১১৪ ওহাবী আন্দোলন যেরূপ আশ্চর্য প্রভাভ বিস্তার করেছিলেন অনুগামীদের উপর, তার দরুন এমন অবস্থ্য আনয়ন করা মোটেই কঠিন ছিল না। সৈয়দ বাদশা ও শাহ ইসমাইল তখন জনগণের নয়নমণি এবং সরদাররাও ছিলেন একান্ত বশংবদ। আকোরা ও সাইদুর যুদ্ধক্ষেত্রে মুজাহিদ বাহিনী যে নিকিতা, ধর্মের জন্যে প্রাণের তুচ্ছতা ও নিয়মানুবর্তিতার দৃষ্টান্ত দেখিয়েছিল তার দরুন সাধারণ আদিবাসীদের চোখে তাদের শ্রদ্ধাও বেড়ে গিয়েছিল । আদিবাসীদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে বলীর শ্রদ্ধা করা এমন কি ধার্মিকের চেয়েও । শাহ ইসমাইল ছিলেন মুজাহিদ নেতাদের মধ্যে ধর্মনিষ্ঠার ও বলবীর্ষের মূর্ত প্রতীক । সম্যক অনুধাবন করা এবং তার সুবিধা গ্রহণ করা । কিন্তু মুজাহিদ নেতাদের এখানেই ছিল শোচনীয় দুর্বলতা । আর তার দরুন একের পর এক নির্মম পরাজয় ও ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে তাদের । তাদের ভুলের সংখ্যাও ছিল মাত্রাবিহীন। মুজাহিদরা প্রথম কালে কোনো ছাউনি প্রস্তুত করতো না। অথচ পরবর্তী কালে যখন তাদের প্রভাব একেবারে ক্ষযিত হয়ে যায়, তখন তারা ইসমত ও চমরকন্দে নিজস্ব ছাউনি করতে বাধ্য হয়েছিল। কিন্তু তার আগে পর্যন্ত তারা সরদারের গৃহেই আতিথ্যগ্রহণ করে কাজ চালিয়ে নিতো । তার দরুন স্বাভাবিকভাবেই নানা রকম অবাঞ্ছিত জটিল অবস্থার উত্তব হতো। সৈয়দ আহমদ প্রথম তার কর্মকেন্দ্র স্থাপন করেন হন্দের দুর্ধর্ষ ইউসুফজাই সরদার 'খাদি বা গাদী খানের মেহমান হিসাবে । পরে পঞ্জতরের ফতেহ খানের ধর্মগ্রীতি ও জায়দার আশরাফ খানের ভক্তি-শ্রদ্ধা তাকে আকৃষ্ট করে এবং কোনও উপযুক্ত কারণ না দেখিয়ে তিনি সহসা পঞ্জতরে কর্মক্ষেত্র পরিবর্তন করেন। অথচ এ দুজন সরদার ছিলেন খাদি খানের প্রবল প্রতিদ্বন্দী । আর এ জন্যেই খাদি খান দৈয়দ আহমদর উপর বিরূপ হয়ে ওঠেন। আরও এক সমস্যা ছিল যে মুজাহিদদের সংখ্যা ক্রমাগতই বর্ধিত হতে থাকতো, আর তার দরুন তাদের আহার ও আশ্রয় যোগানো এক রকম অসম্ভব হয়ে দাড়াতো; ফলে সবচেয়ে অতিথিবৎসল সরদারকেও নাজেহাল হয়ে পড়তে হতো । যা হোক, এই সময় সৈয়দ আহমদ একদল মুজাহিদ সোয়াত, চামলা ও বনায়ের সফর করলেন 'হিদায়াত' বা ধর্মশিক্ষা দানের উদ্দেশ্য নিয়ে | অন্য দিকে শাহ ইসমাইল বাকী মুজাহিদের বৃহৎ বাহিনী নিয়ে অভিযান চালাতে লাগলেন শিখদের অধিকার থেকে আহম্ব ও হাজরা মুক্ত করতে । শাহ ইসমাইলের এ উদ্যম কিছুটা সফল হয় এবং সাময়িকভাবে তিনি কয়েকটি কিল্লাহ অধিকার করে ফেলেন দুশমনের কবল থেকে। মুজাহিদদের ইতিহাসে এটাই ছিল গৌরবমন্তিত কাল। তাদের কর্মকেন্দ্র প্রথমে পঞ্জতরে ও পরে খেহরে থাকাকালে তাদের একাধিপত্য বিস্তৃত হয়ে পড়ে হাজারা, আশু, সোয়াত, ও দক্ষিণে নওশেরা ও আকোরা পর্যন্ত । সৈয়দ আহমদ এই সময় কিছুদিন একদল বেতনভোগী সৈন্য রাখতেও সক্ষম হয়েছিলেন এবং তখন একমাত্র দুররানী সরদাররা ব্যতীত আর কর সাধ্য হিল না তার কর্তৃত্ব অস্বীকার করার ।
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।