ওহাবী আন্দোলন ১১ অপ্রীতিকর, কিন্তু তাদের সকলের মধ্যে রয়েছে একই ধর্মীয় বন্ধন। তাছাড়া এই সম্প্রদায় দু'টির রাজনৈতিক লক্ষ্য তো সকল মুসলমানদের নিকট পরম আদরণীয় ৷ আর . মানুষ হিসেবে তারা সদ্য রাজ্যহারা হয়ে শোকাব্বিত এবং একটা আক্রমণাত্মক ধর্মের অনুসারী হয়ে তারা খৃষ্টান, হিন্দু, ইহুদী ও বৌদ্ধ কাফেরদের বিরুদ্ধে জেহাদ করা অবশ্য কর্তব্য হিসেবে গণ্য করে।” এখানে যে-সব প্রশ্ন তোলা হয়েছে, বর্তমান প্রবন্ধে সে সবের আংশিক জওয়াব দেওয়ার চেষ্টা করা হবে। তবে ওহাবী ও গোঁড়া সুন্নীদের মধ্যে যে-সব বিষয়ে পার্থক্য আছে, সে সবের খুঁটিনাটি আলোচনা যথাসম্ভব বাদ দেওয়া যাবে। A ভারতীয় মুসলমানদের দুটি সম্প্রদায়ে ভাগ করা যায় : সুনী ও শিয়া। সুন্লীরা মুসলমান ধর্মে বিশ্বাস করে সমস্ত আবেগ ও অনুভূতি দিয়ে আর শিয়ারা একই ধর্মে বিশ্বাস করে জ্ঞানের তথা যুক্তির ভিত্তি-মূলে। প্রদর্শনে । সুন্নীরা এ-সব আড়ম্বর-অনুষ্ঠানকে তাদের ধর্মের বিপরীত হিসেবেই মনে করে এবং ইসলামের আদিম সহজ সরল রূপেই চলতে চেষ্টা করে। শিয়ারা আরও গভীর বিশ্বাস করে যে, তীর্থপথে যাওয়ায় ও মৃত ওলী-দরবেশদের মাজার জিয়ারতে অশেষ পুণ্যলাভ হয়; অথচ সুন্ীরা কম বিশ্বাস করে যে, এরকম তীর্ঘযাত্রায় কোনও পুণ্য সঞ্চয় হয়, কিংবা ওলী-দরবেশদের মাজারে এভাবে ধন্না দিয়ে কোনও কিছু পার্থিব সুফল পাওয়া যায়। এই দুটি সম্প্রদায়ের প্রত্যেকটি আবার বহু মজহাবে বিভক্ত এবং প্রত্যেক মজহাবের আবার নীতিগত ও আচার-আনুষ্ঠানিক বৈশিষ্ট্যও আছে। তবে সমস্ত শিয়া সম্প্রদায় সুরী সম্প্রদায়ের প্রত্যেক মজহাবের উপর বিদ্বেষভাবাপন্ন, আবার সুন্নীরাও শিয়া সম্প্রদায়ের সব মজহাবকেই একই বিদ্বেষ-দৃষ্টিতে দেখে থাকে । এরকম ধর্মীয় বিশ্বাসের পার্থক্য হেতু বিদ্বেষ ভাবটা আরও তীব্র হয়ে ওঠে তাদের পয়গম্বরের জামাতা আলীর সংগে অন্য প্রথম খলীফাদের রাজনৈতিক বিরোধটা স্থৃতিতে উদয় হলেই । আর তার অভিব্যক্তি হয় প্রায়ই প্রকাশ্য ঝগড়া-ফ্যাসাদে, অত্যাচার-উৎপীড়নে এবং দুই সম্প্রদায়ের বাহাসে বক্তৃতায় ৷ ধর্মীয় পর্ব উপলক্ষেই দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষটা বেশি করে প্রকাশ হয়ে পড়ে । পাটনা, মুর্শিদাবাদ, ঢাকা ও আরও যেসব জায়গায় শিয়া সংখ্যাবহুল, সে সবখানেই মুহররম মাসের প্রথম দশ দিন শিয়ারা খুবই জাকজমকের সংগে মুহররম উৎসব পালন করে । আর' তখন শান্তিভংগ যাতে না হয়, তার জন্যে বড়ো ব্যস্ত থাকতে হয় সরকারকে । মুসলমান ধর্মের মৌল ভিত্তি হচ্ছে, কুরআন, মুহম্মদের বাণী ইত্যাদি অর্থাৎ সুন্নী মুসলমান ধর্মতান্তিকদের সর্বসম্মত সিদ্ধান্ত ইজমা এবং কুরআন ও হাদীস থেকে গৃহীত মীমাংসা বা কিয়াস্। মুহম্মদের জীবদ্দশায় কুরআন ছিল একমাত্র প্রামাণ্য গ্রন্থ, যার নির্দেশানুসারে সব রকম সমস্যার সমাধান হতো এবং প্রত্যেক নয়া সমস্যার জন্যে পূর্বে বিধান না থাকলে নয়া ওহী নাজেল হতো। আল্লাহ্র বাণী একমাত্র মুহম্মদের নিকট পৌছাতো, অতএব তারই গোচরীভূত বিষয়সমূহের মধ্যেই ওহীর দ্বারা মীমাংসা পাওয়া যেতো । এই অসুবিধাটা প্রথম লক্ষ্য করা গেলো, যখন নিকটবর্তী গোত্রসমূহে নতুন ধর্ম প্রচারের জন্য
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।