ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন .. ১৫ তার শিক্ষা দারিয়ার সরদার শেখ মুহম্মদ ইব্‌ন সউদ গ্রহণ করেন এবং তার মুরীদ হন। তার কন্যাকেও ইব্ন সউদ শাদী করেন। গত শতকের মধ্যভাগে আবদুল ওহ্হাবের মৃত্যু হয়।৭ তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র মুহম্মদ ইবনে সউদের মুরুব্বিয়ানায় মধ্য আরবের শাসক হয়ে ওঠেন। তারপর ওহাবী রাজ্য বহু ভাগ্য- বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, কিন্তু আমাদের বর্তমান আরোচনার পক্ষে সেসবের কোন প্রয়োজন নেই। দেখা যায় যে, বর্তমান শতকের প্রথম ভাগে ওহাবী মতবাদ আরব প্রত্যাগত বহু হাজীর দ্বারা ভারতে আমদানী করা হয়েছে । আর এটা সুনিশ্চিত যে, ফরিদপুরের বাশিন্দা ও মশহুর দুদু মিয়ার পিতা হাজী শরীয়তউন্লাহ্‌ কর্তৃক এই ধরনের মতবাদ নিশ্নবংগে প্রচারিত হয়েছিল। তার অনুসারীদের বলা হয় ফারাজী | নানা কারণে ভারতে ফারাজীদের প্রভাব যৎসামান্যই। কিত্তু শরীয়তউন্লাহ্র শিক্ষার ফল এই দাঁড়ায় যে, লোকে হিন্দুস্থানের বাশিন্দা সৈয়দ আহমদের মতবাদ গ্রহণ করবার আগ্রহ প্রকাশ করতে থাকে। এসব মতবাদের এতিহাসিক গুরুত্ব এতো বেশি যে, এখানে সেসবের বিস্তৃত আলোচনার দরকার আছে। ৰ সৈয়দ আহমদের জন্ম হয় ১২০১ হিজরীর মুহররম মাসে, আউধের রায়বেরেলীতে । তার বাল্যজীবন সম্বন্ধে অতি অল্লই জানা যায়। তবে মনে হয়, ছেলেবেলাতেই তিনি গৃহত্যাগ করেন ও আমীর খান পিগারীর ফৌজে প্রবেশ করেন। এই আমীর খান পরবর্তীকালে টংকের নওয়াব হন। ফৌজে সৈয়দ আহমদের পদবী কি ছিল, সে সম্বন্ধে মতভেদ আছে, তবে তার অনুগামীদের এ সম্বন্ধে মৌনভাব দেখে মনে হয়, তিনি কোনও নামকরা দায়িত্বভার পাননি । ১৮১৭ খৃষ্টাব্দে” আমীর খানের ফৌজ ভেঙে দেওয়া হলে পর সৈয়দ আহমদ দিল্্ীতে গমন করেন এবং মশহুর শাহ্‌ আবদুল আজীজের মুরীদ হন। এই সময়ে শাহ্‌ আবদুল আজীজ হিন্দুস্থানের শ্রেষ্ঠতম আলেম হিসেবে গণ্য হতেন। তার পাগ্ডিত্যের খ্যাতি হিন্দুস্থানের বাইরেও ছড়িয়ে পড়েছিলো । এবং আরবের পণ্ডিত সমাজ তাকে “শামসুল হিন্দ' খেতাব দান করেন। ভারতীয় মুসলমানদের উপর তীর প্রভাব ছিল অপরিসীম শরীয়তের জটিল প্রশ্নে তার ফতোয়া আজও অন্রান্ত হিসেবে স্বীকৃত হয়। আর তার নাম যে কোনও দলের শক্তিস্তন্ত হিসেবে গণ্য হওয়ার দরুন ওহাবীরা ও হানাফীরা তাকে নিজ নিজ মজহাবের সমর্থনকারী হিসেবে নিজেদের দলে টানাটানি করে থাকে। প্রত্যেক মজহাবই নিজের সুবিধার জন্যে তার ফতোয়া স্বপক্ষে উদ্ধৃত করে থাকে । তবে মনে হয়, তিনি মোটের উপর কোনো দলেরই চরম মতানুসারী ছিলেন না এবং অনেকটা উদার সনাতন পন্থী (যদি এমন কথা বলা চলে) ছিলেন। তিনি ছিলেন মুকাল্পদ, আর এজন্যে চার ইমামের মর্যাদা সর্বদাই রক্ষা করতে চেষ্টা করতেন। ৭. এউক্তিও ভূল । আবদুল ওহ্‌হাব ১২০১ হিজরী-_১৭৮৭ খৃঃ জান্নাতবাসী হন-_(অ)। ৮. সঠিক সময় নির্ণয় করা দু্কর। সৈয়দ আহমদের বাণীসমূহ যে 'সিরাতুল মুস্তাকিমে সংগৃহীত হয়, তার কিয়দংশ লেখা হয় ১২৩৩ হিজরী অর্থাৎ ১৮১৮ খৃষ্টাব্দে । অতএব নিশ্চয়ই তিনি ইমাম হিসেবে ইতিমধ্যে কিছুটা প্রসিদ্ধি অর্জন করে থাকবেন।

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।