ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ১২৩ করেন এবং “মোল্লাদের ফতোয়ার বিরোধিতা করেন ও বলেন যে, এগুলি আদিবাসীদের উপর বলবৎ হতে পারে না । কারণ সরদারই এসব অঞ্চলের মালিক ও শাসক এবং তাল কারও হুকুমের তাবেদার নয় । তিনি দৃঢ়কণ্ঠে ব্যংগভরে বলেন : মোল্লারা তো আমাদের এটোকাটা খুঁটে খায়। আমরা ভিক্ষে দিই, ওশর দিই, ইসকাত দিই, আর তাই তারা কুড়িয়ে খেয়ে বাচে। শাসননীতি তারা কী বোঝে? আমরা তাদের ফতোয়া মানি আমাদের সুবিধামাফিক। কিন্তু তাদের হুকুম আমরা আছে সমস্ত জ্ঞাদিবাসীরা আমাদের পিছনে । আমরা কারও অধীন নই ' মোল্লারা আমাদের প্রজা, আমরা তাদের প্রজা নই। এভাবে বিরোধটা দাড়ালো চরমে । খাদি খান পুনরায় শিখদের সংগে ষড়যন্ত্রে লিপ্ত হন । জেনারেল ভেণ্ডুরার অধীনে একটি শিখবাহিনী হুন্দের খানের প্রদর্শিত পথে পুনরায় মুজাহিদশিবির আক্রমণ করলো । কিন্তু এবারেও আক্রমকরা পরাজিত হয় । সৈয়দ আহমদ তখনও আশা ছাড়েননি । তিনি খাদি খানের সংগে মিলনের এক বার শেষ চেষ্টা করলেন । কিন্তু খাদি খান তখনও রইলেন একগুয়ে হয়ে। শাহ ইসমাইল এবার শর্ত দিলেন, কেবলমাত্র 'তওবাহ' করেই খাদি খান পুনরায় দলে ফিরতে পারবেন। কিন্তু জেদী খান উত্তর দিলেন : আমি তো কোনও পাপ করিনি । আমরা দেশেরে শাসক, সৈয়দ বাদশার মত "মোল্লা" “মওলবী' মানুষ নই । আমাদের জীবনই পৃথক ধরনের আমরা পাঠানরা সৈয়দ বাদশার শরীয়তী পথে চলতে অভ্যস্ত নই, প্রস্তুত নই। তখন মুজাহিদ কর্তৃপক্ষ উপায়াত্তর না দেখে হুন্দের আপদ নিশ্চিহ্ত করাই সাব্যস্ত করেন। প্রাচীনকালের ভারতবিজয়ী আলেকজান্তারের আমল থেকে শিখদের কাল পর্যন্ত যে মশছর কিল্লাহটি এই উপমহাদেশের প্রবেশপথে অবস্থিত ছিল, এক অতর্কিত আক্রমণে মুজাহিদরা সেটি দখল করে ফেলে এবং খোদ খাদি খানও যুদ্ধে নিহত হন। নানা কারণে এই বিজয় গুরুত্বপূর্ণ । শাহ ইসমাইলের যুদ্ধকৌশল, রণনীতি জ্ঞানের এটি একটি চূড়ান্ত পরিচয় । হুন্দ কিল্লাহ্‌টির অবস্থান ছিল সিদ্ধুনদের মুখে সমগ্র পাঞ্জাব ও ভারতে প্রবেশদ্বারপথে । এরূপ গুরুতৃপূর্ণ স্থানে অবস্থিতির দরুন অতঃপর আদিবাসী এলাকা বার বার শিখ হামলার সম্তাবনা থেকে নিশ্চিন্ত হল। এরকমও সম্তাবনা দেখা দিল যে, ভবিষ্যতে শিখদের সীমান্ত বিজয় স্বপ্ন একেবারে বিলীন হয়ে গেছে মুজাহিদদের হাতে। কিন্তু আফসোস এই যে, মুজাহিদদের অদৃষ্টই ছিল অপ্রসন্ন । খাদি খানের মৃত্যুতে এমন কয়েকটি ঘটনার সূত্রপাত হয় যার ফলে বালাকোটের শোচনীয় বিপর্যয় অবশ্যন্তাবী হয়ে ওঠে। খাদি খানের মৃত্যুর পর মুজাহিদ কর্তৃপক্ষ তার স্ত্রী ও সন্তানদেরকে আটক করেন গোলমাল নিবারণের অজুহাতে । তার দরুন খাদি খানের শ্যালক ও জায়দার নয়া সরদার মুকাররব খার মুজাহিদদের উপর খড়গহস্ত হয়ে ওঠেন, অথচ ইতিপূর্বে তার পিতা আশরাফ খান বরাবরই মুজাহিদদের অকৃত্রিম বন্ধু ছিলেন। মুকাররব পলায়ন

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।