১৮ ওহাবী আন্দোলন ১৮২৩ সালের অক্টোবর মাসে সৈয়দ আহমদ কলিকাতায় ফিরে আসেন । পথে বোহ্বাই-এ তিনি কয়েক দিন অবস্থান করেন ও বহু মুরীদ করেন। ডিসেম্বর মাসে তিনি জনস্থান রায়বেরেলীর উদ্দেশ্যে যাত্রা করেন এবং পথে পাটনা ও গোয়ালিয়ারে অবস্থান করেন। পাটনায় শাহ মুহম্মদ হোসেন এক বিশাল মুজাহিদ বাহিনী নিয়ে তার সংগে মিলিত হন। তার খলিফাদের এক মজলিস হয় এবং বহু পূর্বে পরিকল্পিত কাজের জন্যে মানুষ ও টাকা-পয়সা সরবরাহের ব্যবস্থা করা হয়। এটা মনে করা হয়েছিলো যে, সৈয়দ আহমদের ও তার সহকমীর্দের এসব কার্যকলাপ হয়তো সরকারকে ভীতিগ্রস্ত করবে, অন্ততঃ সরকারের হস্তক্ষেপের দরকার হবে । এটা নিশ্চয়ই সকলের মনে আছে যে, কয়েক বছর পূর্বে ইংলণ্ডে রোমান ক্যাথলিক যাজকতন্ত্র স্থাপনের চেষ্টা হলে সাধারণ্যে খুবই উত্তেজনার সৃষ্টি হয়েছিলো এবং একটা নিষেধাজ্ঞামূলক দণ্ডবিষয়ক আইন প্রবর্তনের দরকার হয়েছিলো । অথচ তখন রোম ও-দেশে কোনো রাষ্ট্রীয় শক্তি স্থাপনের ইচ্ছা করেনি, কিংবা ইংরেজ ক্যাথলিক সম্প্রদায়ের রাজভক্তিতে সন্দেহ হওয়ার এতটুকু কারণ উপস্থিত হয়নি। আর ভারতে সারা দেশটা সৈয়দ আহমেদর খলীফাদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে গেলো এবং ব্রিটিশ সরকারের স্বার্থের প্রতিকুলে একটা সরকারও বাস্তবতাবে প্রতিষ্ঠিত হয়ে গেলো; কিন্তু শাসন কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানটির সম্বন্ধে চল্লিশ বছর ধরে কিছুই জানতে পারলো না-_-এ থেকেই প্রমাণ হয় যে, তারা শাসিত জাতির সন্বন্ধে কতখানি অজ্ঞ ছিল। সৈয়দ আহমদ অতঃপর টংকে উপস্থিত হন এবং পুরানো নায়ক আমীর খার সংগে কিছুকাল অতিবাহিত করেন । আমীর খার পুত্র তার মুরীদ হন। টংক থেকে তিনি মরুভূমি অতিক্রম করে সিন্ধুতে উপস্থিত হন ও খয়েরপুরের মীর রুস্তম খার অতিথি হন। এখানে বহু মুজাহিদ তার সংগে যোগদান করে । অতঃপর তিনি উত্তর-পশ্চিম সীমান্তের পাহাড় অঞ্চলে প্রবেশ করেন এবং কাবুলে কান্দাহারের পার্বত্যবাসীদের মধ্যে জেহাদ প্রচার করতে থাকেন শিখদের বিরুদ্ধে । কিন্তু কোনও বিশেষ ফল না হওয়ায় তিনি খিলজীদের অঞ্চলে গমন করেন এবং ১৮২৬ সালের শেষের দিকে পেশোয়ার ও সিম্ধুনদের মধ্যবর্তী ইউসুফজাই পাহাড়ে প্রবেশ করেন। ইউসুফজাই রা বহু বছর ধরে লক্ষ্য করেছিলো যে, শিখরা একের পর এক প্রদেশ আফগানদের হাত থেকে নিষিয়ে নিচ্ছিলো, আর তার দরুন তারা নিজেদের আজাদী সম্বন্ধে খুবই উদ্বিগু ছিল। ১৮২৩ সালে পেশোয়ারের শাসনকর্তা ইয়ার মুহম্মদ খা রণজিৎ সিংহকে কর দিতে স্বীকার করেন। কিন্তু এটা তীর ভাই মুহম্মদ আজিম খার মনঃপূত হলো না। তিনি ইয়ার মুহম্মদ থাকে পেশোয়ার থেকে বিতাড়িত করে দেন এবং শিখদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন । মার্চ মাসে শিখদের ও পাহাড়িয়া আদি জাতিদের মধ্যে নওশেরায় একটা যুদ্ধ হয় কিন্তু কোনও ফল হয় না। শেষে -আদিজাতিরা তাদের সরদার মুহম্মদ আজীম খা কর্তৃক পরিত্যক্ত হয়ে ছত্রভংগ হয়ে পড়ে । শিখরা পেশোয়ার দখল করে ফেলে ও লুটপাট করে খাইবার পর্যন্ত হাজির হয়, কিন্তু পেশোয়ার নিজেদের কর্তৃত্ব রাখা শক্ত বিবেচনা করে ইয়ার মুহম্মদকে জায়গীর হিসেবে দান করে। এই পরিস্থিতিতে ইউসুফজাই আদিজাতিরা নিজেদের আজাদী রক্ষার উদ্বেগে ও শিখদের শায়েস্তা করবার মতলবে সৈয়দ আহমদকে দু'হাত বাড়িয়ে গ্রহণ করলো এবং
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।