ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ ওহাবী আন্দোলন করে শক্রপক্ষে যোগ দিলেন । সৈয়দ বাদশা তার কনিষ্ঠ ভ্রাতাকে জায়দার সরদার নিযুক্ত করেন। এদিকে খাদি খানের ভাই আমীর খান উপস্থিত হলেন পেশোয়ারের দুররানী সরদার ইয়ার মুহম্মদের দরবারে । ইয়ার মুহম্মদ মুজাহিদশিবিরে হামলা করবার সুযোগের প্রতীক্ষা করছিলেন । তিনি আমীর খানকে সংগে নিয়ে শিখদের দরবারে উপস্থিত হলেন ও মিত্রমূলক সন্ধি করলেন। নিজের বিশ্বন্ততার প্রমাণ স্বরূপ তিনি হুন্দের কিল্লাহ শিখদেরকে অর্পণ করলেন, নিজের পুত্রকে জামীন হিসেবে লাহোরে শিখ দরবারে প্রেরণ করলেন এবং অতিপ্রিয় মশহুর অশ্বিনী 'লায়লা'কে উপহার দিলেন রণজিৎ দিংহকে । বলাবাহুল্য, বহু দিন থেকেই রণজিৎ দিংহের এই বিখ্যাত অশ্বিনীর উপর লোনুপ দৃষ্টি ছিল। শিখরা ইয়ার মুহম্মদকে বহু যুদ্ধান্ত্র দান করলো । এভাবে সুসজ্জিত হয়ে স্বজাতিদ্বোহী বিশ্বাসঘাতক দুররানী সরদার মুজাহিদ শিবির আক্রমণ করতে অগ্রসর হলেন। ১৮২৯ সালের চৌঠা সেপ্টেম্বর জায়দার বিখ্যাত যুদ্ধ আরম্ভ হয়। শাহ ইসমাইল রণচাতুর্থ চরমভাবে প্রকাশিত হয়। ইয়ার মুহম্মদ নিহত হন এবং তার সৈন্যবাহিনী একেবারে বিধস্ত হয়। মুজাহিদরা ছয়টি বৃহৎ কামানসহ তীর সমস্ত সমরোপকরণ হস্তগত ককে। -জায়দার যুদ্ধ মুজাহিদ সংগ্বামের এক স্মরণীয় অধ্যায় । ইয়ার মুহম্মদ খান মৃত এবং কুচত্রী সুলতান মুহম্মদ অবস্থার চাপে মুজাহিদদের বশ্যতা স্বীকারে বাধ্য ৷ মুজাহিদদের শক্তির প্রতিদন্দিতা করতে আপাততঃ কেউ আর সাহসী নয়। গুরুত্বপূর্ণ কিল্লাহ্‌ হুন্দ হস্তগত হওয়ায় এবং কুচত্রী দুররানী সরদাররা একেবারে বিধস্ত হওয়ায় সিন্ধুনদের পূর্ব দিক শিখদের হামলা থেকে একেবারে সুরক্ষিত হয়ে ওঠে । এদিকে নিশ্চিন্ত হয়ে শাহ ইসমাইল তখন পূর্ব-উত্তর দিকের পুখলি অঞ্চলে অর্থাৎ হাজারা ও বর্তমান আজাদ কাশ্মীরের মুজফফরাবাদ জিলায় দৃষ্টিপাত করলেন। সৈয়দ আহমদ এবার স্বয়ং মুজাহিদ বাহিনীর সংগে রইলেন। প্রথমে তারবেলায় হামলা চালানো হয় এবং শিখদের হাত থেকে খাবৃবল অধিকার করে নেওয়া হয় । তখন পরিষ্কার বোঝা গেল যে, এই অভিযানে আদ্বের শাসক পায়েন্দা খানের সংগে সাহায্যের শর্তাবলী সম্বন্ধে আলোচনা চলতে লাগল। ঠিক এই সময়ে সক্রিয় সাহায্য ব্যতীত জয়লাভ অসম্ভব । অতএব পায়েন্দা খানের সংগে সংবাদ পাওয়া গেল যে, মুজাহিদবাহিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সুলতান মুহম্মদ অতর্কিতে হন্দ দখল করে নিয়েছেন ও পঞ্জতর আক্রমণের চেষ্টা করছেন। তৃখন সৈযদ আহমদ তাড়াতাড়ি পঞ্জতরে ফিরে এলেন শাহ ইসমাইলের উপর অর্ভিযান চালাবার ভার দিয়ে । পায়েন্দা খান কেবলমাত্র সাহায্য প্রত্যাখ্যান করেননি, তিনি বাধা দিতেও প্রস্তুত হলেন। শাহ ইসমাইল তাকে কানেরী, আশরা, কোটারিয়া ও আহ্বের যুদ্ধে একে একে পরাজিত করেন ও সন্ধি করতে বাধ্য করেন। পায়েন্দা খানের সংগে সন্ধিপত্র স্বাক্ষরিত হওয়ার পর সৈয়দ আহমদ সাময়িকভাবে আন্বের মধ্যে কর্মকেন্দ্র স্থাপন করেন ।

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।