ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১২ ওহাবী আন্দোলন দূত পাঠানো হতে লাগলো এবং তারাও একে একে নতুন ধর্ম গ্রহণ করতে লাগলো । মুহম্মদের মৃত্যুর পর তার অনুসারীরা যখন বিভিন্ন দেশে শাসন বিস্তার করতে লাগলো তখন তাদের রীতি-নীতি আচার-ব্যবহার আরবদের থেকে পার্থক্যহেতু তাদের সংগে ব্যবহার সম্বন্ধে কুরআনের বিধানসমূহের ন্যুনতা আরও বেশী করেই দেখা দিলো ৷ আর এজন্যে পয়গম্বরের বাণী ও কাজ-কর্ম ও এ-সব সমস্যার সঠিক সমাধানের জন্যে প্রয়োজনীয় দিশা হয়ে উঠলো । পয়গন্বরের বাণী ও কাজের সংগ্রহ-কর্ম ছিতীয় শতকের পূর্বে শুরু হয়নি । আর এ কর্ম চলেছিলো তীর উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতার লড়াই চলাকালে । সংগ্রহকারীরা ছিলেন নিঃসন্দেহে সৎ ও ধর্মনিষ্ঠ ব্যক্তি এবং সুন্নার বিশুদ্ধতা নিরূপণকালে তারা কথকের চরিত্র দ্বারা ও নিজের এঁশী প্রেরণা দ্বারা চালিত হতেন। কোনো হাদীসের সত্যাসত্য নিরুপণের জন্যে গোপন সাক্ষ্য কখনও গৃহীত হতো না এবং সমকালীন লোকদের নিকট এ ধরনের সাক্ষ্য গ্রহণও অধর্মের কাজ না হলেও প্রগল্ভতা হিসেবে বিবেচিত হতো । ধর্মভীরু লোকদের কথিত প্রত্যেক হাদীসই খাটি হিসেবে গৃহীত হতো, তা যতই অসম্ভব হোক না । আবার যাদের ধর্মীয় বিশ্বাস দুর্বল, তাদের কথিত সব হাদীসই পরিত্যক্ত হতো । কিন্তু এটা যাচাই করে দেখা হতো না, হাদীসটির কতোটুকু মুহম্মদের নিজস্ব আর কতোটুকু বা কথকের অসাবধানতাকৃত সংযোগ; কিংবা এটাও অনুসন্ধান করে দেখা হতো না যে, প্রত্যেক হাদীসের উৎপত্তির সময় ও পরবর্তীকালের বর্ণনাকারীদের সময়ের মধ্যে অবস্থার সামঞ্জস্য কি রয়েছে । এরকম মুখে মুখে প্রচারিত পুঞ্জীকৃত হাদীস থেকে যা আশা করা উচিত, সেই রকমই রচিত কাহিনী থেকে সংগৃহীত হয়েছে, অথচ সেগুলি খাটি হিসেবে স্বীকৃত হলেও অনেকস্থলে পরিষ্কারভাবে পরস্পর বিরোধী ৷ কিন্তু এ-সব অসংগতি ও অনৈক্য সত্ত্বেও তাদের সত্যতা নিয়ে কোনও সন্দেহ হওয়া দূরে থাক, ইসলামে বিশ্বাসীদের দৃঢ়তা আরও প্রবল হয়ে ওঠে । এ-সব অনৈক্যকে ধরা হয় মুহম্মদের সুদূরপ্রসারী জ্ঞান; কারণ তিনি নিজের অনুসারীদের মুক্তির জন্যে শুধু একটিমাত্র সংকীর্ণ পথ খোলা রাখেননি । আর পরিষ্কার পরস্পর-বিরোধীগুলোকে বলা হতো-_-এসব হচ্ছে ইসলামের প্রথম অবস্থার নিয়ম, কিন্তু পরে মুহম্মদ কর্তৃক সংশোধিত কিংবা নাকচ করা রূপ । এজন্যেই দেখা যায়, মুহম্মদ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় নামাজ পড়ছেন। কখনও একবার মাত্র তিনি কান পর্যন্ত হাত উঠিয়েছেন, কখনও উঠিয়েছেন একাধিক বার। কখনও তিনি নামাজ শুরু করেছেন জোরে “বিস্মিল্লাহ্‌' উচ্চারণ করে, আবার অন্য সময় বলেছেন মনে মনে । তার সাহাবারা তাকে অনুকরণ করবার আগ্রহে তাকে যেভাবেই নামাজ পড়তে দেখেছেন ঠিক সেভাবেই নামাজ আদায় করে গেছেন, আর তার দরুন পরবর্তীকালের জন্যেও রেখে গেছেন অনৈক্য । হিজরীর প্রথম শতকের শেষ ভাগ থেকে তৃতীয় শতকের মধ্যভাগ পর্যন্ত চারজন মশহুর মুসলমানী আইনের ব্যাখ্যাতার আবির্ভার ঘটেছে । তারা প্রত্যেকেই প্রত্যেকটি হাদীসের সভ্যতার মান সম্বন্ধে বিভিন্ন মত পোষণ করতেন । তারা প্রত্যেকেই ইসলামের এক-একটি মজহাবের প্রতিষ্ঠাতা ৷

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।