ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১২২ ওহাবী আন্দোলন এতোটুকু নিয়ন্ত্রণ বা নিয়মিতকরণ মোটেই বরদাশৃত করতে পারতো না। কিন্তু কোনও সভ্য সরকারই বল্পাহীন স্বেচ্ছাচারিতার প্রশ্রয় দিতে পারে না। এজন্যে শরীয়তী শাসনকর্তৃপক্ষ যখন আইন ও শৃঙ্খলা রক্ষার্থে স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণ করতে চাইলো, তখন আদিবাসীরা ক্রোধে ফেটে পড়লো । অতএব দেখা যাচ্ছে যে, এ নয়া প্রবর্তিত সমাজব্যবস্থা যতোই গণকল্যাণাভিসারী ও আদর্শিক হোক, বাস্তব ক্ষেত্রে তা ফলপ্রসূ হয়নি এবং মুজাহিদ আন্দোলনের পক্ষে শুতও হয়নি । প্রথম রূঢ় আঘাত এলো খাদি খানের নিকট থেকে । মানেরী নামক গ্রামের স্বতাধিকার নিয়ে বিরোধটা ওঠে । এই গ্রামখানি একটি আদিবাসী গোত্রে প্রায় নব্বই বছর ধরে আইনতঃ মালিকদেরকে বলপূর্বক বেদখল করে নিজেদের নিরংকুশ স্বত্বে ভোগ করতো। এ নিয়ে বহু মারামারি ও রক্তপাতও হয়েছিল। আদিবাসীদের প্রথানুযায়ী যারা একবার রক্তের বিনিময়ে কোনও জমি দখল করে তাতে তাদের স্বত্বাধিকার জন যায় এবং আর তাদেরকে বেদখল করা চলে না। সৈয়দ আহমদের নিকট মানেরী গ্রামের আদি মালিকরা গ্রামখানির স্বত দাবী করলো এবং তিনি ইসলামী আইনানুষারী গ্রামটি তাদেরকে প্রত্যার্পণের নিদের্শ দিলেন । এতেই খাদি খান বিদ্রোহী হয়ে ওঠেন, কারণ তিনি বিপক্ষদলের সাহায্যকারী ছিলেন। খাদি খান ক্রোধে ক্ষিপ্ত হয়ে শক্রশিবিরে যোগ দিলেন। তিনি শিঞ্চদর সংগে ষড়যন্ত্রে লিপ্ত হন, এবং একদল শিখবাহিনীকে পগ্ডতর মুজাহিদবাহিনী আক্রমণ করতে সাহায্য করেন । কিন্তু শিখদের আক্রমণ কার্যকরী হয়নি । তাদেরকে গাজীরা সহজেই বিতাড়িত করে দেয়। অতঃপর সৈয়দ আহমদ আলেমদের ও খানদের একটি মজলিস আহ্বান করেন রূপে ঘোষণা করতে ৷ বলা বাহুল্য, এর লক্ষ্য ছিল স্বয়ং খাদি খান ও তার দলবল । মজলিশে এ নিয়ে তুমুল বাক-বিতণ্তা হয় ও খাদি খানের প্রতি সহানুভূতিসম্পন্ন খানরা মজলিশ ত্যাগ করেন। এর পর খাদি খান ও তার দলভুক্ত সরদাররা শিখদের সংগে প্রকাশ্যে যোগ দেয় । মুজাহিদরা তখন সিন্ধু নদের অপর তীরস্থ আটক আক্রমণ করবার জন্য প্রস্তুত হচ্ছিলো, কিন্তু খাদি খানের বিরুদ্ধতা ও শিখদেরকে উপযুক্ত সময়ে সতর্ক করার ফলে মুজাহিদদের এ পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সৈয়দ আহমদ অবশ্য শান্তিপূর্ণ উপায়ে খাদি খানের সংগে একটা আপোষ মীমাংসা করতে বার বার চেষ্টা করেছেন। এজন্যে উভয় পক্ষে কয়েকটা বৈঠক হয় এবং খাদি খান এক পক্ষে এবং সৈয়দ আহমদ ও শাহ ইসমাইল অন্য পক্ষে নেতৃত্ব করেন । খাদি খানকে ইসলামের দোহাই দিয়ে, ন্যায় ও নীতির দোহাই দিয়ে পুনরায় মিলিত হতে আহ্বান জানানো হয়। কিন্তু হন্দের খান বরাবরই একরোখা রয়ে গেলেন। তার জওয়াবও ছিল পরিষ্কার ও অর্থপূর্ণ । ভিনি ইমারত-ই-শরীয়ত' সোজাসুজি অস্বীকার

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।