ওহাবী আন্দোলন ১৩৩ বন্দীদের খালাস দিতে আদেশ দেওয়া হয় ও তার কৈফিয়ত তলব করা হয়। এভাবে সেবার টেইলার সাহেবের হাত থেকে আহমদউল্লাহ্র জীবন রক্ষা পায়। পরবর্তীকালে অবশ্য এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য টেইলারকে কমিশনারের পদ থেকে অপসারণ করে নিমপদে রাখা হয়। তিনি পদত্যাগ করে স্বদেশ প্রত্যাবর্তন করেন। আযাদীর বিপ্রব প্রশমিত হলে ইংরাজরা মুসলিমদের উপর সদয় ব্যবহার করে তাদের হৃদয় জয় করতে চেষ্টা করে। এই সময় আহমদউল্লাহ্ ইংরাজ সরকারের কৃপাদৃষ্টি পুনরায় আকর্ষণ করেন ও ডেপুটি ম্যাজিস্ট্রেটরূপে নিয়োজিত হন (১৮৬০ সালের ২১শে সেপ্টেম্বর তারিখের ২৫৭৭ এ নোটিফিকেশন) । কিন্তু তখনও পাটনার প্রধান কেন্দ্রস্থল থেকে মুল্কা ও সিত্ানায় রীতিমতো মুজাহিদ ও রসদ সরবরাহ চলতো । বলা বাহুল্য, ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েও আহমদউল্লাহ্ এই ব্যাপারে পূর্ণ সহায়তা করতেন এবং তারই তত্ত্বাবধানে বাঙলা-বিহার থেকে মুজাহিদ ও রসদ সংগ্রহ পূর্ণ উদ্যমে চলতো। তখনও তার বাড়ী ছিল এ ব্যাপারে প্রধান ঘাঁটি । সেখানে প্রতি জুম্মাদিনের মগরেবের নামাযের পর মিলাদের মাহফিল বসতো এবং তার অছিলায় ওহাবীরা জমায়েত হয়ে সফা করতো ও কর্মপদ্ধতি নির্ধারিত করতো । ওহাবীদের কার্যপদ্ধতি ছিল আশ্চর্য ধরনের । তারা চিঠিপত্রে এক বিশেষ সাংকেতিক ভাষা ব্যবহার করতো যার প্রকৃত অর্থ ওহাবী ভিন্ন অন্য কারও বোধগম্য ছিল না। প্রত্যেক সভ্যের একটা বিনামা পরিচয় ছিল । তারা যুদ্ধকে বলতো “মুকাদ্দমা”, মোহরকে বলতো 'লাল- মোতি”। টাকাকড়ি প্রেরণ করা হতো কেতাবের দাম হিসেবে। পরবর্তীকালে খাতাপত্র থেকে জানা যায়, আহমদউল্লাহ্ এক বৎসরেই ছাব্বিশ হাজার টাকা পাঠিয়েছেন, তাছাড়া কাসেদের মারফত নগদ মোহর কতো পাঠানো হয়েছিল, তার হিসেব পাওয়া যায় না। সমগ্র বাঙলা ও বিহার প্রদেশে আহমদউল্লাহ্্র কর্মঠ ও বিশ্বস্ত গুপ্ত এজেন্ট ছিল। পূর্ব-বাংলার এজেন্ট ছিলেন হাজী বদরউদ্দীন নামক ঢাকুর একজন মশহুর চামড়া ব্যবসায়ী । তিনি পূর্বাঞ্চলের সমস্ত অর্থসংঘহ করে পাটনায় প্রেরণ করতেন ফাগুলাল নামধারী জনৈক ব্যবসায়ীর নাম বরাবর হুন্ডি দিয়ে। কলকাতার মুড়িগঞ্জ মহন্ায় আবদুল জাব্বার নামক একজন এজেন্ট ছিলেন এবং মুকসেদ আলী নামক অন্য একজন এজেন্ট হাইকোর্টে মুখ্তারী করতেন। মুখ্তার সাহেবের পাটনাতেও একখানা বাড়ী ছিল। যশোর, ২৪ পরগনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, মালদহ, রংপুর, মুঙ্গের, ব্রিহুতি, আরাহ, বকসার বোরস, ইলাহাবাদ, খানপুর, মীরাট প্রভৃতি বড়ো বড়ো শহরে আহমদউল্লাহ্র এজেন্ট ছিলেন। একদল অভিজ্ঞ কাসেদ মারফত আহমদউল্লাহ ও এজেন্টদের মধ্যে সাংকেতিক ভাষায় চিঠিপত্র ও টাকাকড়ি চলাচল হতো । তাদের মারফতেই সিত্তানায় খবরাখবর আদান হতো। সমসাময়িক সরকারী কাগজপত্র থেকে এ তথ্যও সংগ্রহ করা যায় যে, আহমদউল্লাহ্ বাঙলা, বিহার, আসাম ও উড়িষ্যা প্রদেশে জেহাদের জন্য যাকাত তোলার বিশেষ চেষ্টা করেন, এবং এজন্য এক সুপরিকল্পিত পন্থা উদ্ভাবন করে তিনি প্রচুর অর্থ সংগ্রহ করেন। একদল সুশিক্ষিত আলেম ও বক্তা নিয়োজিত থাকতেন মুসলমানদিগকে মিলাদ ও ওয়াজ-নসিহতের মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে জেহাদে উদ্বুদ্ধ করতে । মওলবী
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।