১২৮ ওহাবী আন্দ্যেলন ধকেত দেওয়া হয় এবং দশবারো জন ঘাতক সহসা তাকে হামলা করে কেটে খণ্ড খণ্ড. করে ফেলে । কাজী মজহার আলীর হত্যাকাণ্ড ছিল মোল্লাগ্রচারিত বিদ্রোহের প্রধান ইংগিত । সেই রাত্রেই সারা অঞ্চলব্যাপী মুজাহিদরা যখন নিশ্চিন্তমনে কেউ ইশার নামাজে, কেউ ঘুমে, আবার কেউবা গল্পগুজবে মত্ত ছিল, তখন তাদেরকে একযোগে হামলা করে হত্যা করে ফেলা হয় এবং ঘোড়া ও খচ্চর দিয়ে তাদের মৃতদেহগগুলি পিষে ফেলা হয় । এভাবে 'খন্দরূশ কোবী'র বীভৎস অভিনয় চলে সাম্মা, হশৃতনগর ও পেশোয়ারের সারা অঞ্চল জুড়ে । এখানে প্রায় কয়েক হাজার মুজাহিদ মৃত্যু আলিংগন সি দক জাঘাতের মাতোই পঞ্জতরে পৌছে । তখন মাত্র এই এলাআাটি বাতীত সমগ্র আদিবাসী অঞ্চল হিংসায় মেতে উঠেছে মোল্লা ও মালিকদের প্ররোচনায় । সৈয়দ আহমদ পরিণতির গুরুত্ব সম্যক বিবেচনা করে আহ্ব ও পুখলি অঞ্চল থেকে মুজাহিদবাহিনী পঞ্চতরে ফিরিয়ে আনেন । এত দিনে তীর চৈতন্য হলো এবং বেশ বুঝলেন যে, গত চার বৎসর ধরে মুজাহিদবাহিনী কঠোর কৃচ্ছতা ও পরিশ্রম করে যা কী করা সমীচীন, দে বিষয়ে পরামর্শ করার জন্যে অনুগত সরদারদের এক জলসা ডাকা হয়। কোনও কেনও সর্দার প্রতিশোধ গ্রহণের পক্ষে মত দিলেন। কিন্তু ফতেহ খানের মতো জবরদস্ত সরদার কোনও ভরসা দিতে পারলেন না৷ সব দিক বিবেচনা করে তিনি সৈয়দ আহ্মদকে যুক্তি দিলেন শীঘ্রই পঞ্জতর ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যেতে । ভারাক্রান্ত মনে, ভগ্রহৃদয়ে সৈয়দ আহমদ বাকী মুজাহিদদেরকে একত্রিত করলেন, সা হত কথ গা ১৮৩১ শ্রীষ্টাব্দের ফেব্রুয়ারী মাস। তখন কঠোর শীত এবং তীর যাত্রাপথ ছিল দুর্গম Te oi a লো ছি জনে মুজাহিদদেরকে উত্তর দিকে দুরতিক্রম্য পথ বেছে নিতে হয়েছিল। এ পথে তাদেরকে বহু হিমবাহ অতিক্রম করতে হয়েছে এবং আঁকাবাকা বন্ধুর গিরিপথে সাচছুন হয়ে কাড়ান উপত্যকার প্রবেশ্মুখে বালাকোটে হাজির হতে হয়েছে৷ বহু ভারবাহী পশু পথে মারা পড়েছে, বহু আসবাবপত্র নষ্ট হয়েছে। শ্রান্ত, ক্লান্ত, মৃতপ্রায় মুজাহিদগণ এপ্রিল মানের শেষ ভাগে বালাকোটে উপনীত হন। তাঁদের গন্তন্স্থান ছিল মুজাফ্ফরাবাদ। কিন্তু সৈয়দ আহমদ তখন যেন অন্য ভাবে বিভোর । তিনি মনস্থির করে ফেলেছেন যে, শিখদের সংগে প্রথম সাক্ষাতেই যুদ্ধ করবেন এবং শহীদ হয়ে মুসলমানদের অর্জিত পাপের প্রায়শ্চিশ করবেন । পুথলির দিকে গমনপথে তিনি বহুবার অনুগামীদেরকে 'নসিহত' দেওয়ার সময় এ অভিমত জুস্পষ্টভাকেই ব্যক্ত করেছেন৷ হাজারা অঞ্চল তখন সর্বদাই অন্তর্বিদ্রোহে আক্রান্ত থাকতো এবং অস্থিরমতি সরদাররা শিখদের অনুচর হিসেবে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে জানতো । পুখলি সে সময় ঘন ঘন শিখ LU এই রকম একটা অভিযানে সৈয়দ আহমদ তাদের উপর কীপিয়ে পড়ে শহীদ হবেন, এ অভিপ্রায় তিনি বহর মুজাহিদদের নিকট প্রকাশ করেছেন ।
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।