ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ১২৯ কিন্তু তার নিয়তিই ছিল বালাকোটের ময়দানে শহীদী সম্মান লাত করা । জেনারেল শের সিংহ এক বৃহৎ শিখবাহিনী নিয়ে খোরারীর সরদার সজফ খানের প্রদর্শিত গুপ্তপথে বালাকোটে উপস্থিত হলেন ও মুজাহিদ বাহিনীকে ঘেরাও করলেন। সজফ খান কিংবা তার বাহিনীকেও ফাদে ফেলতে চাননি । কিন্তু অবস্থা সঙ্গীন দেখে তিনি সৈয়দ আহমদকে বাচাতে চাইলেন এবং অবস্থার গুক্ুত্ব ভালোভাবে বুঝিয়ে দিয়ে মুজাহিদদেরকে একটি গুপ্তপথেরও সন্ধান দিলেন প্রাণ নিয়ে পালিয়ে যেতে । শেষ পর্যন্ত কাগান উপত্যকার দিকে পালিয়ে যাওয়ার একটি নিরাপদ পথও খোলা ছিল মুজাহিদদের সামনে । এবং তারা ইচ্ছা করলে পাহাড়ের অপর পাশে দ্রুত পালিয়ে যেয়ে আত্মরক্ষা করতেও পারতেন। কিন্তু কোন মুজাহিদের তখন এ মনোবৃত্তি জাগেনি। তারা জান কুরবানী দিতে। আর বালাকোটের শহীদী দরগাহে যখন সে সুযোগ উপস্থিত হয়েছে, তখন কোন্‌ মুজাহিদ সে সুযোগ অবহেলা করতে পারেন? ১৮৩১ শ্বীষ্টাব্দের ৬ই মে এই যুদ্ধ শুরু হয়। এটাকে ঠিক যুদ্ধ বলা চলে না। শিখপক্ষে বিশ হাজার সুসজ্জিত সুশিক্ষিত সৈন্য । আর পথশ্রমে ক্রান্ত, ক্ষুর্থপপাসার্ত ও সুলতান মুহম্মদ শাহের বিশ্বাসঘাতকতায় ভগ্নোৎসাহ-প্রায় নয়শো মুজাহিদ । এ ছিল মৃত্যু-অভিসারীদের বহ্রিবন্যায় মুক্তিন্নান। দুর্মদবেগে তীরা ঝাঁপিয়ে পড়লেন 'জীবন- মৃত্যু মিশেছে যেথায় মত্ত ফেনিল ভ্রোতে'। শাহাদত বরণ করলেন সঙ্গীসহ সৈয়দ আহমদ ও শাহ ইসমাইল । আমাদের আজাদী-জেহাদের প্রথম অধ্যায় এখানেই শেষ । আজাদীর অমর সৈনিক মাওলানা মুহম্মদ আলী একদা বলেছিলেন : মুসলমানের জীবনকাহিনীর বিস্তৃতি মাত্র তিনটি অধ্যায়ে : হিজরত, জেহাদ ও শাহাদত । সৈয়দ আহমদ ও শাহ ইসমাইলের জীবন এই তিনটি অধ্যায়ের মূর্ত প্রতীক।

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।