ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন, AA. ইসমাইলকে সংগে নিয়ে দিল্লী ত্যাগ করেন এবং সারা ভারতে সফর করতে বের হয়ে পড়েন ধর্মীয় সংস্কার আনয়নের জন্যে এবং শিখদের বিরুদ্ধে জেহাদ বা ধর্মীয় যুদ্ধ ঘোষণা করতে উত্তেজিত করার জন্যে । কারণ, শিখরা তখন পাঞ্জাবের মুসলমানদিগকে উৎপীড়ন করতো এবং স্বাধীনভাবে তাহাদের ধর্ম পালনে বাধা দিতো । বিশেষ করে শিখরা আজান দেওয়া বন্ধ করে দিয়েছিলো, আর এটাই ছিল মুসলমানদের বিদ্রোহ ঘোষণা করবার সপক্ষে উপযুক্ত কারণ । তিনি প্রথমে গমন করেন সাহারানপুরে, সেখান থেকে যান রামপুরে ও বহু পাঠানের সরদার ফয়জুল্লাহ্‌ খানের সংগে কিছুদিন অবস্থান করেন। তারপর তিনি কলিকাতার পথে রওয়ানা হন গোরথ্পুর, জৌনপুর প্রভৃতি স্থানের ভিতর দিয়ে এবং পথে বহু মুরীদকে দীক্ষা দান করেন। তিনি পাটনায় হাজির হন এক বিশাল নৌবহর ও পাচশো লোকের উপর উৎসাহী মুরীদানকে সংগে নিয়ে এবং এখানে কয়েক দিন অবস্থান করেন। তিনি প্রথমে থাকেন মীর আশরাফের মাজারে এবং পরে থাকেন মাদ্দপা মসজিদে । সাদিকপুরের মওলবী বেলায়েত আলী, মওলবী ইনায়েত আলী, মওলবী ফরহাত হোসেন, মওলবী ইলাহী বখশ ও তীর পুত্র মওলবী আহমদ উল্লাহ্‌১২ তার মুরীদ হন। পাটনার বহু বাশিন্দাও তার শিষ্য হয়ে যায়। অতঃপর তিনি কলিকাতা রওয়ানা হন। কিন্তু তার পূর্বে তিনি শাহ মুহম্মদ হোসেন, বিলায়েত আলী ও ইনায়েত আলীকে পাটনায় তার খলিফা নিযুক্ত করে যান এবং তার হয়ে মুরীদ করতে ও শিখদের বিরুদ্ধে পরিকল্লিত জেহাদের জন্যে রসদ সংগ্রহ করতেও ভার দিয়ে যান। পাটনা থেকে তিনি কলিকাতায় নৌবহর নিয়ে সফর করেন এবং গংগা নদীর দু'পাশের বহু জায়গায় তার মত প্রচার করতে করতে যান। কলিকাতায় তিনি হাজির হন ১৮২১ খৃষ্টাব্দের শেষের দিকে এবং এখানে ধর্মীয় শিক্ষক হিসেবে আশ্চর্য সাফল্য লাভ করেন। কলিকাতা ও বারাসতের বাসিন্দারা দলে দলে তার নিকট জমায়েত হতে থাকে । তাদের মধ্যে তিতুমীরও তীর মুরিদ হন।১৩ এই তিতুমীর পরে ১৮৩১ খৃষ্টাব্দে বারাসতে বিদ্রোহের ঝাণ্ডা তুলেছিলেন। এই সময়ে সৈয়দ আহমদ ংখ্য অনুগামী ও জাকাত হিসেবে অর্থ সংগ্রহ করেন৷ তার বিশেষ শিক্ষা-_আদিম ও সহজ সরল ইসলামে আমদানীকৃত সব রকম বেদাত বর্জন করতে হবে এবং এ শিক্ষাটি মুসলমানদের মনে দৃঢ়মূল হয়ে যায়। এবং যে-সব টাকা-পয়সা পূর্বে উৎসবে ব্যয়িত হতো, এখন থেকে সে-সব একটি মাত্র খাতে-__-শিখদের বিরুদ্ধে জেহাদের জন্যে সঞ্চিত হতে লাগলো । ১৮২২ সালের প্রথম দিকে সৈয়দ আহমদ বহু মুরীদ নিয়ে মক্কায় গমন করেন এবং তথায় হজ পালন করে মদীনায় উপস্থিত হন। এখানে তুকাঁ কর্তৃপক্ষ তার বিরুদ্ধতা করে এবং তার মতবাদীরা যে-সব মতবাদ প্রচার করতো, সেসব সহ্য করতেও অস্বীকার করে। তারা পূর্বেই আরবের ওহাবীদের নিকট বহু নির্যাতন সহ্য করেছিলো। এখন যে-সব মওলবী ধর্মীয় সংস্কারের কথা প্রচার করতেন, অনেকেই আটক হয়ে পড়েন। ll ১২ আহমদউল্লাহ্‌ পরবর্তীকালে রাজদ্রোহের জন্যে দ্বীপান্তর দণ্ড লাভ করেন। তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তার সম্বন্ধে বিস্তৃত জীবনী আমার প্রবন্ধ বিদ্রোহী আহমদউল্লাহ্‌', মাহে-না, বিপ্লব-সংখ্যা, ১৯৫৭ দেখুন। পরিশিষ্ট ঘ-তে পুনরমুরদ্িত__জ। ১৩ এ কথা ঠিক নয়। তিতুমীরের সাথে তার মক্কায় সাক্ষাৎ হয়_অ।

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।