ওহাবী আন্দোলন ১৩ প্রথম__আবু হানিফা : তার জন্ম ৮০ হিজরীতে ও মৃত্যু ১৫০ হিজরীতে । তিনি হানাফী মজহাবের স্রষ্টা, আর ভারতীয় মুসলমানদের প্রায় সমস্তই হচ্ছে এ মজহাবের অন্তৰ্ভুক্ত । বু TUG TENT মৃত্যু । তিনি শাফী মজহাবের প্রতি তীয়_-মালিক : রা ১৭৯ হিজরীতে মৃত্যু। তার 'মালিকী" নামে কথিত। চতুর্_ ইবনে হাম্বল : ১৪৪ হিজরীতে তার জন্ম ও ২৪১ হিজরীতে তাঁর মৃত্যু তিনি ‘হাম্বলী’ রলহানের ভিত বেত রহিত দেখা এই চার মজহাবের প্রতিষ্ঠাতারা ছিলেন নিঃসন্দেহে অত্যন্ত ধর্মনিষ্ঠ এবং স্বধর্মের আইন-কানুন সম্বন্ধে তাদের জ্ঞান ছিল সুগভীর ৷ প্রত্যেকেই প্রচুর গবেষণা করে মত নির্ধারণ করেন যে, আইনের বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যাখ্যার দরকার এবং কতকণ্ডলি হাদীস অন্যগুলির চেয়ে জোরালো, আর এজন্যেই তারা নিজ নিজ বিশ্বাস অনুসারে মত প্রচার করে গেছেন। তার ফলাফল এই হয়েছে যে, বহু তুচ্ছ ও বহু দরকারী বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হয়েছে। এভাবে আবু হানিফা মত প্রচার করেছেন : হাদীসের গুরুত্ব বিবেচনা করে এ সিদ্ধান্ত করা যায় যে, নামাজে প্রথমে চুপে চুপে “বিস্যিল্লাহ্' উচ্চারণ করা উচিত, নামাজের প্রথমে হাত দুটি কান পর্যন্ত উঠানো উচিত এবং নামাজ পড়াকালে হাত দুটি বুকের উপর আড়াআড়িভাবে রাখা উচিত । অন্য দিকে শাফী বলেছেন : “বিস্মিল্লাহ্' জোরে উচ্চারণ করতে হবে নামাজের কালে মাঝে মাঝে হাত দুখানা কান পর্যন্ত উঠাতে হবে এবং নামাজ পড়ার সময় হাত দুটি বুকের উপর জড়ানো থাকবে । আবার আবু হানিফা বলেন যে, কোনও মানুষ নিরুদ্দেশ হলে নব্বই বছর গত না হলে তাকে মৃত ধরা যাবে না এবং এই সময়ের মধ্যে তার স্ত্রীর দ্বিতীয় স্বামী গ্রহণ নাজায়েজ হবে; অন্য দিকে মালিকী মজহাবের মতানুসারীর পক্ষে মাত্র চার বছর পরেই দ্বিতীয় বিবাহ জায়েজ হবে ।৩ সুন্নী সম্প্রদায়ের এই চারটি মজহাবকে পৃথক ধর্মমত ধরা সংগত হবে না, সেগুলি বরং খাটি মুসলমান ধর্মের চারটি শাখা মাত্র। প্রত্যেক মজহাবপন্থীরা তাদের প্রতিষ্ঠাতার বিধিবিধান ও আচার-অনুষ্ঠান অবশ্যই মেনে চলতে বাধ্য এবং আরও বিশ্বাস করতে বাধ্য যে, এ-সব পালনেই তা নাজাত বা মুক্তিলাভ সন্ভব। প্রত্যেক মজহাবেরই আইন-কানুন তার জন্যে স্বয়ংসম্পূর্ণ । এক মজহাব থেকে অন্য মজহাবে পরিবর্তন প্রায় হয় না, আর যদিই বা হয়, তাহলে সেটা নিন্দার চোখে দেখা হয়। এই পুনদীর্ষাও খুবই বিশেষ ক্ষেত্রে হয়ে থাকে, আর তাও হয় যখন তাদের মধ্যে খুবই কম পার্থক্য দেখা যায়। ২. এসব বিশেষভাবে বলার উদ্দেশ্য হলো যে, পরে দেখানো যাবে, ওহাবীরা হানাফী মজহাব থেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো । (আবু হানিফা স্বন্ধে বিস্তৃত আলোচনা আমার লিখিত "মুসলিম মনীষা, পৃঃ ১৪ দেখুন _অ) ৩. ১৯৩৯ সালের ৮ আইনের বিধানমতে কোনও মুসলিম বিবাহিতা নারী ৪ বছর স্বামীর সন্ধান না পেলে আদালতে তালাকের ডিক্রী পাওয়ার হকদার__(অ)।
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।