ওহাবী আন্দোলন ১৩৬ আহমদউল্লাহ্র বিরুদ্ধে এতিহাসিক বিচারের এভাবে যবনিকাপাত হয়। প্রায় দু'শো বছরব্যাপী পাক-ভারতীয় ব্রিটিশ শাসনে আর কোনও ম্যাজিস্ট্রেট রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত ও দণ্প্রাপ্ত হওয়ার কাহিনী ইতিহাসে মেলে না৷ সেসন আদালতে আহমদউল্লাহ্র ফাসির হুকুম ও সমস্ত সম্পত্তি বাজেয়াফতের নির্দেশ দেওয়া হয় ১৮৬৫ সালের ২৭ ফ্রেব্রুয়ারী ৷ কিন্ত্রু কলিকাতা হাইকোর্ট ১৩ই এপ্রিল ১৮৬৫ সালের হুকুমবলে ফাঁসির হুকুম রহিত করেন ও যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দেন। তিনি ১৮৬৫ সালের জুন মাসেই আন্দামানে নীত হন এবং পনের বছরের অধিককালে বন্দী জীবন সহ্য করে ২২শে নতেম্বর ১৮৮১ খ্রীষ্টাব্দে মৃত্যু আলিঙ্গন করেন । তার কনিষ্ঠ ইয়াহ্য়া আলি পূর্বেই আন্দামানে প্রাণত্যাগ করেছিলেন। তার অস্তিম ইচ্ছা ছিল, ভ্রাতার পাশেই সমাহিত হওয়া কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ তার এহেন নির্দোষ ইচ্ছাও পূরণ করেননি । সাদিকপুর পরিবারের পারিবারিক বাসগৃহটি ছিল মহল্লার বিশিষ্ট স্থানে এবং পাটনায় মশহুর বাসগৃহ হিসেবে কীর্তিত হতো । বাসগৃহটি ভূমিসাৎ করে সেখানে পাটনা মুন্সিপাল বাজার নির্মিত হয়। এই পরিবারেরই অন্যান্য ভূসম্পত্তির বিক্রয়লন্ধ অর্থবলে। কথিত আছে যে, ভূসম্পর্তি নিলাম দ্বারা ১২১৯৪৮ টাকা পাওয়া যায়, তার মধ্যে একা আহমদউল্লাহ্রই অংশ ছিল ৪২১১১ টাকা । তাগ্যের এমনই নির্মম পরিহাস ছিল যে, যেদিন আহমদউল্লাহ্র পরিবারকে বাসগৃহ থেকে একবস্ত্রে উৎখাত করা হয়, সেদিন ছিল পবিত্র ও আনন্দময় ঈদের দিন। আহমদউল্লাহ্ এজন্যে এ শোকগাথা রচনা করেছিলেন ঃ টু শব-ই-ঈদ রা সেহর করদান্দ হামা রা আয মাকান বদার করদান্দ; মায়া-ই-আয়েশ সাষে-মাতম্ শুদ। ঈদ-ই-মা গুররা-ই-সুহররম্ শুদ। “ঈদের আনন্দময় দিন প্রভাত হলো, আমরা সকলেই গৃহ থেকে বিতাড়িত হলেম। আনন্দের সব উচ্ছাস শোকের বূপ নিল-আমাদের ঈদ মুহররমে পরিণত হয়ে গেল!” তার জেষ্টযপুত্র আব্দুল হামিদের শোকোচ্ছাস ছিল : আহমদউল্লাহ্ বুদ্ মুজরিম-ই-শাহ ভিফলাক্-ই-বেগুনাহরা চে গুনাহ। 'আহমদউপ্লাহ্ সরকারের চোখে অপরাধী ছিলেন, কিন্তু তার মাসুম সন্তানরা কী অপরাধ করেছিল?” এখানে এ কথাও উল্লেখযোগ্য যে, সাদিকপুর পরিবারের সুবৃহৎ পারিবারিক -কররগাহটি সরকারী হুকুমে চাষ দিয়ে উৎখাত করা হয় ও হিন্দুদের মধ্যে বন্দোবস্ত করে দেওয়া হয়। —0—
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।