ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ ওহাবী আন্দোলন এসব জবরদস্তিমূলক কাজের জন্যে সারা অঞ্চলে বিরক্তি ও চাপা বিদ্রোহের ঢেউ উঠতে থাকে ৷ মোল্লারা ব্যক্তিগতভাবে ওশর ও ইসকাত আদায় করে নিজেরাই ভোগ করতেন । কিন্তু সরকার ওশর আদায়গ্রহণ করায় ও ইসকাত একেবারে বন্ধ হওয়ায় মোল্লাদের রুজি-রোজগারের পথও বন্ধ হয়ে গেল, অথচ তাদের জীবিকার কোনও দ্বিতীয় ব্যবস্থা করা হলো না । তার দরুন প্রথমে যে মোল্লাদের আগ্রহে ও সহযোগিতায় শরীয়তী শাসন প্রবর্তিত হয়েছিল, এখন তারাই একযোগে সে শাসনব্যবস্থার বিরুদ্ধে OE দেখা গেলেণড প্রকৃতপক্ষে সিন্ধনদের পশ্চিমভাগে সমগ্র সান্দা অঞ্চলে ও পেশোয়ারে বিদ্বোহের ধুমাহিত বি ই ইন ভি Aen RN CTT সরদার রসুল খান ওশর আদায় দিতে অস্বীকার করেছিলেন । মুজাহিদবাহিনী এই বিপদ কিন্তু এখানেই শেষ হয়নি। পেশোয়ারের সুলতান মুহম্মদ প্রায় আট হাজার অশ্বারোহী ও চার হাজার পদাতিক সৈন্য সংগ্রহ করে চাম্‌কানির নিকট যুদ্ধার্থে প্রস্তুত হলেন। পঞ্জতর আক্রান্ত হওয়ার সম্তাবনা দেখা দিল এবং সৈযদ আহমদ পুনরায় আশ্ব থেকে কর্মকেন্্র সরিয়ে ফেলতে বাধ্য হলেন। প্রকৃত যুদ্ধক্ষেত্র হলো মাআর তোরার মাধ্যবর্তী সমতলভূমি । শাহ ইসমাইলের অপূর্ব রণচাতুর্য আর একবার কার্যকরী হলো €খ্যায় কম হয়েও মুজাহিদবাহিনী পুনরায় জয়ী হলো। হোতি ও মরদান পুনরায় অধিকৃত হলো । সুলতান মুহম্মদ অতি কষ্টে পেশোয়ারে পলায়ন করে আত্মরক্ষা করলেন । কিন্তু পেশোয়ারও মুজাহিদদের অধিকারপথে এসে গেল । তখন অনন্যোপায় হয়ে 'তওবাহ' করে সুলতান মুহম্মদ আত্মসমর্পণ করলেন ও সন্ধি প্রার্থনা করলেন । নৈয়দ আহমদ সুলতান মুহম্মদের চাতুরীতে ও মিষ্ট কথায় পুনরায় ভুললেন এবং একটা মারাত্মক ভুল করে বসলেন । মুজাহিদ কর্তৃপক্ষ যে পরিমাণে সাহসী, নির্ভীক ও রণনিপুণ ছিলেন, তার উপযুক্ত কিছু পরিমাণেও রাজনীতির কুটচাল বুঝতেন না। সীমান্তে দীর্ঘকাল বাস করেও তারা এই দুররানী সরদারের কূটচাল বুঝতেন না। সীমান্তে করতে সক্ষম হননি । সুলতান মুহম্মদ বারে বারে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন, তবুও তারা কুচত্রী স্বভাবের সম্যক পরিচয় পাননি । এজন্যে যখনই অনন্যোপায় হয়ে সময় কাটাবার মতলবে সুলতান মুহম্মদ সন্গি প্রার্থনা করলেন, সৈয়দ আহমদ সহজেই তার প্রস্তাবে রাজী হয়ে গেলেন । শাহ ইসমাইল ও অন্যান্য শুভানুধ্যায়ীরা বার বার সৈয়দ আহমদকে বুঝালেন এই বিষধর সর্প প্রকৃতির দুররানী সর্দারের কাতর বাক্যে বিগলিত না হতে । তারা একটি একটি করে সুলতান মুহম্মদের পূর্বতন বিশ্বাসঘাতকতার চিত্র তার সামনে তুরে ধরলেন । এমনকি নিজের জ্যেষ্ঠ ভাতৃদ্বয় আযীম খান ও আমীর দোস্ত মুহম্মদের সংগেও তিনি কী ভাবে চরম

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।