ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ১৩৪ আহমদউল্লাহই ছিলেন ১৮৬০ থেকে ১৮৬৫ স্রীষ্টাব্দ পর্যন্ত এই আন্দোলনের অন্যতম প্রধান কর্ণধার, এবং নিজের দায়িতৃপূর্ণ সরকারী উচ্চপদের পূর্ণ সুযোগ গ্রহণ করে তিনি নিরফুশেভাবে এই আন্দোলন চালাতেন। পাক-ভারতব্যাপী আজাদীর বিপ্রবে ওহাবী মুজাহিদরা সক্রিয় অংশগ্রহণ করেছিলো । কিন্তু প্রতিকূল অবস্থার জন্য এ বিপ্লব ফলপ্রসূ না হলেও মুজাহিদরা দমিত বা ভগ্রোৎসাহ হননি । বরং দ্বিগুণ উদ্যমে তারা নতুন মুজাহিদ ও রসদ সংগ্রহ করতে লাগলেন । সমগ্র বাঙলা প্রদেশ থেকে হাজার হাজার মুসলমান চাষী মুজাহিদ বাহিনীতে যোগদান করতে আহমদউল্লাহ্র বাসগৃহ সাদিকপুরে জমায়েত হতো ও সেখান থেকে ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে সিত্তানায় প্রেরিত হতো। এই রকম একটি দলের চারজন বাঙালী মুসলমান আম্বালায় যাওয়ায় পথে ১৮৬৩ সালে কর্ণাল জিলার পার্জাবী- সার্জেন্ট গুজান খাঁর হাতে ধরা পড়ে ও ম্যাজিস্ট্রেটের নিকট তাদের হাজির করা হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট তাদেরকে নিরীহ পথচারী বিবেচনা করে খালাস দেন। দুইমাস পরেই সীমান্তে একটা যুদ্ধ বাধে । তখন ধৃত বাঙালী মুসলমানদের নিকট থেকে গৃহীত তথ্যের সত্যতা প্রমাণিত হয় । ইতিমধ্যে গুজান খা আপন একমাত্র পুত্রকে সিত্তানায় গুপ্তচর হিসেবে পাঠিয়ে সংবাদ সংগ্রহ করে যে, থানেশ্বরবাসী জাফর খা সীমান্তে মুজাহিদ ও রসদ প্রেরণে সক্রিয় অংশগ্রহণ করছেন। কর্তৃপক্ষ এ সংবাদ পেয়েই জাফর খাঁর বাড়ী তল্লাশী করে ও বহু সন্দেহজনক কাগজপত্র হস্তগত করে। জাফর খা পলাতক হন, কিন্ত আলিগড়ে পাটনাবাসী বহু ওহাবীর সঙ্গে ধরা পড়েন। তারা জবানবন্দীতে প্রকাশ করে যে, তারা সাদিকপুরের ইলাহী বখৃশের গুপ্তচর । তখনই পাটনায় টেলিগ্রাম পাঠানো হয় ইলাহী বখৃশকে বন্দী করতে ও তার খানাতল্লাশী করতে । জাফর খাঁর বাড়ী থেকে যেসব কাগজপত্র কর্তৃপক্ষ হস্তগত করে, তার একটি চিঠিতে মোহাম্মদ শফীকে সং পাঠানো হয়েছিল যে, জনৈক কাসেদ মারফত তিনশো ছোটো ও বড়ো দানার একটি তসবীহ এবং ছয়শো সফেদ দানার আর একটি তসবীহ পাটনা থেকে পাঠানো হয়েছে। কিছুদিন পর থানেশ্বরবাসী হোসেন খা নামক এক ব্যক্তিকে আথ্বালাগামী একটি এক্কাগাড়ী থেকে বন্দী করা হয় এবং তার পিরহানের ভিতর দুটি থলে থেকে পূর্বোক্ত তসবী সংখ্যার সোনার মোহর পাওয়া যায়। এসব তথ্য থেকে কর্তৃপক্ষ একটা ভীষণ ষড়যন্ত্রের সন্ধান পায় ও পাটনার ম্যাজিস্ট্রেট রাভেন্শ (্‌. 1. Rovensaw) সাহেবকে এ বিষয়ে পূর্ণ তদন্তের জন্য বিশেষ কর্মচারী নিয়োগ করে। বলা বাহুল্য যে, তদন্ত আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গেই আহমদউল্লাহ্‌ বন্দী হন ও চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত (91151267060) হন। র্যাভেন্শ সাহেবের তদস্ত অনুযায়ী তার বিচার ও দণ্ড হয়, যদিও সাহেবের রিপোর্ট দাখিল হয় বিচারের পর ১৮৬৫ ্রীষ্টাব্দের ৫ই মে তারিখে । র্যাভেন্শ আহ্ালা-বিচারের সাক্ষাপ্রমাণ থেকে তদন্তের সূত্র গ্রহণ করেন। এই আশ্বালা-বিচার শেষ হয় ১৮৬৩ সালে এবং বিচারের ফলে মোহাম্মদ শফী, ইয়াহ্‌য়া আলী ও তার ভাই আবদুল রহিম ও ভাইপো ব্যাংকার ইলাহী বখুশ, পোদ্দার আবদুল গফুর ও আরও পাঁচজনের যাবজ্জীবন দীপাত্তরের দণ্ডাদেশ হয় । ইলাহী বখুশকে পাটনায় আনয়ন করা হয় এবং তার দীর্ঘ জবানবন্দী গ্রহণ করা হয়। তাতে রড রাহি হুড হা তের প্রা |

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।