ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ১১৯, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পাঠান সরদারদের সাবধানবাণীর চেয়ে শেষ পর্যন্ত পাঠান আলেম অন্প্রদায়ের জিদই প্রবল হয়েছিল। ১৮২৯ সালের ৬ই ফেব্রুয়ারী বাদ জুমা এক আজম উশ-শান জলসা বসে । সে জায়গায় শরীক হন প্রায় দু'হাজার আলেম, কয়েক হাজার আদিবাসী এবং সোয়াত ও সাম্মা অঞ্চলের সমস্ত সরদার । বহু বাক-বিতপ্ার পর সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয় : ১. ইমামের নিকট বয়েত বা আনুগত্য স্বীকার করার পর তার না-ফরমানী করা গুনাহ্‌ কবীরা ও শক্ত অপরাধ । ২. দলত্যাগীকে সৎপথে আনয়নের সব রকম চেষ্টা আপোষে ব্যর্থ হলে তার সংগে জেহাদ জায়েজ । ৩. এ রকম জেহাদে যারা মৃত্যু আলিংগন করে, তারা বেহেশতে শহীদের মর্যাদা পায় এবং বিরুদ্ধবাদীরা অনন্ত কাল দোজখে নিক্ষিপ্ত হয়। বলাবাহুল্য, এরকম জলসা মাঝে মাঝে বসতো ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতো । পরবর্তী ২০শে ফেব্রুয়ারীর জলসায় সৈয়দ মুহম্মদ হাব্বান নামে একজন স্থানীয় মশহুর আলেম নিযুক্ত হলেন কাজী-উল-কুজ্জাত এবং কুতুবউদ্দীন নাংগাশারী নামে এক স্থানীয় মোল্লা হলেন প্রধান কোতোয়াল। পূর্বেই উক্ত হয়েছে যে, সাম্মা ও সোয়াতের সরদারগণ বিশেষতঃ হুন্দের খাদি খান, জায়দার আশরাফ খান প্রথম থেকেই শরীয়তী শাসনের বিরুদ্ধে মতপ্রকাশ করেছিলেন । ফতেহ খান অবশ্য বিনা প্রতিবাদে এসব সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন, কিন্তু এই সময় তিনি যা বলেছিলেন, তার দ্বারা বাস্তব অবস্থাই প্রকাশ পেয়েছিলো ৷ তিনি বলেছিলেন : এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা খুবই কঠিন কাজ। শরীয়তী শাসন প্রবর্তনের প্রধান লক্ষ্য হলো, সব রকম ক্ষমতা ও ধনসম্পত্তি ত্যাগ করা । তার দরুন আমাদের জীবিকা অর্জনের উপায় নষ্ট হয়ে যাবে। আর আমাদের মধ্যে বহু শতাব্দী ধরে প্রচলিত বহু রীতি ও প্রথাও বাতিল হবে । তবুও আমি সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত আছি। আমি অকুগ্ঠভাবে ইমামের আনুগত্য স্বীকার করে নিচ্ছি; কারণ আমাদের শিক্ষাই হচ্ছে যে, এ পথেই আল্লাহ্‌র করুণা মিলবে ও মৃত্যুর পর নাজাত মিলবে। শেষ পর্যন্ত আশরফ খান, খাদি খান ও ফতেহ খান প্রমুখ আদিবাসী সরদারগণ একখানি একরারনামা সহি করলেন ও অঙ্গীকার করলেন : ১. উলেমা জলসায় তারা যে আনুগত্যের শপথ গ্রহণ করেছেন, বিনা প্রতিবাদে তা পালন করতে সর্বদাই প্রস্তুত থাকবেন। ২, তারা সৈয়দ আহমদকে ইমাম হিসেবে স্বীকার করলেন এবং বিনা প্রতিবাদে সর্বদাই তার হুকুম মেনে চলবেন বলে স্বীকৃত হলেন । ৩. শরীয়ত-বিগহিত যেসব রীতি ও প্রথা আদিবাসীদের মধ্যে চলিত আছে, তারা সেগুলি বর্জন করলেন এবং ভবিষ্যতে তারা কুরআন ও সুন্নার নির্দেশ মুতাবেক চলতে বাধ্য থাকবেন।

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।