ওহাবী আন্দোলন ১৩২ “পাঞ্জাব সরকারের অনুরোধক্রমে পাটনার ম্যাজিস্ট্রেট হোসেন আলী খায়ের খানাতল্লাশী করে । সে ছিল আহমদউল্লাহ্র খানসামা এবং চিঠিপত্র তার নামেই চলাচল হতো । আসলে কিন্তু ম্যাজিস্ট্রেট কর্তৃক খানাতল্লাশীর দু'দিন আগেই পাঞ্জাব থেকে ফেরতা একজন হাকিমের (native ০০০৮) মারফত এ খবরটা জানাজানি হয়ে যায়, তার ফলে পাটনার ষড়যন্ত্রকারীরা সাবধান হয়ে যায় ও তাদের বাড়ীর যাবতীয় চিঠিপত্র নষ্ট করে ফেলে । যা হোক ১৮৫২ সালের ১০ই আগস্ট তারিখের রিপোর্টে ম্যাজিস্ট্রেট গভর্ণমেন্টকে জানান যে, ওহাবীদের তখন বেশ সংখ্যাবৃদ্ধি হয়েছিল, এবং মওলবী বেলায়েত আলী, আহমদউল্লাহ্ ও তাঁর ইলাহী বখ্শের বাড়িতে জেহাদের জন্য সর্বপ্রকার গুপ্ত মন্ত্রণা হতো, ও সেখান থেকে প্রচারকার্য চলতো । তিনি আরও জানান যে, ওহাবীদের স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ ছিল, তার দরুণ তাদের কার্যকলাপের কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ তার নিকট যায় নি। মওলবী আহমদউল্লাহ্র বাড়ীতে ছয়- সাতশো সশস্ত্র লোক ম্যাজিস্ট্রেটের খানাতল্লাশীর বিরোধিতা করতে ও বিদ্বোহের নিশানা তুলতে প্রস্তুত ছিল। “১৮৫২ সালের ৭ই সেপ্টেম্বর তারিখের কাউন্সিল বৈঠকে একটা বিষয় (ঢ70106) লিপিবদ্ধ করা হয়-সেটা করা হয় পাঞ্জাব গভর্নমেন্টের লেখা অনুযায়ী এসব চিঠিপত্রের সম্পর্কে, এবং সীমান্তের অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রয়োজনীয়তাও তাতে স্বীকৃত হয়, কারণ তারা বাঙালী ও হিন্দুস্থানী ওহাবীদের দ্বারা ক্রমাগত উত্তেজিত হচ্ছিলো ৷ চতুর্থ দেশীয় রেজিমেন্টের মুন্সী মোহাম্মদ ওয়ালীকে ফৌজদারীতে সোপর্দ করা হয় এবং রাওয়ালপিপ্তিতে ১৮৫৩ সালের ১২ই মে তারিখে তার বিচার ও শাস্তি হয়। তখনও মওলবী আহমদউল্লাহ এবং পাটনার অন্যান্য অধিবাসীদের নাম পুনরায় সাক্ষ্যপ্রমাণে ওঠে, এবং তীদের দ্বারা সীমান্তে রসদ পাঠানো বিষয়ও আলোচিত হয় । “অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, গভর্নমেন্ট কোন সক্রিয় পন্থা অবলম্বন করেন নি, এবং পাটনার ষড়যন্ত্রও নষ্ট করে দেননি । রাজদ্বোহিতার দমন নিশ্চয়ই হতো, আশ্বালা-অভিযানে কোন সৈন্যক্ষয় হতো না এবং সরকারী কর্মচারীরা বহু পরিশ্রম ও অহেতুক লাঞ্কুনা থেকে রেহাই পেতেন, কারণ ১৮৫২ সালের সশস্ত্র রাজদ্রোহী আহমদউল্লাহই হচ্ছেন এক “সামান্য কেতাবওয়ালা ও ১৮৫৭ সালের “ওহাবী জদ্রলোক ।' মওলবী আহমদউল্লাহ্ যোগ্যতার সঙ্গে ১৮৫৭ সাল পর্যন্ত পাটনার জনশিক্ষা কমিটির সদস্য হিসেবে কার্য করেন। তারপর সারা পাক-ভারতে আযাদীর আগুন জ্বলে উঠলে পাটনা শহরে বহু মুসলমানকে তদানীত্তন কমিশনার মিস্টার টেইলার ওহাবী সন্দেহে বন্দী করেন। আহমদউল্লাহ্ সাহেবও “ওহাবী জদ্রলোক' হিসেবে টেইলার সাহেবের কোপানলে পতিত হন। টেইলারের সন্দেহ হয় যে, তথাকথিত “সিপাহী বিদ্রোহের; সঙ্গে পাটনার এসব মুসলমানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি বন্দীকৃত সমস্ত মুসলমানকে একটা বাঙলোতে নিজের তদারকে আটন রাখেন এবং তারপর পৈশাচিকভাবে দৈনিকহারে কয়েকজনকে প্রকাশ্য ফাসি ঝুলিয়ে দেন বাঙলোর সামনের ময়দানে । এই ময়দানটা পাটনা শহরের মধ্যস্থলে অবস্থিত ও বর্তমানে বাকীপুর ময়দান নামে খ্যাত। কিন্তু ওপরওয়ালাদের কানে এ সংবাদ পৌছামাত্র অবিলম্বে অবশিষ্ট
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।