১৪ ওহাবী আন্দোলন এসব থেকে স্বতই লক্ষ্যণীয় যে, মুসলমানদের ধর্মীয় ব্যাপারে ব্যক্তিগত যুক্তি- বিচারের স্বাধীনতা নেই। তারা অবশ্যই কুরআন বা হাদীস গ্রন্থ পড়বে, কিন্তু তার বেশি তারা অগ্রসর হতে পারে না, কিংবা আপন মজহানের মত বিরোধী কোনও স্বাধীন ব্যাখ্যা গ্রহণের অধিকার নেই । অথচ দেখা যাচ্ছে যে, মজহাবগুলোর প্রতিষ্ঠাতারা বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এবং এ থেকেই প্রমাণিত হয় যে, তারা প্রত্যেকেই এই অধিকার ভোগ করেছেন এবং এ জন্যে পূর্ববর্তী ব্যাখ্যা তার শিক্ষা মেনে চলেন নি। অথচ কার্যত মুসলমান জনসাধারণ ব্যক্তিগত ব্যাখ্যা করার চেষ্টাও করতে পারবে না এবং চার ইমামে কোনও একজনের মতাবলন্বী হতে বাধ্য ।৪ আমরা পরে দেখাবো যে, ওহাবীরা এটাকেই অন্য সব বিষয়ের মতো প্রথমেই অস্বীকার *ওহ্হাবী শব্দে প্রথমে যথার্থভাবে একদল আরব মুসলমানকে চিহ্নিত করা হয়েছিল । আর শব্দটার উৎপত্তি হচ্ছে সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম শেখ আবদুল ওহাব থেকে ।৫ তিনি গত শতান্দীর প্রথম ভাগে আরব দেশের নজদ্ অঞ্চলে জন্মগ্রহণ করেন। বসরার মাদ্রাসায় তিনি শিক্ষা লাভ করেন এবং পরে ভ্রাম্যমাণ সওদাগর হিসেবে দামশৃক, পারস্য উপসাগরের উপকূলবর্তী মশহুর শহরগুলোতে এবং পারস্যেও সফর করেন। বহু বছর সফরের পর তিনি আরবে প্রত্যাগমন করেন এবং নিজ প্রদেশের রাজধানী দারিয়ায় বসবাস কায়েম করেন । সেখানে তিনি সংস্কার কাজ শুরু করেন এবং নিজের বিশেষ মতবাদও প্রচার করতে থাকেন । তিনি শিক্ষা দেন যে, মুসলমানদের উচিত হযরতের জীবদ্দশায় ও তার পরের খেলাফতের আমলে ইসলামের যে রূপ ছিল, তারই অনুসারী হওয়া; প্রত্যেক মুসলমানের উচিত একমাত্র আল্লাহ্র উপর এবং তারই উপর অকুণ্ঠ নির্ভর করা, হযরত মুহম্মদ কিংবা কোনও ওলী-দরবেশের মর্যাদা অযথা এভাবে বাড়িয়ে না তোলা, যাতে আল্লাহ্র মর্যাদা ক্ষুগ্র করা হয়; হযরতের পর থেকে যে-সব অনুষ্ঠান, উৎসব ও নিয়ম উদ্ভূত হয়েছে যে-সব একেবারে পরিহার করা এবং সর্বোপরি ইসলামের শৈশাবস্থায় ইসলাম যেমন তরবারির মুখে প্রচারিত হয়েছিল, তেমনইভাবে ইসলাম জারী করা ।৬ 8. এই অনুসরণ করাকে বলে 'তকলিদ করনা" (অনুকরণ কর)। আর অনুসারীকে বলে “মুকালাাদ' €(অনুকারী) আর যারা মুকাল্লেদ তারা 'পথভ্রষ্টদের অর্থাৎ যারা চার ইমামের কারও অনুসারী নয় তাদের আখ্যা দেয় 'গয়ের মুকাল্পদ, যেমন---ওহাবীরা । এ কথায় সন্দেহ নেই যে, বহু হাদীস জাল করা হয়েছে। বুখারী সাহেব ষাট হাজার হাদীস সংগ্রহ করেন, কিনতু মাত্র চার হাজারকে খাটি হিসেবে নির্দেশ দিয়েছেন । আবু দাউদও কতকটা এই মত পোষণ করতেন। *তকলিদ' অর্থে বুঝায় অনুসরণ করা আর বিশেষ অর্থে বুঝায় কুরআন ও হাদীস “মুকাল্লাদ' অর্থে বুঝায়, কুরআন ও হাদীস ছাড়াও চার ইমামের কারও ইজমা] ও কিয়াস্কে ইসলামের মৌলভিত্তি মানা । "মুকাল্লাদ' অর্থে বুঝায়, কুরআন ও হাসীসে যেখানে সুস্পষ্ট নির্দেশ নেই, সেখানে কোনও ইমামের ইজমা ও কিয়াস্কে ইসলামের মৌলভিত্ডি হিসেবে বিশ্বাস করা। 'গয়ের মুকালুদ' অর্থে যে ইজমা ও কিয়াস্্কে ইসলামের মৌলভিত্তি হিসেবে বিশ্বাস করে না এবং কেবল কুরআন ও হাদীসকেই মেনে চলে-_-(অ)। ৫, ১১১৫-১২০১ হিজরী-_-১৭০৭__-১৭৮৭ খুঃ (অ)। এ মতটি সর্বেৰ মিথ্যা । ইসলাম শৈশবে বা কোনও অবস্থায় তরবারিমুখে প্রচারিত হয়নি। আর এরকম কোন শিক্ষা বা কর্মসূচী আবদুল ওহ্হাবেরও ছিল না__জে)।
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।