১১৮ ওহাবী জান্দোলন এই রকম পরিস্থিতিতে সহসা 'শরীয়তী শাসন' প্রবর্তন কতো দূর সমীচীন হয়েছিল, বিবেচনার যোগ্য । ইতিহাসের শিক্ষা ও দূরদর্শিতার মাপকাঠি বিচার করলে মনে হয়, এই পরিবর্তন সময়োপযোগি হয়নি । সহসা কোনও জাতির জীবনধারায় বৈপ্লবিক পরিবর্তন সাধন সম্ভব হয় না। ক্রমে ক্রমে জাতীয় জীবনের ধারাকে পরিবর্তিত ও সংশোধিত করতে হয় লোকমানসের সংগে তাকে উপযোগিভাবে গড়ে গেলে সংশয় ও মানসিক দ্বন্দের ফলে জনমন তার প্রতি বিমুখই হয়ে ওঠে, অন্তরের সংগে তা গ্রহণ করতে পারে না। লোকমানস ও পরিবেশকে অবহেলা করে দ্রুত হয়ে গেছে। বর্তমানক্ষেত্রে আদিবাসীদের সংস্কার ও মন-মেজাজের দিকে লক্ষ্য রেখে ক্রমে ক্রমে সামাজিক ও ধর্মীয় জীবনে সংস্কার সাধন ও শরীয়তী শাসন-প্রবর্তন প্রচেষ্টা সবচেয়ে সমীচীন নীতি ছিল। তখন শিখরা বলদৃপ্ত হয়ে মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলে শিখসাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখছিল। অন্যদিকে বিদেশী বণিকজাতি তুলাদণ্ড পরিত্যাগ করে। রাজদণ্ড ধারণ পূর্বক সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। আদিবাসী সরদারের মধ্যে মোটেই এঁক্য ও সম্তাব ছিল না৷ সমকালীন রাজনৈতিক অবস্থা সম্যক অনুধাবন করে ও বিবেচনা করে মুজাহিদ নেতাদের একমাত্র কর্তব্য ছিল, জনমানসকে এতোটুকু বিক্ষুব্ধ ও প্রতিকূল না করে সমস্ত আদিবাসীদের মধ্যে এক্য স্থাপন করা, শিখ ও ব্রিটিশ শক্তির সম্যক পরিচয় পরিবেশ সৃষ্টি করা এবং জনমানস শিক্ষিত করে তোলার সংগে একটু একটু করে শরীয়তী নিয়ম-কানুন প্রবর্তিত করে শরীয়তী শাসন প্রবর্তনের দিকে লক্ষ্য দেওয়া। শিখদের বিরুদ্ধে একটা নিঃসন্দেহ যুদ্ধজয় এবং সম্মিলিতভাবে যুদ্ধ করার মনোবৃত্তি সৃষ্টি করার মধ্যেই ছিল তখন মুজাহিদদের শক্তিসপ্ধয় ও নিরংকুশ কর্তৃত্ব স্থাপনের উপযুক্ত কৌশল । তার ফলে যে আবেগ উত্তেজনা সৃষ্টি হতো, মুজাহিদদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হতো, তার দ্বারাই উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করা যেতো ক্রমে ক্রমে লোক জীবনকে শরীয়তী পন্থী করে নিয়ে প্রকৃত শরীয়তী শাসন প্রবর্তন করার। মুজাহিদ কর্তৃপক্ষের এবপ দৃরদৃষ্টি ছিল না। এজন্যে শরীয়তী শাসন প্রবর্তনই প্রথম প্রধান কর্তব্য হিসেবে বিবেচিত হলো । আদিবাসী চরিত্র অভিজ্ঞ হিতাকাজজ্ষী পঞ্জতরের ফতেহ খান ও জায়দার আশরাফ খান এরূপ পন্থা সহসা অনুসরণ করার ॥ বিরুদ্ধে বার বার উপদেশ দিলেন জোরালো যুক্তি দেখিয়ে । কিন্তু তাদের সব উপদেশ ও সাবধানবাণী অগ্রাহ্য হলো । অবশ্য প্রধান সরদাররা উদ্ধিগ্র ও দিধাগ্রস্ত হয়েও সৈয়দ আহমদের প্রতি বিশ্বাসী রইলেন। এমন কি খাদি খান যিনি ইন্দ থেকে পঞ্জতরে প্রধান কর্মকেন্্র স্থাপিত হওয়ার পর থেকেই ক্ষুব্ধ ছিলেন তিনিও সৈয়দ আহমদের প্রতি অকুণ্ঠ আনুগত্য স্বীকার করে কিছু দিন চুপচাপ রয়ে গেলেন।
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।