ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬ ওহাবী আন্দোলন আরবের ওহাবী আন্দোলন ও তার মতবাদ তার অজানা থাকার কথা নয় । আর হয়তো সে সবের প্রভাবে তিনিও স্বীকার করতেন যে, তার সুন্নী সম্প্রদায়ের কিছুটা সংস্কার দরকার । তার চেষ্টাও ছিল যে, শিয়া ও হিন্দুদের সংশ্রবে থাকার দরুন যে-সব রীতিনীতি ও আচার-অনুষ্ঠান সুন্নীদের মধ্যে ঢুকে পড়েছে, সেসবের রদ-রহিত হওয়া উচিত। কিন্তু তার বেশি দূর সংস্কার তিনি চাননি এবং তার শেষ জীবনের দিকে সৈয়দ আহমদের মতামত যখন খুবই প্রবল হয়ে উঠেছিলো, তখন তিনি সেসবের অস্বীকার করেন; আর তীর যে-সব আত্মীয় এই আন্দোলনে যোগদান করেছিলো, তাদের বঞ্চিত করে তিনি এক অনাত্বীয়কে তার উত্তরাধিকারী করে যান। সমকালীন পরিস্থিতি বিবেচনা করে তিনি ইংরেজ সরকারের প্রতি উদার মতই পোষণ করতেন । তিনি ইংরেজি শিক্ষা করার ও নয়া বিজেতাদের অধীনে চাকরি গ্রহণ করার উপযোগিতা স্বীকার করতেন । বর্তমানকালের বহু মুসলমানের মনোভাব বিবেচনা করলে তার এ-সব মতবাদ নিশ্চয়ই প্রগতিমূলক ছিল।৯ - সৈয়দ আহমদ কয়েক বছর দিল্লীতে অবস্থান করেন এবং শাহ্‌ আবদুল আজীজের পরিবারে ঘনিষ্ঠভাবে পরিচিত হন। তার সবচেয়ে অন্তরংগ হয়ে ওঠেন শাহ্‌ আবদুল আজীজের ভাইপো মওলবী মুহম্মদ ইসমাইল ও তার জামাতা মণলবী আবদুল হাই। তারা দু'জনেই ছিলেন মশ্হুর আলেম এবং সৈয়দ আহমদের প্রতি একান্ত অনুরক্ত মুরীদ এবং জীবনের শেষ পর্যন্ত তার সহচর ছিলেন ।১০ এই দুই মহাপণ্ডিতের মধ্যে মুহম্মদ ইসমাইল 'সিরাতুল মুসতাকীম' রচনা করেন ১২৩৩ হিজরীতে (১৮১৮ বুঃ)। এখানি ভারতীয় মুসলমানদের নিকট কুরআনের মতোই শ্রদ্ধার বস্তু । তাতে দেখা যায় যে, সৈয়দ আহমদ যেন স্বপ্রাদেশ পেয়ে মুরশিদের স্থান গ্রহণ করতে বাধ্য হন এবং নিজের মতবাদ প্রচারের উদ্দেশ্যে মুরীদ করতে থাকেন। মওলবী আবদুল হাই ও মওলবী মুহম্মদ ইসমাইল হন তার প্রথম মুরীদ । তাদের প্রভাবে ও ব্যক্তিত্বে অন্য বহু লোক সৈয়দ আহমদের মুরীদ হয়ে যায় এবং তিনি একজন ধর্মীয় শিক্ষক হিসেবে প্রসিদ্ধ হয়ে ওঠেন । বহু মশহুর আলিম তার খাদিম হয়ে তাকে অসম্ভব সম্মান দেখাতে থাকেন এবং তারই শিক্ষার বরখেলাপ হলেও১১ কখনও তীরা তীর পালকি বহন করতেন, আবার কখনও বা তার পালকির দু'পাশে খালি পায়ে ছুটাছুটি করতেন। তারা তাকে সম্বোধন করতেন “আমীরুল মুমেনিন', “ইমাম হানাফী" ইমাম মেহেদী' বলে এবং প্রচার করতেন যে, তিনি ইমাম ও পয়গম্বরের পর্যায়ে পৌছে গেছেন। ১২৩৫ হিজরীতে (১৮২০ খুঃ) তিনি মওলবী আবদুল হাই ও মওলবী মুহম্মদ ৯ শাহ্‌ আবদুল আজীজের বিস্তৃত জীবনী ও এই দুটি বিষয়ে তার ফতোয়া উল্লিখিত প্রবন্ধে দেখুন, অক্টোবর সংখ্যার মাহে-না, ১৯৬১--(অ)। ১০ আব্দুল হাই ছিলেন মুকালদ হানাফী । তিনি চাচা শাহ আবদুল আজীজের স্বীকৃত গপ্ডির মধ্যে ধর্মীয় সংস্কার সাধনে আগ্রহী ছিলেন। কিন্তু মুহম্মদ ইসমাইল ছিলেন নিঃসন্দেহে শ্রেষ্ঠতম আলেম; আর তিনি আমূল ধর্মীয় সংস্কার সাধনের পক্ষপাতী । ব্যক্তিগতভাবে কুরআনের ব্যাখ্যার অধিকারে তিনি বিশ্বাসী ছিলেন এবং মাঝামাঝি পন্থার অনুসারী হিসেবে হানাফী ও শাফেয়ী উভয় মতবাদে আংশিক বিশ্বাস করতেন। শেষ জীবনে তিনি ওঁদ্ধত্যের জন্যে অনুতাপ করেন ও গোঁড়াভাবে হানাফী মজহাবের অনুসারী হন। কিন্তু ইতিমধ্যেই সৈযদ আহমদের শিষ্যদের মধ্যে মতভেদ জন্মেছিল এবং অবস্থা তার আয়ন্ত্রের বাইরে চলে গিয়েছিল। মুহম্মদ ইসমাইলের বিখ্যাত পুস্তক 'সিরাতুল মুসতাকীম' হচ্ছে ভারতীয় ওহাবীদের কুরআনের সমতুল। ১১ ওহাবী মতে কাউকে অযথা সম্মান প্রদর্শন অপরাধ, কারণ সকলেই ভাই ভাই ।

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।