ওহাবী জান্দোলন ১২৭ বিশ্বাসঘাতকতা করেছিলেন, সে সব নজীরও তুলে ধরলেন কিন্তু সরলমনা সৈয়দ আহমদ এসব মোটেই আমল দিলেন না। তিনি করুণা দেখিয়ে পেশোয়ার প্রত্যার্পণ করলেন সৈয়দ মুহম্ছদকে । সুলতান মুহম্মদের আনুগত্য স্বীকারে তিনি সন্তুষ্ট হয়ে নিজের একান্ত অনুগত কাজী মজহার আলীকে পেশোয়ারে রেখে হৃষ্টমনে ফিরে এলেন নিজের স্থায়ী কর্মকেন্রে । সুলতান মুহম্মদ পেশোয়ারের গদি ফিরে পেয়ে নিজের মূর্তি ধরলেন । এবার অতি গোপনে বাকাপথে তিনি মুজাহিদ সংগঠনের সর্বনাশ সাধনে তৎপর হলেন। প্রথমে জামাতের বহির্ভূত হিসেবে ফতোয়া দেওয়া হয়েছিল। এসব আলেমের অনেকেই ছিলেন ইংরেজের বৃত্তিভোগী । সৈয়দ আহমদের দলত্যাগী কয়েকজন পূর্বতন অনুসারীও ছিলেন এই ফতোয়ার সমর্থক ৷ আমরা পূবেই বলেছি যে, তার দল ত্যাগ করে বিলায়েত আলী আজীমাবাদী, মুহন্দদে আলী রামপুরী ও আওলাদ হোসেন কনৌজী দক্ষিণ ও পূর্বভারতে মুজাহিদ আন্দোলনের বিরুদ্ধে মজহাবী প্রশ্ন তুলে বিদ্বেষবীজ হড়াচ্ছিলেন। তাদেরই অবিমৃষ্যকারিতায় মুজাহিদ আন্দোলন ওহাবী আন্দোলন হিসেবে স্বার্থান্ধ বিদেশী শাসকর্দের দ্বারা চিহ্নিত হয় এবং হানাফী-ওহাবী মতবিরোধের প্রবল তরঙ্গ তোলা হয় । যাহোক, একথা অনস্থীকার্য যে, মজহাবী বিরোধই আর একবার ইতিহাসে সপ্রমাণ করলো যে, মুসলমানদের সবচেয়ে বেশী সর্বনাশ করেছে মুসলমানরাই, বাইরের শত্রুর চেয়েও । এরকম সর্বনাশা ফতোয়া হস্তগত করে সুলতান মুহম্মদ কয়েকজন মোল্লা সংগ্রহ করলেন এবং মুজাহিদ সংগঠনের বিরুদ্ধে প্রচার কার্যে পাঠিয়ে দিলেন । মোল্লারা গ্রামে গ্রামে সফর করে অশিক্ষিত অধিবাসীদেরকে ক্ষেপিয়ে তুলতে লাগলো মুজাহিদদের বিরুদ্ধে ৷ এই বিদ্বেষ প্রচারণার খবর যথাসময়ে সৈয়দ আহমদের কানে পৌছালো । কিন্তু সুলতান মুহম্মদ সৈয়দ সাহেবের সঙ্গে বাহ্যিক এবং মৌখিক এমন সত্তাব বজায় রেখে চলতেন যে, তিনি এসব সুলতান মুহম্মদের বিরুদ্ধবাদীদের মিথ্যা গুজব হিসেবে উড়িয়ে দিলেন। এভাবে মুজাহিদদের বিরুদ্ধে মিথ্যা প্রচারকার্য চালিয়েই সুলতান মুহম্মদ ক্ষান্ত থাকেননি, তাদেরকে ব্যাপকভাবে হত্যা করবার এক গোপন পরিকল্পনাও তিনি প্রস্তুত করেছিলেন। এজন্যে তিনি গোপন সাংকেতিক শব্দও ব্যবহার করতেন। তার একটি ছিল 'খুন্দরুশ কোবী' অর্থাৎ জোয়ার ভাঙার প্রস্তুতি । একটি নির্দিষ্ট রাত্রে সমস্ত মুজাহিদকে একযোগে হত্যা করে ফেলাই হলো এই সাংকেতিক কথার ইংগিত । এ সম্বন্ধে সৈয়দ আহমদকে পূর্বেই সাবধান করা হয়েছিল, কিন্তু তিনি এ সংবাদও বিশ্বাস করতে পারেননি । নির্দিষ্ট দিন-ক্ষণ উপস্থিত হলে সুলতান মুহম্মদ কাজী মজহার আলীকে ডেকে
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।