ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

বালাকোট বিপর্যয়ের পটভূমি বালাকোটের বিপযয় জানশ্মিক নয়, অভাবনীয়ও নয় । সাম্প্রতিককালে যেসব প্রামাণ্য তিহাস্িক তথ্য প্রকাশিত হয়েছে, সেসব থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে, ১৮৩১ সালের ৬ই মে (২৪শে জিল্কদ, ১২৪৬ হিজরী) তারিখে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ ও শাহ ইসমাইল শহীদ কয়েক শ' মুজাহেদীন নিয়ে যে মৃত্যু-যজ্ঞের সম্মুখীন মুজাহিদদের আজাদী-আন্দোলনের প্রায় পৌণে এক শতক ব্যাপী কর্মতৎপরতার প্রথম বিপর্যয় ছাটে বালকোটে ৷ দ্বিতীয় বিপর্যয় ঘটে ১৮৫৭ সালের আজাদী -সংগ্রামে : আর তার শেষ পরিণতি হয়েছিল ১৯১৯ সালের খেলাফত-আন্দোলনে। একথা সর্ববাদীস্বীকৃত যে, এ আন্দোলনের পুরোধা হিসেবে ছিলেন ভারতীয় আলেম, সম্প্রদায়, যারা পরবর্তীকালে গোড়া, সংকীর্ণসনা, অপরিণামদশী ও প্রতিক্রিয়াশীল ‘মোল্লা’ হিসেবে ধিকৃত ও উপহাসিত হয়েছেন। কিন্তু একথা আজ তর্কের বিষয় নয় যে, পাক-ভারতে প্রথম বিদ্রোহ-বহ্ছি প্রজ্জবলিত হয়েছিল এবং প্রত্যক্ষভাবে এই বিদ্রোহ আন্দোলনকে সংগঠন ও পরিচালনা করেছিলেন মুসলিম উদ্গাতা হিসেবে এই আলেম সমাজকে বিবেচনা করা অত্যুক্তি হলেও আংশিকভাবে বাস্তব অবস্থাকেই স্বীকার করা হয় । কোনও রকম স্থার্থসিদ্ধির বাসনায় চারিত না হয়ে এই আলেম সমাজ আজাদীর ঝাপ্তা উর্ধ্বে তুলে ধরেছিলেন ইসলাম রক্ষা, ধর্ম ও সমাজ- সংস্কার এবং ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার চেতনায় উদ্বুদ্ধ হয়ে। হয়তো তাদের মানসে কোনও বাস্তব ধর্মরাষ্ট্রের চিত্র বা পরিকল্পনা দানা বীধেনি এবং এই বিদ্রোহ-আন্দোলন উপযুক্তভাবে সংগঠন ও পরিচালনা করবার সুনির্দিষ্ট পরিকল্পনাও রচিত হয়নি। হয়তো যুগোপযোগী পরিচ্ছন্ন দৃষ্টিভংগি অর্জনে অক্ষম ছিল। কিন্তু একথা নিঃসন্দেহে সত্য যে. এই মুসলিম আলেম সমাজই- যাদের নেহাত সুবিধার জন্যে সমকালীন শক্তিলোভী শাসকসম্প্রদায় 'ওহাবী' নামে চিহ্িত করেছিলো-_পলাশীর পর আঠারো শ' সাতান্নর সারা ভারতব্যাপী বিপ্লবের পূর্বে ও পরবর্তী কালের আম্বালা ও সিয়াকোহ অভিযানের যুগ পর্যন্ত পাক-ভারতীয় জনগণের অন্তরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, বিক্ষোভ ও অসন্তোষের তীব্র বহ্নি ধূমায়িত ও প্রজ্লিত রেখেছিলেন । তাদের সে দেশপ্রেমে খাদ ছিল না, সে দেশপ্রেম সৌখিন বা নকল ছিল না। বাস্তব সত্যোপলব্ধির আন্তরিকতার উপরেই ছিল তার জলন্ত প্রতিষ্ঠা । পাক ভারতীয় মুসলমানদের এই রাষ্ট্রীয় চেতনার মূল উদ্গাতা ছিলেন শাহ ওয়ালীউল্লাহ্‌। তার হাতেই মুসলমানদের সমাজ ও রাষ্ট্রীয় জীবন সংস্কারের যে কাজ আরম্ভ হয়, তার উপযুক্ত পুত্র 'শামসুল হিন্দ' শাহ আবদুল আজীজের সময় সে কাজ জারও প্রসারিত ও কর্মমুখর হয়ে ওঠে । তারই দুই উপযুক্ত শিষ্য সৈয়দ আহমদ ও শাহ

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।