ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন $১৭ তবে একথা নির্িধায় বলা যায় যে, মুজাহিদ বাহিনীর উপর অস্ততঃ ১৮৪০ সাল পর্যন্ত সুপণ্ডিত ‘মওলানা’ ও ধর্মনিষ্ঠ “সুফী'-দের প্রভাব বারবারই ছিল অব্যাহত ও: অপ্রতি্বন্ব , অর তা ছিলেন সৈয়দ আহমদ ব্রেলভী, শাহ ইসমাইল, শাহ আবদুল হাই, 'কুতব-ই-ওয়াক্ত' ইউসুফ ফুলাতী, নিজামউদ্দীন চিশতী, ইমামউদ্দীন বাঙালি, ওয়ালী মুহাম্মদ ফুলাতী, নাসিরউদ্দীন মাংগালরী ও নাসিরউদ্দীন দেহলবীর মতো সর্বজনমান্য আলেম ও সুফী । শাহ আবদুল আজীজের গদ্দিনশীন ও ওয়ারিস শাহ ইসহাক মুজাহিদ-বাহিনীকে "বরাবরই সাহায্য করে গেছেন ১৮৩৮ খৃষ্টাব্দে তার হেজাজে হিজরত করার সময় পর্যত্ত। তবে তিনিও সৈয়দ আহমদ কর্তৃক বহিষ্কৃত উপরোক্ত তিনজন মওলানার মজহাবী বিরোধের প্রতিরোধ করতে সক্ষম হননি। আমাদের এখানে উদ্দেশ্য নয় এই মজহাবী বিরোধের বিশ্রেষণ করা । ওহাবী হিসেবে চিহ্নিত সম্প্রদায়ের কিংবা মওলবী নজীর হোসেন দেহলবীর অনুসারীর আজাদী সংগ্রামের ভূমিকা অস্বীকার করার অর্থই হবে প্রকৃত ও বাস্তব ঘটনার সত্যতা অস্বীকার করা। আবার তেমনই ভুল হবে মজহাবী দৃষ্টিতংগি দিয়ে মুজাহিদ আন্দোলনকে মৌল ওয়ালীউল্লাহ আন্দোলনের একাংশ হিসেবে বিবেচনা না করে পৃথকভাবে দেখা । যা হোক, কাহিনীর মৃলসুত্রে ফিরে আসা যাক । আমরা পূর্বেই বলেছি যে, পঞ্জততরে অবস্থিত মুজাহিদ শিবিরের দিল্লী থেকে বিচ্ছিন্ন হওয়াটা খুবই মারাত্মক হয়েছিল। তার ফলে মুজাহিদ শিবির ১৮২৮ সাল থেকে ১৮৩১ সাল পর্যন্ত ভারতীয় মুসলমানদের চিন্তাধারা থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন শাহ শিবকাতুল্লাহ্‌ রাশদী প্রতিষ্ঠিত সিদ্ধুকেন্দ্র ও সিন্ধুনদের অপর তীরস্থ টংক রাজ্যই মুজাহিদদের প্রধান সাহায্য উৎস ছিল। ১৮২৯ সালে মুজাহিদ শিবিরে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেটি মোটেই সময়োপযোগী হয়নি এবং যার ফলে এই বিচ্ছিন্ন ভাবটা আরও সঙ্গীন হয়ে পড়ে । সেটি হলো পঞ্জতরকে কেন্দ্র করে ইমারত-ই শরীয়ত' বা শরীয়ত শাসন প্রবর্তন করা । একথা স্বীকার করতে হবে যে, আদর্শ হিসেবে এটি একটি উৎকৃষ্ট ও বলিষ্ঠ পদক্ষেপ। সমকালীন অবস্থা বিবেচনা করলে একথা অনস্বীকার্য যে, ক্ষমতাগরবী শিখদের এবং রাজ্যলোলুপ ব্রিটিশের সংগে সর্বাত্মক মুকাবিলা করতে হলে আদিবাসি এলাকায় শান্তি শৃঙ্খলা স্থাপন ও সামাজিক ধর্মীয় সংস্কারসাধন ছিল প্রথম কর্তব্য তখনকার সীমান্ত এলাকা ছিল আদিবাসীদের গোত্রে গোত্রে ও মানুষে মানুষে অহরহ রক্তক্ষয়ী কলহ-দন্দের এক শোচনীয় লীলাভূমি । আঞ্চলিক বাশিন্দাদের শৌর্যবীর্য ও ১৬৮ কিনতু শতাব্দী ধরে তারা গোত্রীয় আত্মকলহে মগ্ন থাকায় সে শক্তি সাহস শোচনীয়ভাবে অপব্যয় হয়ে হয়ে অবক্ষয় হয়ে পড়েছিল । বাসিন্দারা ছিল , অবশ্য ইসলামে দৃঢ় বিশ্বাসী এবং আজাদী সংগ্রামের নিভঁকি যোদ্ধা । কিন্তু তাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবন আরবের ইসলামপূর্ব 'আইয়ামে জাহেলিয়া'র চেয়ে কোনও অংশে উন্নত ছিল না।

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।