ওহাবী আন্দোলন ১১৫ গসৈয়দ কাদশারও" তখন ছিল সবচেয়ে গৌরবমণ্তিত সময় । তখন তার বশ্যতা স্বীকার করতেন এবং অনুগামী হিসেবে গর্ববোধ করতেন সমকালীন এসব আদিবাসী সরদারগণ $ আ্ছেক পায়েন্দা খান, মজফফরাবাদের জবরদস্ত খান্দ ও নজব খান, জায়দার আশরাফ খান, সরবলন্দ খান তানোলী, আগরোরের গফুর খান, হাবিবুল্লাহ খান, শেবার আনন্দ খান, মিশকার খান, পঞ্জতরের ফতেহ খান, খানখেলের আমানউল্লাহ খান, ভাতগ্রামের নাসির খান, কাগান ও সিন্তানার সৈয়দগণ, তেহকালের আরবার বাহরাম, চারগ্লাইয়ের মনসুর খান, তুংগীর মাহমুদ খান, আলাদন্দের ইনায়াৎউল্লাহ খান ইত্যাদি । হুন্দের খাদি খান যদিও অসস্ুষ্ট ছিলেন, তবুও তিনি সৈয়দ বাদশার বশ্যতা অস্বীকার করবার সাহস পেতেন না। তখন ছিল শিখদের বিরুদ্ধে ছোটখাট অভিযান চালানোর চেয়ে ব্যাপক আক্রমণ করবার উপযুক্ত সময় । তার ফলে দুররানী সরদাররা ও পেশোয়ারের ইয়ার মুহম্মদ শিখদের সংগে গোপন ষড়যন্ত্র চালাবার সুযোগ থেকে বঞ্চিত হতো এবং সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়তো ৷ কিন্তু সৈয়দ আহমদ অন্য পন্থা অবলম্বন করতে চেয়েছিলেন । তিনি হয়তো ভেবেছিলেন, বরকজাই দুররানীদেরকে প্রথমে শায়েস্তা করে পশ্চাদ্ভাগ নিরঙ্কুশ করাই যুক্তিযুক্ত হবে। তার এ কাজের যৌক্তিকতা সম্বন্ধে হয়তো মতভেদ থাকতে পারে, কিন্তু পরিণামে তার পক্ষে অসুবিধাই সৃষ্টি হয়েছিল। ইয়ার মুহম্মদ ও সুলতান মুহম্মদ শিখদের আজ্ঞাবহ হয়ে এবং তাদের সহযোগে সিন্ধু রাজপুতনার মধ্য দিয়ে পাক-ভারতের অন্যান্য অঞ্চল থেকে মুজাহিদ শিবিরে টাকা-কড়ি ও অন্যান্য রসদ সরবরাহের পথে বারবার বিঘা সৃষ্টি করছিলেন । এজন্যে দুররানীদেরকে শায়েস্তা করতে মুজাহিদ নেতারা প্রথমেই পেশোয়ার দখল করতে চেষ্টা করেন। শাহ ইসমাইলের পক্ষে এটা ছিল একটি বলিষ্ঠ পদক্ষেপ । কিন্তু শেষ পর্যন্ত পেশোয়ার দখল করা মুজাহিদদের পক্ষে সম্ভব হয়নি। তারা উৎমনজাই পর্যন্ত অগ্রসর হলো এবং সরদায়ের ছ'খানি বৃহৎ কামান দখল করে নিলো। কিন্তু এই যুদ্ধজয়ে পশ্চিম দিকের বিপদ দূরীভূত না হয়ে নানা অসুবিধার সৃষ্টি হলো। এখন ইয়ার মুহম্মদ প্রকাশ্যে সৈয়দ আহমদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন । আর তার ভাই সুলতান মুহম্মদ বিশ্বাসঘাতকতা করে মুজাহিদদের সর্বনাশ সাধনের উদ্দেশ্যে শিখদের সংগে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ঠিক এই সময়ে মুজাহিদ শিবিরে আত্মকলহ শুরু হয়ে গেল, যার ফল হলো অত্যন্ত বিষময়। শাহ ওয়ালীউল্লাহ্ আন্দোলনের অন্যতম নেতা মওলানা মাহবুব আলী মুজাহিদদের জীবনধারার কয়েকটি বিষয়ে আপত্তি তুললেন শরীয়তের প্রশ্ন নিয়ে এবং শেষে বিরক্ত হয়ে শিবির ত্যাগ করে দিল্লীতে ফিরে গেলেন । উত্থাপিত প্রশ্বে হয়তো” সত্য উভয় দিকেই ছিল এবং মাওলানা মাহবুব আলীকে একক দোষী করা নিশ্চয়ই সমীচীন হবে না। কিন্তু আত্মকলহের ফল এই হলো যে, দির থেকে মুজাহিদ শিবির একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল। অথচ তখন দিল্লীই ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র । শাহ আবদুল আজিজের মৃত্যুর পর তার গদ্দিনশীন শাহ ইসহাক মুজাহিদদেরকে
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।