ার মুহন্মদও তার সংগে চুক্তি করতে বাধ্য হলেন ও ইউসুফজাই আদিজাতিদের আজাদী স্বীকার করলেন। অবস্থা এভাবেই রয়ে গেল ১৮২৯ পর্যন্ত; কিন্তু তখন সৈয়দ আহমদ পেশোয়ারের দিকে অগ্রসর হলেন এবং ইয়ার মুহম্মদ তাঁকে বিষপ্রয়োগ করতে চেষ্টা করেছিলেন। একটা যুদ্ধ হলো, ইয়ার মুহম্মদ নিহত হলেন এবং তার অনুগামীরা বিধ্বস্ত হয়ে গেলো। পেশোয়ার কোন রকমে রক্ষা পেলো-_ শের সিংহ ও জেনারেল ভেন্তুরার একদল শিখ বাহিনী নিয়ে উপযুক্ত সময়ে উপস্থিত হওয়ার দরুন। ১৮৩০ সালের জুন মাসে সৈয়দ আহমদ জেনারেল আলার্ডের অধীন একদল শিখবাহিনীকে আক্রমণ করেন, কিন্তু এবারও পরাজিত হন। শীঘঘই তিনি ইয়ার মুহম্মদ খার উত্তরাধিকারী সুলতান খার বিরুদ্ধে পেশোয়ারে হামলা করেন, এবং সুলতান মুহম্মদকে বিতাড়িত করে পেশোয়ার দখল করতে সক্ষম হন। তার এই সামরিক জয় পরোক্ষে শিখদের পক্ষে মংগলকরই হয়েছিলো । সৈয়দ আহমদ আক্রমক শেষ পর্যন্ত তার প্রথম সম্প্রদায়ের রাষ্ট্রীয় ক্ষমতার আশা-ভরসা নষ্ট করে দিলো। তার প্রথম কাজ হলো খলিফা খেতাব ধারণ করা ও নিজেকে স্বাধীন ঘোষণা করা এবং নিজের নামাংকিত তংকা জারী করা-_ “আহমদ ইসলামের রক্ষক" ধার তরবারির ওজ্জল্যে কাফেরদের ধ্বংস সাধিত হয়।' আরও তিনি আরবের ওহাবীদের পদাংক অনুসরণ করে দাবী করলেন । তার প্রজারা মুহম্মদ ও তার খলিফাদের আমলে নির্ধারিত দেয় জাকাত ফেতরা আদায় দেবে । এই সময় আরও চেষ্টা করা হয় পেশোয়ারের গৌড়া হানাফী মুসলমানদের তার দলভুক্ত করতে । এজন্যে শিক্ষিত মুসলমানদের এক বিরাট জলসা ডাকা হয় এবং পারস্পরিক অনেক ছাড়-রিয়াতও করা হয়। মওলবী ইসমাইল ত্যাগ করলেন ব্যক্তিগত ব্যাখ্যা করার অধিকার ও “রাফিয়াদান' করা এবং একজন মুকাল্দ হানাফী হিসেবে স্বীকৃত হলেন। আর হানাফীরা সৈয়দ আহমদের প্রচারিত বেদাত ও শিরক সম্বন্ধ মতবাদ স্বীকার করলো এবং জেহাদের সাহায্যার্থে জাকাত প্রভৃতি আদায় দিতেও স্বীকৃত হলো । ধর্মান্ধদের আবেগের আতিশয্য শীঘই প্রকট হয়ে উঠলো। আবদুল ওহ্হাবের উত্তরাধিকারীরা মদিনায় পয়গন্থরের মাজার ভেঙে দিয়েছিলো, আর সৈয়দ আহমদের অনুগামীরা পেশোয়ারের মাজারগুলিও ভেঙে ফেলতে লাগলো এবং ইসলামের প্রাথমিক অবস্থায় তরবারির সাহায্যে যেমন ধর্ম প্রচারিত হয়েছিল, সেইরকম তারাও পাশ্ববর্তী হিন্দু রাজ্যের সংগে শাস্তির বাস করতে অস্বীকার করলো । অতএব এই মতবাদটাই জোরেশোরে প্রচারিত হতে লাগলা যে, যারা পুতুল পুজকদের সংগে বিরোধ করতে চায় না তারা নিজেরাই পুডুলপৃজক হয়ে গেছে। পাঞ্জাবকে দারুল হরব বা দুশমনের দেশ আখ্যা দিয়ে জয় করার জন্যে জেহাদ ঘোষণা করা হলো ।৯ ১৪. এই সময়ে তিনি বাংলাদেশের মুরীদানকে তাঁর সংগে ঘোগ ও জেহাদে শরীক হতে আহ্বান করেন। বাংলা, পাটনা, লক্ষ্লৌ ও দিল্লী থেকে বহু লোক তাব্র সাহায্যার্থে গমন করে ও বালাকোটে মিলিত হয়।
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।