ওহাবী আন্দোলন ১২১ এরকম গণকল্যাণাভিসারী সামাজিক ব্যবস্থার প্রবর্তনে প্রথমে বেশ সুফলই দেখা গিয়েছিলো । আদিবাসী অধ্যুষিত সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলার বালাই ছিল না। কিন্তু হতিহসে এই প্রথম এলাকাটিতে আইন ও শৃড্খলা স্থাপিত হলো। মানুষের জীবনও হলো মর্যাদাসিক্ত, আর বিনা কারণে কিংবা অতি তুচ্ছ কারণে মানুষের প্রাণ নিয়ে খেলা করা চলতো না। শতাব্দী ধরে যেসব আদিবাসীদের পারিবারিক বিরোধ ও রক্তের প্রতিশোধ নিয়ে মারামারি কাটাকাটি চলতো, সহসা সে সব বন্ধ হযে গেলো। শরীয়তী আইন প্রবর্তনের পূর্বে আদিবাসীদের মধ্যে এ রীতি চলিত ছিল যে, কেউ যদি কোনও অপরাধ করে, তা সে যতোই গুরুতর হোক না, যদি কোনও গোত্রের নিকট আশ্রয় লাভ করতো, তাহলে আর কেউ তার কেশ স্পর্শ করতে পারতো না এবং এরকম চেষ্টা করলে সারা গোত্রটি অপরাধীর আশ্রয়দাতা হিসেবে তাকে রক্ষা করতো তার ফলে বংশাবলীক্রমে বহু শতাব্দী ধরেও খুনখারাবি চলতো । এখন অপরাধীরা এরকম নির্ভরযোগ্য আশ্রয় লাভে বঞ্চিত হলো । বরং সকলের কর্তব্য হয়ে দাড়ালো, অপরাধীকে উপযুক্ত শাস্তি প্রদানে সাহায্য করা । অদিবাসীদের মধ্যে এমন অনেক রেওয়াজ ছিল, যা নীতি-বিগহিত, সামাজিক শৃংঙ্খলা বিপরীত ও শরীয়তের বরখেলাফ । যেমন বলপূর্বক বিবাহ করা, বিবাহার্থে কন্যা বিক্রয় করা, সাধারণ তৈজসপত্রের মতো বিধবাগণকে মৃতের ওয়ারিশানের মধ্যে ভাগ-বাটায়োরা করে নেওয়া, চারের অধিক স্ত্রী গ্রহণ করা, বলপূর্বক স্ত্রীকে স্বামীর নিকট থেকে বিচ্ছন্ন করে ফেলা, বিধবাদের পুনরায় বিবাহ না দেওয়া, মৃতের নাজাতের জন্যে মোল্লাদেরকে নির্দিষ্ট অর্থ দান করা, ইচ্ছামতো চুক্তিভংগ করা ইত্যাদি। এসব অদ্ভুত প্রথা প্রচলিত থাকার দরুন অদিবাসীদের নীতিজ্ঞান ছিল নিম্স্তরের ও জীবন হয়ে উঠছিলো অভিশপ্ত । যাহোক, এসব কুপ্রথা যতোই প্রাটীন ও সর্বজন-খ্রাহ্য হোক, নিশ্চয়ই শরীয়তের বরখেলাফ এবং কোনও শরীয়তপন্থী এসব কুপ্রথার প্রচলন সহ্য করতে পারে না। অতএব এসব কুপ্রথার বিলোপ সাধন সকল ন্যায়নিষ্ঠ ও ধর্মনিষ্ঠ ব্যক্তিরই কাম্য । কিন্তু এ কাজ সহসা ও একদিনে করা নিশ্চয়ই যুক্তিযুক্ত ছিল না। আদিবাসীরা ছিল অশিক্ষিত এবং বহু শতাব্দী যাবৎ প্রচলিত এসব রেওয়াজকে তারা ধর্মীয় অনুশাসনের মতোই শ্রদ্ধার সংগে পালন করতো । অতএব এখানে উচিত ছিল, ধীরে ধীরে জনমানসকে এসব কুপ্রথার কুফল সন্বন্ধে শিক্ষিত ও অবহিত করে তোলা এবং ক্রমে ক্রমে এগুলির বাতিল করার চেষ্টা করা, যেন জনমানস সহসা বিক্ষুব্ধ না হয়ে ওঠে। কিন্তু কাজে প্রকৃত তাই করা হয়েছিল৷ এতোট্রুকু দূরদর্শিতা বা সাবধানতা অবলম্বন না করে মানুষের স্বাভাবিক অনুভূতিকে শীঘ্রই ক্ষুব্ধ ও উত্তেজিত করে তোলা হয়েছিল। আর তার দরুন যতোই কল্যাণাভিসারী হোক, এই সংস্কার সাধনের প্রচেষ্টায় আদিবাসিগণ শরীয়তী শাসনের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছিলো । তাছাড়া আরও একটি প্রবল কারণ ছিল। শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সকলকে একটি কেন্দ্রীভূত কর্তৃত্বের অধীন করা হয়েছিল । অথচ আদিবাসীদের মজ্জাগত প্রবৃত্তিই ছিল কারও হুকুমের তাবে না হওয়া । তাদের নিকট স্বাধীনতা ছিল স্বেচ্ছাচারিতা ৷ যারা
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।