ওহাবী আন্দোলন ১০৯ ছিল. একং আল্লাহ্র রাহে শহীদদের মৃত্যুর প্রতিশোধ নিতেও তারা তৎপর ছিল'। সেখানে আমাদের অবস্থানের আসল উদ্দেশ্য ছিল যে. বিধর্মীদের বিরুদ্ধে জেহাদে বহুসংখ্যল স্বীয় মুসলিমের সাহায্য ও সহানুভূতি পাওয়া যাবে, কিন্তু বর্তমানে যখন আর কোনও আশা নেই, তখন আমরা স্থির করলাম যে, সেখান থেকে পাথ্লির পাহাড়ী অঞ্চলেই স্থান বদল করবো । এখানকার বাসিন্দারা অবশ্য আমাদেরকে দু'হাত বাড়িয়ে গ্রহণ করেছে, জেহাদে যোগ দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবং বসবাস করতে আমাদের জমিজায়গাও দান করেছে । এখন আমাদের ঘাঁটি পাবে না। তবে আমাদের মুজাহিদরা বের হলেই যুদ্ধ বেধে যাওয়া সম্ভব, এবং দু'তিন দিনের মধ্যেই এমন একটা কিছু করবার ইচ্ছাও তাদের আছে । আমার সম্পূর্ণ বিশ্বাস যে, করুণাময় আল্লাহ তাদের ভাগ্যে জয়ের দরওয়াজা খুলে দেবেন। আল্লাহ্র রহমত আমাদের উপর বজায় থাকলে, এবং এই হামলায় আমরা জয়ী হতে পারলে ইনশাল্লাহ্ ঝিলাম পর্যন্ত অঞ্চল ও সারা কাশ্বীরটা আমাদের অধিকারে এসে যাবে। ইসলামের তরক্কীর জন্য ও মুজাহিদ বাহিনীর সাফল্যের জন্য এই সময় শের সিংহের সৈন্যবাহিনী মুজাহিদদের মুখোমুখি ছিল । তিনি মুজাহিদ বাহিনীকে নির্মূল করার উদ্দেশ্যে সামগ্রিক শক্তি প্রয়োগে শেষ হামলা করতে প্রস্তুত হচ্ছিলেন। সে আমলে বালাকোটে যাওয়ার যে দু'টি রান্ডা ছিল তার একটি জংগলে এমন ভর্তি হয়ে উঠেছিল যে, স্থানীয় দু'একজন বাসিন্দা ছাড়া অন্য কেউ তার অস্তিতৃও জ্ঞাত ছিল না; এবং দ্বিতীয় পথটি এমন একটা সংকীর্ণ গিরিসংকটের মধ্যে দিয়ে ও সেতুর উপর দিয়ে ছিল যে শত্রপক্ষকে খুব সহজেই বাধা দেওয়া সম্ভব ছিল এই দু'টি পথই খুব সাবধানে পাহারা দেওয়া হলো। কিন্তু কয়েকজন বিশ্বাসঘাতক গোপনে শিখদেরকে জঙ্গলাকীর্ণ পথটির সন্ধান দিলো। তার ফলে শিখরা অতর্কিতে মুজাহিদবাহিনীকে বেষ্টন করে ফেললো । কিন্তু কিছুম'ত্র দমিত না হয়ে মুজাহিদরা বীরবিক্রমে যুদ্ধ করলো, এবং যে মহান ব্রতৈর জন্য তারা আজীবন সংগ্রাম করে আসছিলো, তার জন্যই জবশেষে জীবনদানও করলো । খোদ সৈয়দ সাহেবও তার বাহিনীর পুরোভাগে জেহাদ করতে করতে শহীদ হন। (১৮৩১ হী, মে)। এভাবে এই উপমহাদেশে একটি আজাদ ইসলামী রাষ্ট্র গঠনপ্রয়াসী সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছেন, আর মরণের পরেও তিনি উপেক্ষিত হয়েছেন। কিন্তু তার অনুসৃত বৃহৎ আন্দোলন স্তব্ধ হয় নাই। এই বিধন যজ্ঞের পরেও যারা বেঁচে ছিলেন, তাদের অনেকেই টংকে অথবা বিহারশরীফের সাতানায় সৈয়দ সাহেবের বিশ্বস্ত খাদেমের নেতৃত্বে এই আন্দোলনের কেন্দ্রস্থল স্থাপন করলেন। পরবর্তীকালে পাঞ্জাবে সাম্রাজ্যবাদী ইংরেজরা " যখন শিখদের ন্যায় অত্যাচার শুরু করে, তখন মুজাহিদদের সর্বরোষ তাদের উপর
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।