ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১২০ শয়া ওহাবী আন্দোলন পদ্ধতিতে যে হুকুমত প্রতিষ্ঠিত হলো, তা আধুনিক পরিভাষায় একটি যুক্তরাজ্য, যেখানে প্রত্যেক সরদারের থাকবে স্বশাসন এবং স্থানীয় শাসনকার্যে এক রকম দ্বৈতশাসন থাকবে, যাতে কেন্দ্রীয় ও স্থানীয় শক্তির নির্দেশ বলবৎ থাকবে। শরীয়ত শাসনে এইসব নিয়ম গৃহীত হয় : ১. একমাত্র খলিফার জেহাদ ঘোষণার অধিকার থাকবে এবং এজন্যে. তিনি “ওশর' (উৎপন্ন ফসলের দশমাংশ) ও জাকাত আদায়ের হকদার হবেন। ২. দেওয়ানী ও ফৌজদারী মামলার নিষ্পত্তির জন্যে শরীয়তী আদালত প্রতিষ্ঠিত হবে। ৩. একটি বায়তুলমাল প্রতিষ্ঠিত হবে এবং দেখান থেকে মুজাহিদ ও অন্যানা সকলের মধ্যে সমান হিস্সায় মালামাল বন্টন করা হবে। 8. স্বায়ত্তশাসনের অধিকারী আদিবাসীদের মধ্যে কোনও বিরোধ উপস্থিত হলে তার চরম নিষ্পত্তির অধিকার থাকবে খলিফার । ৫. শরীয়ত বিরুদ্ধ সব রকম আচার, রীতি-নীতি ও প্রথা একেবার বাতিল গণ্য হবে। ৬. একটি 'ইহতিসাব' (পুলিশ) দফতর প্রতিষ্ঠিত হবে এবং তার কর্তব্য হবে সাধারণের নৈতিক ও ধর্মীয় জীবন নিয়ন্ত্রিত করা এবং প্রত্যেক সমর্থ মুসলমানকে “সিয়াম' (রোজা) ও 'সালাত' (নামাজ) পালন করতে বাধ্য করা। ৭. শিক্ষার ব্যবস্থা করা হবে সরকারের দায়িত্ব । প্রত্যেক মহল্লায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে এবং কেবলমাত্র কুরআন, হাদিস ও ফিকাহ্‌ শিক্ষা দেওয়া হবে। ৮. সব মুজাহিদ ও সরকারী কর্মচারীকে গণ্য করা হবে আল্লাহ্‌র রাহে স্বেচ্ছাসেবক এবং পদমর্যাদা নির্বিশেষে সকলকে সমান আহার ও বসন দেওয়া হবে। ৯. কয়েকজন নেতৃস্থানীয় আলেম ও সরদার নিয়ে একটি 'মজলিস-ই-শুরা' গঠিত হবে। সামাজিক ন্যায়-নীতি ও সাম্যনীতির দিক দিয়ে বিবেচনা করলে একথা নিঃসন্দেহ যে, এ ছিল এক আদর্শিক পদ্ধতি, যা বিশ্বনবী ও খোলাফায়ে রাশেদীনের শাসনপদ্ধতির আদর্শেই গঠিত হয়েছিল। এ শাসনব্যবস্থায় উচ্চ-নীচ, শিক্ষিত অশিক্ষিত, ধনী-দরিদ্র কোনো ভেদাঁভেদ একেবারেই ছিল না । খোদ খলিফট9 সাধারণ ভাণ্ডার থেকে বরাদ্দ পেতেন হীনতম ব্যক্তির মতোই মাত্র দৈনিক এক সের আটা, মোটা কাপড়ের দু'খানি পোশাক ও একখানি কম্বল। তার কোনও বিশেষ ভাতা ছিল না, সুবিধা ছিল না বা আইনের চোখে রেহাই ছিল না। তিনি 'মজলিস-ই-শুরা*র নির্দেশমতো শাসন চালাতে বাধ্য থাকতেন এবং প্রয়োজন হলে তার মতের বিরুদ্ধেও 'মজলিস-ই-শুরা'র সিদ্ধান্ত চরম হিসেবে গণ্য হতো।

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।