ওহাবী আন্দোলন ১৩১ ইয়াহ্য়া আলী ফয়েজ আলী ও আহমদউল্ভাহ্কে তার মুরীদ করেন। আহমদউল্লাহ্ প্রথম যৌবনেই ইংরাজ সরকারের শিক্ষা বিভাগে নিযৃক্ত হন। ১৮৫৩ ্রীষ্টাব্দের ৬ই জুন তারিখের ৩০১ নং হুকুমনামা অনুযায়ী তিনি পাটনায় জনশিক্ষা কমিটির সদস্য নিযুক্ত হন। হযরত সৈয়দ আহমদের নেতৃত্বে পাক-ভারতে যে বিরাট মুজাহিদ বাহিনী গড়ে ওঠে, তার সঙ্গে সদস্য ও পৃষ্ঠপোষক হিসেবে সে আমলের বহু মুসলমান জড়িত ছিলেন। তাদের মধ্যে সকল শ্রেণীর মুসলমান ছিলেন-এমনকি ইংরেজ সরকারের চাকুরির কিংবা খাস কক্ট্রাক্টরগণও গোপনে গোপনে এই মুক্তি-আন্দোলনে সক্রিয় অং গ্রহণ করতেন । তদের স্বপ্ন ছিল ক্রমবর্ধমান শিখ ও ইংরাজ রাজশক্তিকে নির্মূল করে পাক-ভারতে পুনরায মুসলিম হুকুমাত কায়েম করা । ১৮২৯ খ্রীষ্টাব্দে সৈয়দ আহমদের নেতৃত্বে যে বিরাট মুজাহিদ বাহিনী শিখদের বিরুদ্ধে প্রকাশ্য জেহাদ ঘোষণা করে তার মোট সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ । এই বিরাট বাহিনীর জন্য লোক ও অর্থ সংগ্রহ হয়েছিল পাক-ভারতের প্রায় প্রত্যেক প্রদেশ থেকেই-বিশেষতঃ বাঙলা-বিহার-উড়িষ্যা, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, সিন্ধু ও সীমান্ত প্রদেশ থেকে । এই সংগ্রহকার্য চলতো একটা সুনিয়ন্ত্রিত গোপন প্রতিষ্ঠানের মারফত এবং তার কার্যকলাপ এতোই সাবধানে এবং সংগোপনে চলতো যে, ইংরেজ সরকারের তীক্ষুদৃষ্টি ও ১৮৫২ সালের পূর্বে তার সন্ধান পায়নি। এই গোপন প্রতিষ্ঠানের কার্যকলাপ ও তার সঙ্গে মওলবী হ্ যোগাযোগ কতোখানি ছিল, তার কিছুটা প্রমাণ পাওয়া যায় তৎকালীন বাঙলা- সরকারের নিকট মিস্টার র্যাভেন্স (RevenS॥aw) ৯-৫-৬৫ তারিখে যে রিপোর্ট দাখিল করেন তার ১৬২ পৃষ্ঠার নিম্নলিখিত বর্ণনা থেকে : “১৮৫২ স্রীষ্টাব্দে পাঞ্জাবের কর্তৃপক্ষ একটা ষড়যন্ত্রমূলক চিঠি হস্তগত করে। হিন্দুস্তানী ধর্যান্ধরা (মুজাহিদ বাহিনী) শৈল শিখর থেকে ভারতীয় চতুর্থ রেজিমেন্টের (Regiment of Native infantry) সঙ্গে যে একটা গোলযোগ পাকাতে চেষ্টা , তার প্রমাণ এ থেকে পাওয়া যায়। দেখা যায় যে, এই ষড়যন্ত্রের উৎপত্তি হয় পাটনায়, এবং যে চিঠি ধরা পড়ে তাতে জানা যায় যে, সাদিকপুর পরিবারের বহু মওলবী এবং অন্তরসজ্জিত বহু কাফেলা তখন সীমান্তের দিকে রওয়ানা হয়েছে। পেশোয়ারের একখানা স্বাক্ষরহীন চিঠিতে জানা যায় যে, মওলবী বিলায়েত আলী, ইনায়েত আলী, ফয়েজ আলী ও ইয়াহ্য়া আলী (আহমদউল্লাহ্র দুই ভাই) এবং দিনাজপুরের জনৈক দরজী মওলবী করম আলী সুরাটের অন্তর্গত সিত্তানায় তাবু ফেলেছিলেন, এবং বাদশাহ্ সৈয়দ আকবরের সহযোগিতায় গভর্ণমেণ্টের বিরুদ্ধে লড়াই করতে তৈরি হচ্ছিলেন। আমি পূর্বেই বলেছি যে, সৈয়দ আকবর সোয়াতের একজন সরকার মনোনীত রাজা ছিলেন। চিঠিতে এইরকম বর্ণনা ছিল : মওলবী বিলায়েত আলীর ভাই মণলবী ফরহাত আলী আঘিমাবাদে, মওলবী ফয়েজ আলীর ভাই আহমদউন্াহ্ ও মওলবী ইয়াহ্য়া আলী আপন আপন বাটিতে বসে নিজ নিজ মহল্লায় অর্থসংগ্রহ করেছিলেন এবং অন্ত্রশন্ত্র ও রসদ পাঠাচ্ছিলেন। অন্যান্য চিঠি থেকে জানা যায় যে, সৈন্য ও রসদ পাটনা থেকে মীরাট ও রাওয়ালপিপ্তির মধ্য দিয়ে পাঠানো হতো । এই দু'জায়গায় আলাহিদা এজেন্ট নিযুক্ত থাকত এবং তারা সীমান্তের জেহাদের জন্য রসদ সরবরাহের সব বন্দোবস্ত করতো ।
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।