বিপ্লবী আহমদউল্লাহ ১৭৫৭ স্বীষ্টাব্দে পলাশীর প্রান্তরে বণিকের তুলাদণ্ধারী বিদেশী ইংরেজ জাতি মুসলমানদের তখ্ত্ ও তাজ হস্তগত করে, এবং ধীরে ধীরে অগ্রসর হয়ে মাত্র সত্তর- আশি বৎসরের মধ্যে সমগ্র পাক-ভারত উপমহাদেশে নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। ১৮৫৭ স্রীষ্টাব্দে পলাশীর যুদ্ধের পর ইংরেজরা নিরঙ্কুশভাবে পাক-ভারতকে নিজেদের সাম্রাজ্যে পরিণত করে। কিন্তু মুসলমানরা অতি সহজে ইংরেজ শক্তির নিকট নতি স্বীকার করেনি । বাঙলায় মীর কাশিম, অযোধ্যায় শুজাউদ্দৌল্লাহ, মহীশূরে হায়দার আলী ও টিপু সুলতান প্রাণপণে ইংরেজ শক্তির বিরুদ্ধে লড়াই করলেন এবং পদে পদে তাদের অগ্রগতিতে বাধা দিলেন। টিপু সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন, তবু মান দিলেন না। কেবল মুসলিম শাসকরাই একে একে ইংরেজদের বিরুদ্ধে দপ্তায়মান হননি, সাধারণ শ্রেণীর মুসলমানরাও বাণিয়ার জাতি ইংরেজকে গ্রীতির চক্ষে দেখেনি । তারাও সংঘবদ্ধ হয়ে ংরেজ রাজশক্তির বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছিলো। ওহাবী আন্দোলন পাক-ভারতীয় ইতিহাসে এক বিপ্রবাত্ক অধ্যায়, এবং এই উপমহাদেশের আজাদীর সংগ্রামে ওহাবীদের প্রাথমিক উদ্যম স্বর্ণাক্ষরে লিখিত হওয়ার যোগ্য । উনিশ শতকের দ্বিতীয় দশক থেকেই ভারতীয় ওহাবীরা জেহাদের অগ্নিমন্ত্রে দীক্ষা গ্রহণ করে, এবং ক্রমাগত ইংরেজ রাজশক্তিকে সশন্ত্র আঘাত হানতে থাকে । ইতিহাসের সাক্ষ্য থেকে জানা যায় যে, ওহাবীরা আজাদীর যুদ্ধের পরও প্রায় পচিশ বগসর মহারাণীর সাম্রাজ্যে বিপ্রব সজীব রেখেছিলো; এবং একথা বললে মোটেই অত্যুক্তি হবে না যে, বিশ শতকের ভারতীয় সন্ত্রাসবাদীরা (15779090 তাদের অনুসৃত নীতি ও কর্মধারার একনিষ্ঠ অনুসারী ছিলো। ওহাবী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলো সকল শ্রেণীর মুসলমান-চাষী, মুটে, মজুর, দরজী, কশাই, মোল্লা, মওলবী, মায় সরকারী আমলা পর্যন্ত । সরকারী আমলার মধ্যে দফতরী থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আমরা এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট মওলবী আহমদউল্লাহ্র জীবনীর উপর আলোকপাত করবো। আহমদউল্লাহর পিতার নাম ছিল মওলবী ইলাহী বখ্শ। পাটনার অন্তর্গত সাদিকপুরে এক সন্ত্ান্ত মুসলিম পরিবারে ১৮০৫ থেকে ১৯১০ খ্রীষ্টাব্দের মধ্যে আহমদউল্লাহ্র জন্ম হয় । পাটনার প্রবীণ বাশিন্দাদের মতে পাটনা শহরের বর্তমান মিউনিসিপ্যালিটির সদর অফিস যেখানে অবস্থিত, এককালে সেখানে আহমদউল্লাহ্র বাসস্থান ছিল, এবং ১৮৫০ থেকে ১৮৬০ খ্রীষ্টাব্দ পর্যন্ত এই স্থানটি ওহাবী গুপ্তমন্ত্রণা ও কার্যকলাপের বাঙলা-বিহারের কেন্দ্রস্থল ছিল। আমহমদউল্লাহ্ আরবী, ফারসী ও উর্দু ভাষায় উচ্চশিক্ষা লাভ করেন। ইংরেজী ভাষাতেও তার প্রচুর দখল ছিল। তার পিতা ইলাহী বখ্শ একজন মশহুর আলেম ও সুবক্তা ছিলেন। মশহুর ওহাবীনেতা হযরত সৈয়দ আহমদ ব্রেলতীর তিনি একজন পাক্কা মুরীদ ছিলেন, এবং নিজের তিন পুত্র
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।