ওহাবী আন্দোলন ১৩৫ চার মাস তদন্তের পর র্যাভেন্স সাহেব আহমদউল্লাহ্র বিরুদ্ধে প্রাথমিক রিপোর্ট দান করেন ও সাক্ষ্যপ্রমাণের সুদীর্ঘ তালিকা পেশ করেন । মিস্টার মনোরা নামক জনৈক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রাথমিক তদন্ত শেষ করে আহমদউল্লাহ্র বিরুদ্ধে রাজদ্রোহিতা, রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রভৃতি আট দফার চার্জ গঠন করেন ও দায়রায় সোপর্দ করেন। মিঃ আইনসাইল (51055116) নামক দায়রা জজের এজলাসে সুদীর্ঘ কাল আহমদউল্লাহ্র বিচার হয় । মিঃ ম্যাকেঞ্জী (৬/. 741561)916) আহমদউল্লাহ্কে চরম দণ্ড ফাসির আদেশ দেন। এই দপ্তাজ্ঞার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপীল দায়ের হয়। মাননীয় বিচারপতি ট্রিতর ও লক (76৮21 ৪80 0. [010 1)) ১৮৬৫ সালের ১৩ই এপ্রিল তারিখে রায় প্রদান করেন এবং ফাসির হুকুম পরিবর্তন করে যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দেন। মাননীয় বিচারপতিয় সাক্ষ্য-প্রমাণ আলোচনাকালে রায়ে এই মত প্রকাশ করেছিলেন : “আমাদের বিশ্বাস, পাটনায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবার যে একটা প্রবল ষড়যন্ত্রের অস্তিত্ব ছিল তা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে। এই ষড়যন্ত্রের জন্য সাধারণ্যে সরকারের বিরুদ্ধে জেহাদ প্রচার করা হতো, এবং সীমান্তে অজস্র ধারায় মানুষ ও টাকাকড়ি প্রেরণ করা হতো । আমাদের সম্মুখে আরও সাক্ষ্য প্রমাণ আছে যে, এভাবে যেসব লোক প্রেরিত হয়েছিলো তারা সিত্তানায় বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলো ও বৃটিশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্রধারণ করেছিলো । থানেশ্বরের মোহাম্মদ জাফর ও আম্বালার মোহাম্মদ শফীর মারফত এসব বিদ্রোহীদের সাহায্যার্থে মোহর ও হুত্তী পাঠানো হতো । সাক্ষ্য-প্রমাণ থেকে আমরা আরও লক্ষ্য করেছি যে, এই আসামী আহমদউল্লাহ্ হামেশাই পাটনার আবদুর রহিমের বাড়ীতে হাজির থাকতো, অথচ সেখান থেকে ক্রমাগত জেহাদ ঘোষণা করা হতো । আমরা নিঃসন্দেহ হয়েছি যে, এই ষড়যন্ত্রের ও তা প্রসারের সবরকম প্রচেষ্টায় আসামির সম্মতি ও জ্ঞান ছিল, এবং যদিও এরূপ সত্য প্রমাণ নেই যে, আসামী কোনও বিশেষ কাজের দ্বারা ষড়যন্ত্রের সহায়তা করেছে, তবুও একথা নিঃসন্দেহ যে, ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে, এবং তার সঙ্গে আসামীর সংযোগও প্রমাণিত হয়েছে। অতএব তার সহকর্মীরা একই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যেসব অপরাধমূলক কাজ করেছে, সে-সব প্রমাণিত হওয়ার দরুণ তার বিরুদ্ধে এসব কাজ তারই দ্বারা সংঘটিত হিসেবে বিবেচিত হবে । আমাদের বিশ্বাস যে, আসামীর বিরুদ্ধে ভারতীয় দর্তবিধি আইনে ১২১ ধারার দ্বিতীয় অংশ মোতাবেক অভিযোগ যথেষ্টরূপে প্রমাণিত হয়েছে। কিন্তু আমরা এরূপ দেখি না যে, আসামীর সহকর্মীরা ষড়যন্ত্রে সক্রিয় অংশগ্রহণ করার দরুণ যেরূপ উচিত দণ্ডপ্রাপ্ত হয়েছে আসামী তার চেয়েও বেশী কিছু সক্রিয় অংশযহণ করেছিলো। এজন্য আমরা তার বিরুদ্ধে দায়রা জজের প্রাণদণ্ডের আদেম অনুমোদন না করে এই আদেশ দিলাম যে, তার যাবজ্জীবন দ্বীপান্তর হোক ও তার যাবতীয় বিষয়-সম্পত্তি রাজ-সরকারে বাজেয়াফত হোক ।”
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।