ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ১২৫ অতঃপুর শিখদের অধিকারে অবস্থিত ফুলরার দিকে মুজাহিদবাহিনী অগ্রসর হয় । তখন শিখরা একটি সন্ধির প্রস্তাব করে । তারা সিদ্ধুনদের পশ্চিম দিকস্থ সমস্ত অঞ্চল সৈয়দ আহমদকে ছেড়ে দিতে রাজি হয় এই শর্তে যে, মুজাহিদরা হাজারা জিলায় কোনও হামলা চালাবে না এবং একটিমাত্র অশ্ব শিখদেরকে বশ্যতা স্বীকারের চিহ্স্বরূপ দান করবে! বলা কাহুল্য, এ প্রস্তাব ঘৃণার সংগে প্রত্যাখ্যাত হয়। শাহ ইসমাইল পুখলির দিকে অভিযান চালাবার জন্যে প্রস্তুত হচ্ছিলেন। চার দিকে পরিস্থিতি সবই অনুকূল ছিল মুজাহিদ পক্ষে । কিন্তু সহসা রূঢ় আঘাতের মতো সংবাদ এলো, সাম্দমার আদিবাসীরা 'ওশর' আদায় দিতে অস্বীকার করেছে ও বিদ্রোহ ঘোষণা করেছে। এ সংবাদ বজ্বাঘাতের মতোই মুজাহিদ শিবিরে পৌছে। সৈয়দ আহমদ শীঘই একদল বাহিনীসহ কাজী সৈয়দ হাববানকে পঞ্জতরে পাঠান পরিস্থিতি আয়ন্তে আনতে । কিন্তু তার ফলে অবস্থা এমন সঙ্গীন হয়ে ওঠে যে, পরবর্তীকালে সৈয়দ বাদশার পতন অনিবার্য হয়ে যায়। কাজী সৈয়দ হাব্বান খুবই গৌড়া ‘মোল্লা’ 3৮55 প্রথমেই শিখদেরকে সুলতান মুহম্মদ কর্তৃক ন্যস্ত হুন্দের কিল্লাহ্‌টি অধিকার করেন। উারপরতিরি পিচ ভে রিদোইী লরদারীরকো নানা বিরতি তরল লি বিদ্যুৎগতিতে ঝাঁপিয়ে পড়েন খালাবাত, মারখাজ, থান্তকুই, টগ্পা ওৎমাননামাহ, চার্গলাই, সুদ্দুম, শেখজানা, ইসমাইলিয়া, নবাকলাই প্রভৃতি কবিলার উপর । তাদের সরদাররা ও মোল্লারা সামান্য যুদ্ধেই বশ্যতা স্বীকার করেন। কেবল হোতিমর্দান আয়ন্তের বাইরে রইলো । কাজী হাববানের এ কৃতিত্ব স্বীকার করতেই হবে যে, তিনি এই উপদ্রেত অঞ্চলে অতি শীঘ্ব কঠোর হস্তে শান্তি ও শৃঙ্খলা আনয়ন করেন। তার কার্যক্রমেও এতোটুকু অন্যায়ের প্রশ্রয় ছিল না। কিন্তু তা ছিল কঠোর ও জবরদস্তিমূলক। তাতে এতোটুকু দয়ামায়ার স্পর্শ থাকতো না। শক্তি ও জবরদস্তি দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না। কিন্তু দুটি মিষ্টি কথা, শান্তির কথা কিংবা হার্দ্যনীতির বালাই কাজী সাহেবের মোটেই ছিল না। অতি তুচ্ছ অপরাধে, এমনকি নগ্রদেহে কেহ পুকুরে-নদীতে গোসল করলেও তাকে বেত্রাঘাত করা হতো, জরিমানা আদায় দিতে হতো । “কন্যাপণ' আদায় না দেওয়ার জন্যে যেসব পিতা বিবাহিতা কন্যাদেরকে ঘরে আটক রাখতো বহু কালের চলিত প্রথা হিসেবে, সেসব কন্যাকে বলপূর্বক স্বামীর নিকট পাঠিয়ে দেওয়া হতো । তরুণী বিধবাদের জোরপূর্বক পুনর্বিবাহ দেওয়া হতো । সেনাবাহিনীর কেউ সামান্য কিছু জোরপূর্বক গ্রাম থেকে আদায় করলে যেমন অপরাধীকে শাস্তি দেওয়া হতো, তেমনি ওশরের কড়াত্রান্তি পর্যন্ত আদায় করে গ্রামবাসীদেরকে উত্যক্ত করা হতো । মৃতের নাজাত ক্রয়ের জন্যে ওয়ারীশানের নিকট থেকে মোল্লারা যেসব “ইসকত' আদায় করতেন বহুকালীন প্রথা হিসেবে, তা একেবারে বন্ধ করে দেওয়া হয় । এ নিয়ে কোনও মোল্লা সাহেব তর্ক তুললে তাকে রীতিমতো প্রহার করা হয় এবং “আস্তগাফার' ও

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।