১১৬ ওহাবী আন্দোলন সাহায্য পাঠাবার সবরকম চেষ্টা করতেন ৷ কিন্তু মাহবুব আলীর মতো নেতৃস্থানীয় মওলানার প্রত্যাবর্তনে আন্দোলনটাই অনেকখানি আঘাতপ্রাপ্ত হলো। অতঃপর ভারত থেকে মুজাহিদ শিবিরে মানুষ ও রসদ প্রেরণ একেবারে বন্ধ হয়ে গেল। এবং সীমান্ত থেকে প্রাপ্ত সাহায্য ছাড়া সৈয়দ আহমদের আর কোনও উপায় রইলো না। তিনি কিছুদিন একদল বেতনভোগী সৈন্য পোষণের ব্যবস্থা করেছিলেন, কিন্তু অর্থাভাবে তাকে এই সৈন্যদলও ভেঙে ফেলতে হয় । দিল্লী থেকে মুজাহিদ শিবির বিচ্ছিন্ন হওয়ার পর আরও কয়েকটি সংকটজনক অবস্থার সৃষ্টি হয়। অতঃপর পঞ্জতর অন্যান্য স্থানের উপর দিল্লীর নৈতিক প্রভাব একেবারে ক্ষয়িত হয়ে যায়। তার উপর ১৮২৮ সালের ফেব্রুয়ারী মাসে অন্যতম মশহুর আলেম ও নেতা মওলানা আবদুল হাই-এর সহসা মৃত্যু হওয়ায় মুজাহিদ শিবিরের এক বিরাট ব্যক্তিত্বের তিরোধান হয়। তার ফলে তাদের মনোবলও অনেকখানি দুর্বল হয়ে পড়ে । গোলাম রসুল মেহের প্রমুখ লেখকরা 'মনজুরা' ও 'ওয়াকেয়ার' এতিহাসিক তথ্য থেকে প্রমাণ করতে চেষ্টা করেছেন যে, দিল্লীর তেমন কিছু প্রাণ-সঞ্জীবনী প্রভাব ছিল না মুজাহিদ শিবিরের উপর । কিন্তু এসব একদেশদর্শী বিবরণীর উপর নির্ভর না করে যদি নিরপেক্ষ দৃষ্টিভংগিতে যাবতীয় প্রাপ্ত এতিহাসিক তথ্য আলোচনা করা হয়, তাহলে কোনও সন্দেহ থাকে না যে, দিল্লীই ছিল মুজাহিদ শিবিরের প্রাণ-সম্জীবনী সূত্র এবং এ সূত্র ছিন্ন হয়ে যাওয়ার পর মুজাহিদরা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। কিন্তু অবস্থা চরমভাবেই খারাপ হয়ে ওঠে আর একটি বেদনাদায়ক কারণে । তখন শিবিরে বাস করতেন ইয়ামেন দেশাগত আল্লামা শওকতনী নামক একজন জবরদস্ত আলেম ৷ তাহার প্রভাবে ও উদ্দীপনায় মওলানা মুহম্মদ আলী রামপুরী, বিলায়েত আলী আজিমাবাদী ও আওলাদ হোসেন কনৌজী বেদাত-অবেদাতের প্রশ্ন তুলে মুজাহিদ শিবিরকে দ্বিধাবিভক্ত করতে উদ্যত হলেন। তখন অনন্যোপায় হয়ে সৈয়দ আহমদ ও শাহ ইসমাইল এই তিন জন উগ্রপন্থী মওলানাকে শিবির থেকে বের করে দিয়ে ভারতে চালান দেন। কিন্তু তাতে সমস্যার সমাধান না হয়ে আরও জটিল হয়ে ওঠে । তারা এক এক জন হায়দরাবাদ, মাদ্রাজ ও যুক্তপ্রদেশে হাজির হয়ে নিজ নিজ কর্মকেন্দ্র গড়ে তোলেন এবং নতুনভাবে মজহাবী বিরোধের সৃষ্টি করতে থাকেন। তার ফল এই হলো যে, নয়া উদ্যমে তারা বেদাতী আলেমদের নামে ফতোয়া প্রচার করতে লাগালেন; আর সেই ফতোয়াগুলোকে ক্ষমতাগর্বী দুররানী সুলতান মুহম্মদ নিরীহ মুজাহিদদের বিরুদ্ধে ব্যবহার করতে থাকেন। অথচ যুজাহিদরা কোনও ওহাবী বা আহলে-হাদীস মতবাদের অনুসারী ছিল না। বরং একথা সত্য যে, মুজাহিদ-বাহিনী তখন পর্যন্ত এবং পরে নাসিরউদ্দীন দেহলবীর সময়ে ও ১৮৫২ খ্রষ্টাব্দে মওলানা বিলায়েত আলীর মৃত্যুসময় পর্যন্ত শাহ ওয়ালীউল্লাহ্র মৌল আন্দোলনের সংগে নিবিড়ভাবেই জড়িত ছিলেন । একথাও সঠিকভাবে বলা যায় না যে, ওয়ালীউল্লাহ্র আন্দোলনের সংগে পরবর্তীকালে চিহ্নিত আহলে-হাদীস কিংবা তথাকথিত ওহাবী আন্দোলনের বিচ্ছিন্নতা ঘটেছিল।
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।