১১০ ওহাবী আন্দোলন মৃত্যুবরণের নির্মম শাস্তি, এবং তারও চেয়ে হীনতম ছিল নিন্নশ্রেণীর মোল্লা ও তথাকথিত আলেমদের দ্বারা এসব সংগ্রামী অগ্রপথিকদের নামে অযথা কুৎসা রটনা ও মিথ্যা ভাষণ । তাদের আন্দোলন নাকি ওহাবী আন্দোলনের নামান্তর এবং জেহাদ ঘোষণাও নাকি শরীয়ত বিরুদ্ধ । অবশ্য স্যার সৈয়দ আহমদের মতো সদিচ্ছা প্রণোদিত বন্ধুদের ভূমিকা অনভিপ্রেত ছিল না; কারণ, তারা বাস্তবিকই এসব বীর মুজাহিদের কার্যকলাপ এমন ভাবে সমর্থন করতে চেয়েছিলেন যে, তারা ইংরেজদের ক্ষতি বা অনিষ্টকামী নয়, এবং এরকম ছলনাময় ভূমিকার কোনও দরকার নেই । এখন সময় এসেছে এসব বীর মুজাহিদের গৌরবোজ্জ্বল অসমসাহসিক কার্যাবলীকে স্বীকৃতি দেওয়া ও শ্রদ্ধা করা, কারণ তারাই প্রকৃতপক্ষে এই উপমহাদেশে বহু পূর্বেই পাকিস্তানের বুনিয়াদ স্থাপনে সব রকম অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করেছিলেন । যদিও সৈয়দ সাহেবের প্রতিষ্ঠানের মারফত পাকিস্তান হাসিল হয় নি, তবু একথা অনস্বীকার্য যে, তার মধ্যেই ছিল বীজমন্ত; আর দান ছিল এই চেতনা উজ্জীবনে অপরিসীম !
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।